ঢাকা, বৃহস্পতিবার, ৪ জুন ২০২৬, ২১ জ্যৈষ্ঠ ১৪৩৩
শেষ হলো লিভারপুল ও ব্রাইটনের ম্যাচ, জেনেনিন ফলাফল
শনিবার রাতে ইংলিশ প্রিমিয়ার লিগের ম্যাচে প্রতিপক্ষের মাঠে খেলতে নেমেছিল ইয়ুর্গেন ক্লপের শিষ্যরা। বল দখলের লড়াইয়ে স্বাগতিকরা এগিয়ে থাকলেও, গোটা ম্যাচে আক্রমণের আধিপত্য ছিল মোহামেদ সালাহ, সাদিও মানেদেরই।
ম্যাচের ১৯ মিনিটের মাথায় মাঝমাঠের কাছাকাছি থেকে লম্বা ক্রস দেন জোয়েল ম্যাটিপ। সেটিতে মাথা ছুঁইয়ে দলকে এগিয়ে দেন লুইস ডিয়াজ। এরপর প্রথমার্ধে আর তেমন জোরালো আক্রমণ সাজাতে পারেনি লিভারপুল। ফলে স্কোরলাইন থেকে ১-০'ই।
দ্বিতীয়ার্ধে ফিরে শুরু থেকেই গোলের জন্য মরিয়া দেখা যায় ক্লপের শিষ্যদের। ম্যাচের ৫৬ মিনিটে ব্যর্থ হল সালাহর প্রচেষ্টা। তবে তিন মিনিট পর ব্রাইটন ডিফেন্ডারের হ্যান্ডবল হলে পেনাল্টি পায় লিভারপুল। স্পট কিক থেকে দলের সহজ জয় নিশ্চিত করেন সালাহ।
এটি ছিল প্রিমিয়ার লিগে লিভারপুলের ২ হাজারতম গোল। ম্যানচেস্টার ইউনাইটেডের পর দ্বিতীয় ক্লাব হিসেবে প্রিমিয়ার লিগে ২ হাজার গোল করলো তারা। পাশাপাশি ২০২০ সালের ফেব্রুয়ারির পর লিগে টানা ৮টি ম্যাচ জিতলো তারা।
এ জয়ের পর ২৮ ম্যাচে ৬৬ পয়েন্ট নিয়ে দ্বিতীয় অবস্থান ধরে রেখেছে লিভারপুল। সমান ম্যাচে ৩৩ পয়েন্ট নিয়ে ব্রাইটন আছে ১৩ নম্বরে। শীর্ষে থাকা ম্যানচেস্টার সিটির সংগ্রহ ২৮ ম্যাচে ৬৯ পয়েন্ট।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- একলাফে কমলো তেলের দাম, ২০২০ সালের পর সর্বোচ্চ ধস
- নবম পে স্কেলে বড় চমক
- ৪৮ ঘণ্টার আল্টিমেটাম প্রধানমন্ত্রীর
- বিশ্বকাপে ব্রাজিল-মরক্কো ম্যাচের ফল জানিয়ে দিল হাঙর রিতিনিয়া
- আকাশচুম্বী সোনার দাম: বাংলাদেশে ভরি প্রতি নতুন রেকর্ড ছাড়ালো
- ১ জুলাই থেকে নতুন পে-স্কেল কার্যকর? ২০ গ্রেডের চাকরিজীবীদের জন্য থাকছে যেসব বড় সুবিধা
- ব্রাজিল বনাম মিশর ম্যাচের সময়সূচি জানুন
- বাংলাদেশ-ভারত মহারণসহ ৩১ মে’র জমজমাট খেলার সূচি, রাতে আইপিএল ফাইনাল
- রিয়াদের অবস্থা খুব খারাপ
- আজ রাতে ব্রাজিল বনাম পানামা ম্যাচ: লাইভ দেখার উপায় ও সময়সূচি
- আর্জেন্টিনা বনাম হন্ডুরাস: জেনেনিন মাচের সময়সূচি
- রাতে মাঠে নামছে ব্রাজিল, পানামা ম্যাচটি যেভাবে দেখবেন লাইভ
- টানা তিন দফা কমল সোনার দাম, ২২ ক্যারেট ভরি নেমে এলো
- বাংলাদেশ বনাম ভারত: ৯০ মিনিটের খেলা শেষ, জানুন ফলাফল
- ব্যাপক চমকে শেষ হলো বাংলাদেশ বনাম ভারত ম্যাচ