ঢাকা, বৃহস্পতিবার, ৪ জুন ২০২৬, ২১ জ্যৈষ্ঠ ১৪৩৩

আর্জেন্টিনা-ইতালি মধ্যকার ম্যাচের চূড়ান্ত সূচি ও ভেন্যু প্রকাশ করলো উয়েফা

২০২২ মার্চ ২৩ ২০:৫১:০৮

আর্জেন্টিনা-ইতালি মধ্যকার ম্যাচের চূড়ান্ত সূচি ও ভেন্যু প্রকাশ করলো উয়েফা

দুই চ্যাম্পিয়নের মধ্যকার হাইভোল্টেজ ম্যাচটির সূচি ও স্টেডিয়াম চূড়ান্ত করা হয়েছে। আগামী ১ জুন লন্ডনের বিখ্যাত ওয়েম্বলি স্টেডিয়ামে ম্যাচটি অনুষ্ঠিত হতে যাচ্ছে বলে জানিয়েছে উয়েফা।

মেসির নেতৃত্বে আর্জেন্টিনা কোপা আমেরিকার শিরোপা জেতার পর থেকেই ইউরো চ্যাম্পিয়ন ইতালির সঙ্গে ম্যাচটি আয়োজনের কথা উঠছিল। অবশেষে শেষ হয়েছে এ অপেক্ষা।

এর আগে এক বিবৃতিতে উয়েফা ও কনমেবল দুই পক্ষই জানিয়েছে, আসছে জুনে মুখোমুখি হবে দুই চ্যাম্পিয়ন। দুই মহাদেশের ফুটবলের সর্বোচ্চ সংস্থাই জানিয়েছে, এই আয়োজন আগামীতেও অব্যাহত রাখা হবে। যার শুরুটা হচ্ছে চলতি বছরের ১ জুন।

পাঠকের মতামত:

সর্বোচ্চ পঠিত

ফুটবল এর অন্যান্য সংবাদ