ঢাকা, বৃহস্পতিবার, ৪ জুন ২০২৬, ২১ জ্যৈষ্ঠ ১৪৩৩
ম্যাচ হেরে ড্রেসিংরুমে তুলকালাম কান্ড করলেন নেইমার
সতীর্থ জিয়ানলুইজি ডন্নারুমার সঙ্গে ঝগড়াই শুরু করে দেন। নিজ দলের গোলরক্ষকের ওপর নেইমারের ক্ষোভ উগরে দেওয়ার কারণ ম্যাচে ৬১ মিনিটের গোলটি, যা নিয়ে বিতর্ক চলছে। বুধবার রাতের ওই ম্যাচে ডন্নারুমার ভুলেই গোলটা হজম করেছিল পিএসজি!-এমনটিও বলা হচ্ছে।
সতীর্থের পাসে ভড়কে গিয়েছিলেন ডন্নারুমা। এ সময় বেনজেমা দৌড়ে এসে তাকে চেপে ধরলে ডন্নারুমা ভুল পাস দেন পিএসজির আরেক তারকা ভিনিসিয়াস জুনিয়রের কাছে। তার থেকে বল নিয়ে সোজা জালে জড়িয়ে দেন বেনজেমা। ড্রেসিংরুমে ডন্নারুমাকে পেয়ে সে বিষয় নিয়েই রাগ ঝাড়তে চেয়েছিলেন নেইমার।
ডন্নারুমাও পাল্টা জবাব দিলে শুরু হয় কথাকাটাকাটি। একপর্যায়ে বিষয়টি ঝগড়ায় রূপ নেয়। দুজনেই এত উত্তেজিত হয়ে পড়ে যে আরেকটু হলে হাতাহাতিতে জড়িয়ে পড়তেন তারা। পরে সেখানে উপস্থিত খেলোয়াড়দের মধ্যস্থতায় ঝগড়া থেমে যায়। তাদের দুজনকে আলাদা দুই জায়গায় নিয়ে যাওয়া হয়। ফলে কোনো অপ্রীতিকর ঘটনা ঘটেনি।
একই সময়ে আরেকটি অপ্রীতিকর ঘটনার জন্ম দিতে যাচ্ছিলেন পিএসজি চেয়ারম্যান নাসের আল খোলাইফি। ম্যাচশেষে রেফারিকে একহাত নিতে ভিআইপি বক্স থেকে নেমে রেফারির কক্ষ কোনটি সেটি জিজ্ঞেস করতে থাকেন। ভুল করে রিয়ালের প্রতিনিধি মেহিয়া দাভিলার কক্ষে ঢুকে পড়েন খোলাইফি। যে কারণে রেফারির ওপর রাগ ঝাড়াটা আর হয়নি পিএসজি চেয়ারম্যানের।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- একলাফে কমলো তেলের দাম, ২০২০ সালের পর সর্বোচ্চ ধস
- নবম পে স্কেলে বড় চমক
- ৪৮ ঘণ্টার আল্টিমেটাম প্রধানমন্ত্রীর
- বিশ্বকাপে ব্রাজিল-মরক্কো ম্যাচের ফল জানিয়ে দিল হাঙর রিতিনিয়া
- আকাশচুম্বী সোনার দাম: বাংলাদেশে ভরি প্রতি নতুন রেকর্ড ছাড়ালো
- ১ জুলাই থেকে নতুন পে-স্কেল কার্যকর? ২০ গ্রেডের চাকরিজীবীদের জন্য থাকছে যেসব বড় সুবিধা
- ব্রাজিল বনাম মিশর ম্যাচের সময়সূচি জানুন
- বাংলাদেশ-ভারত মহারণসহ ৩১ মে’র জমজমাট খেলার সূচি, রাতে আইপিএল ফাইনাল
- রিয়াদের অবস্থা খুব খারাপ
- আজ রাতে ব্রাজিল বনাম পানামা ম্যাচ: লাইভ দেখার উপায় ও সময়সূচি
- আর্জেন্টিনা বনাম হন্ডুরাস: জেনেনিন মাচের সময়সূচি
- রাতে মাঠে নামছে ব্রাজিল, পানামা ম্যাচটি যেভাবে দেখবেন লাইভ
- টানা তিন দফা কমল সোনার দাম, ২২ ক্যারেট ভরি নেমে এলো
- বাংলাদেশ বনাম ভারত: ৯০ মিনিটের খেলা শেষ, জানুন ফলাফল
- ব্যাপক চমকে শেষ হলো বাংলাদেশ বনাম ভারত ম্যাচ