ঢাকা, বৃহস্পতিবার, ৪ জুন ২০২৬, ২১ জ্যৈষ্ঠ ১৪৩৩
মাত্র ৪৪ সেকেন্ডেই গোল দিয়ে দিলো বাংলাদেশ
ভারতের কাছে ৭ গোল খাওয়া নেপালকে বাংলাদেশ কয়গোল দেয় সেটাই ছিল দেখার। শেষ পর্যন্ত শামসুন্নাহার-আকলিমারা ৪-২ গোলের সহজ জয় পেয়েছে। ম্যাচে লিড নিতে বেশি সময় নেয়নি গোলাম রব্বানী ছোটনের শিষ্যরা। মাত্র ৪৪ সেকেন্ডে নেপালের জালে বল জড়িয়েছিল বাংলাদেশের মেয়েরা।
কর্নার কিক থেকে আফিদা হেডে প্রথম গোলটি করেন। ৩০ মিনিটে বক্সের বাইরে থেকে লম্বা ভলিতে বাংলাদেশ গোলরক্ষক রুপনা চাকমার মাথার ওপর দিয়ে বল জালে পাঠিয়ে ম্যাচে সমতা এনেছিলেন নেপালের দিপা। ওই একবারই বাংলাদেশ বল কুড়িয়েছিল গোলপোস্ট থেকে। বাকি সময় এক তরফা খেলে সহজ জয় নিয়ে টুর্নামেন্ট সূচনা করে বাংলাদেশ।
৩৩ মিনিটে আকলিমার গোলে ২-১ ব্যবধানে লিড নেয় লাল-সবুজের মেয়েরা। দুই মিনিট পর ব্যবধান ৩-১ করেন ইতি খাতুন। ৪৩ মিনিটে শাহানা আক্তার রিপার গোলে ব্যবধান হয় ৪-১। এরপর বাংলাদেশ বেশ কয়েকটি গোলের সুযোগ পেয়েও কাজে লাগাতে পারেনি। উল্টো ইনজুরি সময়ে নেপাল গোল করে ব্যবধান কমিয়ে ২-৪ করে। গোল করেন আমিশা। বাংলাদেশ দ্বিতীয় ম্যাচ খেলবে ভারতের বিপক্ষে ১৯ মার্চ।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- একলাফে কমলো তেলের দাম, ২০২০ সালের পর সর্বোচ্চ ধস
- নবম পে স্কেলে বড় চমক
- ৪৮ ঘণ্টার আল্টিমেটাম প্রধানমন্ত্রীর
- বিশ্বকাপে ব্রাজিল-মরক্কো ম্যাচের ফল জানিয়ে দিল হাঙর রিতিনিয়া
- আকাশচুম্বী সোনার দাম: বাংলাদেশে ভরি প্রতি নতুন রেকর্ড ছাড়ালো
- ১ জুলাই থেকে নতুন পে-স্কেল কার্যকর? ২০ গ্রেডের চাকরিজীবীদের জন্য থাকছে যেসব বড় সুবিধা
- ব্রাজিল বনাম মিশর ম্যাচের সময়সূচি জানুন
- বাংলাদেশ-ভারত মহারণসহ ৩১ মে’র জমজমাট খেলার সূচি, রাতে আইপিএল ফাইনাল
- রিয়াদের অবস্থা খুব খারাপ
- আজ রাতে ব্রাজিল বনাম পানামা ম্যাচ: লাইভ দেখার উপায় ও সময়সূচি
- আর্জেন্টিনা বনাম হন্ডুরাস: জেনেনিন মাচের সময়সূচি
- রাতে মাঠে নামছে ব্রাজিল, পানামা ম্যাচটি যেভাবে দেখবেন লাইভ
- টানা তিন দফা কমল সোনার দাম, ২২ ক্যারেট ভরি নেমে এলো
- বাংলাদেশ বনাম ভারত: ৯০ মিনিটের খেলা শেষ, জানুন ফলাফল
- ব্যাপক চমকে শেষ হলো বাংলাদেশ বনাম ভারত ম্যাচ