ঢাকা, বৃহস্পতিবার, ৪ জুন ২০২৬, ২১ জ্যৈষ্ঠ ১৪৩৩
কাতার বিশ্বকাপে সেমিফাইনাল খেলবে কারা, জানালেন আর্জেন্টাইন তারকা
আর্জেন্টিনাকে অন্তত বিশ্বকাপের সেমিফাইনালে দেখছেন তিনি। এদিকে শেষ চার বিশ্বকাপের দল থেকে এবার বিশ্বকাপের আগের কয়েক বছরের পারফর্ম্যান্সে দারুণ পরিবর্তন এসেছে আর্জেন্টিনার। আগের মেসিনির্ভর দলটা এখন আর নেই। মেসিকে ছাড়াও এখন বেশ শক্তপোক্ত দল আলবিসেলেস্তেদের।
সেটাই মুগ্ধ করেছে আর্জেন্টিনার বিশ্বকাপ জয়ের নায়ককে। আগের আর্জেন্টিনায় আক্রমণ গড়ে দেওয়া থেকে গোল করা, দায়িত্বটা কম ছিল না মেসির। কেম্পেসের ভাষায়, ‘এর আগ পর্যন্ত মেসিকে কেবল গোলরক্ষকের দায়িত্বটাই পালন করতে হয়নি, এটা ছাড়া বাকি সবই করতে হতো ওর।’
সম্প্রতি টিওয়াইসি স্পোর্টসকে দেওয়া এক সাক্ষাৎকারে আর্জেন্টিনার প্রথম বিশ্বজয়ের নায়ক কেম্পেস বলেন, ‘তবে এই দলটা পুরোপুরি ভিন্ন। আমি জানি না, এই দলের খেলোয়াড়দের ব্যক্তিত্বটাই এমন নাকি এরা ভিন্ন মাপের খেলোয়াড়। তবে একটা বিষয় ওরা দেখাচ্ছে, যে মেসিকে নিয়ে কিংবা মেসিকে ছাড়াও তারা একইভাবে খেলতে পারে। মেসিকে একটা সময় মনে হতো সে বাধ্য হয়ে আর্জেন্টিনায় আসছে, এখন মনে হচ্ছে সে এখানে আসলেই খুশি।’
তিনি আরও বলেন, ‘আমার মতে সে পিএসজিতে গিয়ে ভালো করেনি। সে দুঃখী, অনেকটা বাধ্য হয়েই হাসে। সে প্রচণ্ড স্নায়ুচাপে ভুগছে, কারণ সে সেখানে মোটেও স্বাচ্ছন্দ্যবোধ করছে না। লিগে যে কোনো দলকেই তারা হারাতে পারে কিন্তু তারা সেখানে কাকে দুয়ো দিলো? তাকে, কারণ সে বিশ্বসেরা খেলোয়াড়, তাকে সেখানে নিয়ে যাওয়া হয়েছিল চ্যাম্পিয়ন্স লিগ জেতাতে, কিন্তু সে শেষ ষোলোর গণ্ডিই পার করতে পারেনি।’
তিনি বলেন, ‘মেসি সেখানে আত্মবিশ্বাস নিয়ে খেলছে না। দুর্ভাগ্যজনকভাবে আমি একে ভালো চোখে দেখতে পারছি না। খারাপও বলছি না। কারণ অনেক ম্যাচে সে ভালো শুরু করেছিল। তবে ফলটা হয়েছে ভিন্ন। এই আর্জেন্টিনা দল যে কারো বিপক্ষে ঠাণ্ডা মাথায় খেলতে পারে।
আজ দলটা র্যাঙ্কিংয়ের শীর্ষে নেই বটে, কিন্তু বিশ্বের যে কোনো দলকে হারানোর রসদ আছে এদের। আমি এর চেয়ে ভালো কোনো জাতীয় দল দেখছি না, এমনকি বেলজিয়ামও না। ফ্রান্স যে কারো পথে কাঁটা হতে পারে, কিন্তু এই আর্জেন্টিনা বেশ মনোযোগী, শুধু মাত্র মেসির ওপর নির্ভর করে না। এই বিষয়টাই আমাকে সবচেয়ে বেশি চমকে দিয়েছে।’
কেম্পেস আরও বলেন, ‘লিওনেল স্ক্যালোনি তার হাতে যারা ছিল, তাদের সবাইকে বাদ দিয়েছে। শুধুমাত্র মেসি, ডি মারিয়া, আর অটামেন্ডি ছাড়া। সে দলে তারুণ্য নিয়ে এসেছে, নতুনত্ব এনেছে। যদি সেমিফাইনালিস্ট কারা হবে এ কথা জিজ্ঞেস করা হয় আমাকে, তাহলে আমি বলব আর্জেন্টিনা, ব্রাজিল, ফ্রান্স, জার্মানি।’
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- একলাফে কমলো তেলের দাম, ২০২০ সালের পর সর্বোচ্চ ধস
- নবম পে স্কেলে বড় চমক
- ৪৮ ঘণ্টার আল্টিমেটাম প্রধানমন্ত্রীর
- বিশ্বকাপে ব্রাজিল-মরক্কো ম্যাচের ফল জানিয়ে দিল হাঙর রিতিনিয়া
- আকাশচুম্বী সোনার দাম: বাংলাদেশে ভরি প্রতি নতুন রেকর্ড ছাড়ালো
- ১ জুলাই থেকে নতুন পে-স্কেল কার্যকর? ২০ গ্রেডের চাকরিজীবীদের জন্য থাকছে যেসব বড় সুবিধা
- ব্রাজিল বনাম মিশর ম্যাচের সময়সূচি জানুন
- বাংলাদেশ-ভারত মহারণসহ ৩১ মে’র জমজমাট খেলার সূচি, রাতে আইপিএল ফাইনাল
- রিয়াদের অবস্থা খুব খারাপ
- আজ রাতে ব্রাজিল বনাম পানামা ম্যাচ: লাইভ দেখার উপায় ও সময়সূচি
- আর্জেন্টিনা বনাম হন্ডুরাস: জেনেনিন মাচের সময়সূচি
- রাতে মাঠে নামছে ব্রাজিল, পানামা ম্যাচটি যেভাবে দেখবেন লাইভ
- টানা তিন দফা কমল সোনার দাম, ২২ ক্যারেট ভরি নেমে এলো
- বাংলাদেশ বনাম ভারত: ৯০ মিনিটের খেলা শেষ, জানুন ফলাফল
- ব্যাপক চমকে শেষ হলো বাংলাদেশ বনাম ভারত ম্যাচ