ঢাকা, বৃহস্পতিবার, ৪ জুন ২০২৬, ২১ জ্যৈষ্ঠ ১৪৩৩
বাংলাদেশের বিপক্ষে প্রীতি ম্যাচ খেলতে আসবে ব্রাজিল ফুটবল দল
কিন্তু জামাল ভূঁইয়াকে যদি স্বপ্ন পূরণ করতে নেইমারের দেশের বিপক্ষে প্রীতি ম্যাচ খেলতে দেখা যায়! হ্যাঁ, বাংলাদেশের যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী জনাব জাহিদ আহসান রাসেল ব্রাজিলের রাষ্ট্রদূত হোয়াও তাবাজারা ডি অলিভেইরাকে এমন সুপারিশ করেছেন।
তবে সেক্ষেত্রে ব্রাজিলের মূল দল নয়, একটি বয়সভিত্তিক ফুটবল দলকে প্রীতি ম্যাচ খেলতে বাংলাদেশে আমন্ত্রণ জানানোর আগ্রহ প্রকাশ করেছেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী। গত বুধবার (৯ মার্চ) সচিবালয়ে ব্রাজিলের রাষ্ট্রদূত হোয়াও তাবাজারা ডি অলিভিয়েরা জুনিয়র ক্রীড়া প্রতিমন্ত্রীর সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন।
সেখানে জাহিদ আহসান রাসেল প্রস্তাব রাখেন, ব্রাজিলের বয়সভিত্তিক দলের সঙ্গে প্রীতি ম্যাচ খেলার জন্য। এ সময়ে যুব ও ক্রীড়া সচিব মেজবাহ উদ্দিনসহ মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন। এবিষয়ে যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী বলেন, ‘আমরা ব্রাজিলের একটি বয়সভিত্তিক দলকে ফ্রেন্ডলি ম্যাচ খেলতে বাংলাদেশ সফরের আমন্ত্রণ জানাব।
যার মাধ্যমে দু’দেশের খেলোয়াড়দের মধ্যে অভিজ্ঞতা বিনিময়ের সুযোগ সৃষ্টি হবে।’ বিষয়টিকে গুরুত্বের সঙ্গে নিয়েছেন ব্রাজিলের রাষ্ট্রদূত। তিনি যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রীর প্রস্তাবনাকে স্বাগত জানিয়ে বলেন, ‘বাংলাদেশে ব্রাজিল ফুটবলের বিপুল সংখ্যক সমর্থক রয়েছে।
যা ব্রাজিলিয়ানদের জন্য অত্যন্ত আনন্দের। বাংলাদেশ অত্যন্ত চমৎকার একটি দেশ। বাংলাদেশের ফুটবলসহ সকল খেলার উন্নয়নে ব্রাজিল সরকার সার্বিক সহযোগিতা করবে।’ এসময় তিনি যোগ করেন, ‘আমরা বাংলাদেশের ফুটবলকে বিশ্ব ফুটবলে সম্মানজনক ও শক্তিশালী অবস্থানে দেখতে চাই।
যুব ও ক্রীড়ার উন্নয়নে বাংলাদেশের সকল প্রস্তাবনাকেই অত্যন্ত গুরুত্বের সাথে বিবেচনা করবে ব্রাজিল সরকার। ব্রাজিল বাংলাদেশের সম্পর্ককে স্পোর্টস এর মাধ্যমে আমরা নতুন উচ্চতায় নিয়ে যেতে বদ্ধপরিকর।’
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- একলাফে কমলো তেলের দাম, ২০২০ সালের পর সর্বোচ্চ ধস
- নবম পে স্কেলে বড় চমক
- ৪৮ ঘণ্টার আল্টিমেটাম প্রধানমন্ত্রীর
- বিশ্বকাপে ব্রাজিল-মরক্কো ম্যাচের ফল জানিয়ে দিল হাঙর রিতিনিয়া
- আকাশচুম্বী সোনার দাম: বাংলাদেশে ভরি প্রতি নতুন রেকর্ড ছাড়ালো
- ১ জুলাই থেকে নতুন পে-স্কেল কার্যকর? ২০ গ্রেডের চাকরিজীবীদের জন্য থাকছে যেসব বড় সুবিধা
- ব্রাজিল বনাম মিশর ম্যাচের সময়সূচি জানুন
- বাংলাদেশ-ভারত মহারণসহ ৩১ মে’র জমজমাট খেলার সূচি, রাতে আইপিএল ফাইনাল
- রিয়াদের অবস্থা খুব খারাপ
- আজ রাতে ব্রাজিল বনাম পানামা ম্যাচ: লাইভ দেখার উপায় ও সময়সূচি
- আর্জেন্টিনা বনাম হন্ডুরাস: জেনেনিন মাচের সময়সূচি
- রাতে মাঠে নামছে ব্রাজিল, পানামা ম্যাচটি যেভাবে দেখবেন লাইভ
- টানা তিন দফা কমল সোনার দাম, ২২ ক্যারেট ভরি নেমে এলো
- বাংলাদেশ বনাম ভারত: ৯০ মিনিটের খেলা শেষ, জানুন ফলাফল
- ব্যাপক চমকে শেষ হলো বাংলাদেশ বনাম ভারত ম্যাচ