ঢাকা, বৃহস্পতিবার, ৪ জুন ২০২৬, ২১ জ্যৈষ্ঠ ১৪৩৩
এমবাপ্পের নতুন ঠিকানা বার্সেলোনা
তবে এবার শোনা গেল নতুন সুর। ফ্রান্সের বিখ্যাত দৈনিক ‘এলইকুইপে’র দাবি, এমবাপ্পের নতুন ঠিকানা হতে পারে বার্সেলোনা! আগামী দলবদলের মৌসুমে রিয়াল মাদ্রিদের বড় টার্গেট এমবাপ্পে। তার সঙ্গে যোগ হয়েছে আরেক বড় নাম বরুশিয়া ডর্টমুন্ডের পোলিশ তারকা আর্লিং হল্যান্ড। দুজনকেই নিজের আস্তানায় আনতে চায় লস ব্লাঙ্কোসরা।
তবে এলইকুপের দাবি, বার্সা প্রেসিডেন্ট হুয়ান লাপোর্তা এরই মধ্যে এমবাপ্পে শিকারে উঠেপড়ে লেগেছেন। যদিও বার্সার চেয়ে রিয়াল মাদ্রিদেই যেতে চাইবেন এমবাপ্পে। আর তাই কাতালোনিয়ার ক্লাবটির তাকে পাওয়ার সম্ভাবনা কম। তবে ফরাসি ফরোয়ার্ডের মনবদল করতে শেষ মুহূর্ত পর্যন্ত অপেক্ষা করতে চান বার্সা সভাপতি।
ক্লাবের আর্থিক দৈন্যের কারণে বার্সেলোনা ছাড়তে হয়েছিল লিওনেল মেসিকে। তবে এখন গোল্ডমান স্যাক এবং স্পোটিফাইয়ের সঙ্গে নতুন চুক্তি আবারও বার্সার পকেট ভারী করছে। অন্যদিকে, জাভি হার্নান্দেজের নেতৃত্বে যেন পুনর্জন্ম পেয়েছে বার্সা। আর তাই এখন একদিকে যেমন বড় তারকাদের টাকাকড়ি খরচ করে কেনা যাবে, অন্যদিকে নামিদামি খেলোয়াড়রাও আগ্রহী হবেন। আর এখানেই বাজি হুয়ান লাপোর্তার।
এমবাপ্পের মনবদলের অপেক্ষায় বার্সেলোনা: ফ্রান্সের বিখ্যাত দৈনিক এলইকুইপে ভালো করেই জানে, পছন্দের ক্লাব রিয়াল মাদ্রিদের হয়ে খেলতে মরিয়া হয়ে আছেন এমবাপ্পে। এরপরও তারা যখন নতুন এ খবর নিয়ে এসেছে, অবশ্যই কোনো কিছু হতে যাচ্ছে।
যদিও স্প্যানিশ দৈনিক মার্কা চলতি মাসের শুরুর দিকে জানিয়েছিল, এরই মধ্যে রিয়াল মাদ্রিদের সঙ্গে চুক্তি সেরে ফেলেছেন এমবাপ্পে। তবে এবার শোনা গেল নতুন সুর। এদিকে, সেরা ফুটবলারকে ধরে রাখতে মরিয়া পিএসজিও। রিয়াল মাদ্রিদকে কোনো সুযোগই দিতে চায় না তারা। তবে এত টানাহেঁচড়ার মূল ফায়দা লুটতে চায় বার্সেলোনা। তবে সবকিছুই নির্ভর করছে এমবাপ্পের মনবদলের ওপর। দেখা যাক শেষ পর্যন্ত কী হয়।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- একলাফে কমলো তেলের দাম, ২০২০ সালের পর সর্বোচ্চ ধস
- নবম পে স্কেলে বড় চমক
- ৪৮ ঘণ্টার আল্টিমেটাম প্রধানমন্ত্রীর
- বিশ্বকাপে ব্রাজিল-মরক্কো ম্যাচের ফল জানিয়ে দিল হাঙর রিতিনিয়া
- আকাশচুম্বী সোনার দাম: বাংলাদেশে ভরি প্রতি নতুন রেকর্ড ছাড়ালো
- ১ জুলাই থেকে নতুন পে-স্কেল কার্যকর? ২০ গ্রেডের চাকরিজীবীদের জন্য থাকছে যেসব বড় সুবিধা
- ব্রাজিল বনাম মিশর ম্যাচের সময়সূচি জানুন
- বাংলাদেশ-ভারত মহারণসহ ৩১ মে’র জমজমাট খেলার সূচি, রাতে আইপিএল ফাইনাল
- রিয়াদের অবস্থা খুব খারাপ
- আজ রাতে ব্রাজিল বনাম পানামা ম্যাচ: লাইভ দেখার উপায় ও সময়সূচি
- আর্জেন্টিনা বনাম হন্ডুরাস: জেনেনিন মাচের সময়সূচি
- রাতে মাঠে নামছে ব্রাজিল, পানামা ম্যাচটি যেভাবে দেখবেন লাইভ
- টানা তিন দফা কমল সোনার দাম, ২২ ক্যারেট ভরি নেমে এলো
- বাংলাদেশ বনাম ভারত: ৯০ মিনিটের খেলা শেষ, জানুন ফলাফল
- ব্যাপক চমকে শেষ হলো বাংলাদেশ বনাম ভারত ম্যাচ