ঢাকা, বৃহস্পতিবার, ৪ জুন ২০২৬, ২১ জ্যৈষ্ঠ ১৪৩৩
এতো কষ্ট মেনে নিতে পারছে না চারবারের বিশ্বকাপ জয়ীরা : কপাল পুড়লো এবারের বিশ্বকাপে
পুরো ম্যাচ জুড়ে খেলল ইতালি। একের পর এক আক্রমণ করে গেল, তবে গোলের দেখা পাচ্ছিলনা। মেসিডোনিয়ার গোল পোস্ট লক্ষ্য করে ৩২ টা শট করেছিল ইতালির খেলোয়াড়রা। তবে অন টার্গেট শট ছিল মাত্র পাঁচটি। আর ইতালির গোল পোস্ট লক্ষ্য করে মেসিডোনিয়া শট করেছিল মাত্র ৪ টি।
আর তাতেই একটি গোল আদায় করে নেয় এর আগে কখনও বিশ্বকাপে না খেলা দেশটি। যখন ভাবা হচ্ছিল ম্যাচটা অতিরিক্ত সময়ে এগোচ্ছে তখনই ঘটলো এক অঘটন। ম্যাচ শেষের আর মাত্র তিন মিনিট বাকি। তখনই সবাইকে চমকে দিলেন আলেকসান্ডার ট্রাজকোভস্কি।
তার গোল দলকে শুধু প্লে–অফের ফাইনালেই নিয়ে গেল না, সাথে বাদ করে দিল ২০০৬ বিশ্বকাপ জয়ীদেরও। তাই ম্যাচ শেষে তাদের উল্লাশটা একটু বেশিই দেখা গেল। তবে এখনও বিশ্বকাপের মূল পর্বে উঠতে হলে আরেকটি কঠিন পথ পাড়ি দিতে হবে ইউরোপের ছোট্ট দেশটির। কারণ ফাইনালে তাদের প্রতিপক্ষ রোনালদোর পর্তুগাল।
ইউরোপ অঞ্চলের প্লে–অফ সেমিফাইনালে পর্তুগালের ম্যাচটিই বরং সবার নজরে ছিল। কারণ তুরস্ক ও পর্তুগালের শেষ দেখায় ৩-১ গোলে জিতেছিল তুরস্ক। কিন্তু সেই স্কোর লাইনেই তুরস্ককে হারিয়ে প্লে-অফের ফাইনাল নিশ্চিত করল ২০১৬ ইউরো জয়ীরা। পর্তুগালের হয়ে গোল পেয়েছেন জোতা, ওটাভিও এবং নুনেজ। এখন দেখার বিষয় রোনালদোদের শেষ বাঁধা মেসিডোনিয়া কি করে তাদের বিপক্ষে।
এদিকে বিশ্বকাপ বাছাইয়ের আরেক সেমিফাইনালের ম্যাচে গ্যারেথ বেলের জোড়া গোলে অস্ট্রিয়াকে হারিয়েছে ওয়েলস। আর আরেক ম্যাচে অতিরিক্ত সময়ে রবিন কোয়েসনের গোলে চেক রিপাবলিককে ১-০ গোলে হারিয়ে ফাইনাল নিশ্চিত করেছে সুইডেন।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- একলাফে কমলো তেলের দাম, ২০২০ সালের পর সর্বোচ্চ ধস
- নবম পে স্কেলে বড় চমক
- ৪৮ ঘণ্টার আল্টিমেটাম প্রধানমন্ত্রীর
- বিশ্বকাপে ব্রাজিল-মরক্কো ম্যাচের ফল জানিয়ে দিল হাঙর রিতিনিয়া
- আকাশচুম্বী সোনার দাম: বাংলাদেশে ভরি প্রতি নতুন রেকর্ড ছাড়ালো
- ১ জুলাই থেকে নতুন পে-স্কেল কার্যকর? ২০ গ্রেডের চাকরিজীবীদের জন্য থাকছে যেসব বড় সুবিধা
- ব্রাজিল বনাম মিশর ম্যাচের সময়সূচি জানুন
- বাংলাদেশ-ভারত মহারণসহ ৩১ মে’র জমজমাট খেলার সূচি, রাতে আইপিএল ফাইনাল
- রিয়াদের অবস্থা খুব খারাপ
- আজ রাতে ব্রাজিল বনাম পানামা ম্যাচ: লাইভ দেখার উপায় ও সময়সূচি
- আর্জেন্টিনা বনাম হন্ডুরাস: জেনেনিন মাচের সময়সূচি
- রাতে মাঠে নামছে ব্রাজিল, পানামা ম্যাচটি যেভাবে দেখবেন লাইভ
- টানা তিন দফা কমল সোনার দাম, ২২ ক্যারেট ভরি নেমে এলো
- বাংলাদেশ বনাম ভারত: ৯০ মিনিটের খেলা শেষ, জানুন ফলাফল
- ব্যাপক চমকে শেষ হলো বাংলাদেশ বনাম ভারত ম্যাচ