ঢাকা, বৃহস্পতিবার, ৪ জুন ২০২৬, ২১ জ্যৈষ্ঠ ১৪৩৩

নেইমার বিদায় নিলে সবচেয়ে বেশী ক্ষতি হবে যার

২০২২ মার্চ ২৬ ২২:০৩:৪১

নেইমার বিদায় নিলে সবচেয়ে বেশী ক্ষতি হবে যার

অতিরিক্ত ফুটবলের চাপ তাকে মানসিকভাবে বিধ্বস্ত করছে, এই যুক্তি দিয়েই নেইমার কাতার বিশ্বকাপের পর অবসরের কথা নিয়ে ভাবনাচিন্তা করার ইঙ্গিত দিয়েছেন। তিনি এমনটা করেন কি না, তা সময়ই বলবে। তবে ব্রাজিলের জাতীয় দলের সর্বকালের দ্বিতীয় সর্বোচ্চ গোলস্কোরার (৭১) নেইমার অবসর নিলে তা ফুটবলেরই ক্ষতি বলে মন্তব্য করেছে ব্রাজিলের কিংবদন্তি ফুটবলার, সেলেসাওদের জার্সিতে সর্বাধিক ম্যাচ খেলা কাফু।

টাইমস অব ইন্ডিয়াকে দেয়া এক সাক্ষাৎকারে ব্রাজিলের শেষ বিশ্বজয়ী অধিনায়ক বলেন, ‘নেইমার কিন্তু এখনও নিজের সেরা সময়টা পেরিয়ে যায়নি। সে একজন তারকা এবং সবসময়ই তারকাই থাকবে। হ্যাঁ, অনেক সময়ই এমনটা হয় যে, সে যতটা ভাল খেলতে পারে, ততটা হয়তো পারছে না এবং তার আরও ভাল খেলা উচিত। তবে বিশ্বের সবচেয়ে বড় বড় পুরস্কারগুলি জেতার জন্যও তার কাছে এখনও যথেষ্ট সময় রয়েছে।’

পাঠকের মতামত:

সর্বোচ্চ পঠিত

ফুটবল এর অন্যান্য সংবাদ