ঢাকা, বৃহস্পতিবার, ৪ জুন ২০২৬, ২১ জ্যৈষ্ঠ ১৪৩৩
হাই ভোল্টেজ ম্যাচে শক্তিশালী দলের বিপক্ষে মাঠে নামছে মেসি নেইমাররা
রিয়াল মাদ্রিদের ঘুরে দাঁড়ানোর সামর্থ্য নিয়েও কোনো সংশয় নেই তার মনে। আসছে ম্যাচটিকে ফাইনাল মেনে নিয়েই কঠিন লড়াইয়ের জন্য পরিকল্পনা সাজাচ্ছেন এই আর্জেন্টাইন।ইউরোপ সেরা প্রতিযোগিতার শেষ ষোলোয় প্রথম লেগে গত মাসে ঘরের মাঠে ১-০ গোলে জিতেছিল পিএসজি।
সেদিন ম্যাচ জুড়ে বিবর্ণ ছিল রিয়াল। পুরোটা সময় চাপ ধরে রেখেও গোল পাচ্ছিল না স্বাগতিকরা। পেনাল্টি মিস করেছিলেন লিওনেল মেসি। অবশেষে যোগ করা সময়ের শেষ দিকে দারুণ গোলে ব্যবধান গড়ে দিয়েছিলেন কিলিয়ান এমবাপে। এবার চ্যালেঞ্জ লড়াইয়ের বাকি কাজ শেষ করার।
সেই লক্ষ্যে আজ বুধবার বাংলাদেশ সময় রাত ২টায় সান্তিয়াগো বের্নাবেউয়ে মুখোমুখি হবে দল দুটি। প্রথম ম্যাচের জয়ের নায়ককে আসছে ম্যাচে না পাওয়ার শঙ্কা জেগেছিল। তবে গত সোমবারের অনুশীলনে পাওয়া চোট শঙ্কা কাটিয়ে উঠেছেন এমবাপে। অপেক্ষা এখন মাঠের লড়াইয়ের।
রিয়াল খেলবে তাদের ঘরের মাঠে। দলটির কোচ কার্লো আনচেলত্তি প্রথম লেগে হারের পরই হুঙ্কার দিয়েছিলেন, ঘরের মাঠে দুর্দান্ত কিছু করে দেখানোর। মঙ্গলবার সংবাদ সম্মেলনেও একই কথা তার কণ্ঠে। তার পরই সংবাদ সম্মেলনে পচেত্তিনো যথেষ্ট সমীহ দেখালেন টুর্নামেন্টের ইতিহাসের সফলতম দলকে।
তিনি বলেন, “লড়াইয়ের কেবল প্রথম ভাগ জিতেছি আমরা। দ্বিতীয়টা এখনও বাকি। প্রতিপক্ষকে আমরা অনেক শ্রদ্ধা করি, তারা ১৩ বার চ্যাম্পিয়ন্স লিগ জিতেছে। আর এগুলো ভাগ্যের জোরে জেতা যায় না, তাদের কিছু একটা ছিল বলেই ইতিহাসের পথ ধরে এভাবে এগিয়ে গেছে।
তিনি আরও বলেন, “আমরা ভীত নই। বাইরের সব উত্তেজনা থেকে নিজেদের আড়ালে রেখে আমাদের চেষ্টা করতে হবে এবং কঠিন এক রাতের জন্য প্রস্তুত হতে হবে।” লিগ ওয়ানে শিরোপা পুনরুদ্ধারের লক্ষ্যে দারুণভাবে এগিয়ে চলেছে পিএসজি। ২৭ রাউন্ড শেষে দ্বিতীয় স্থানে থাকা নিসের চেয়ে ১৩ পয়েন্টে এগিয়ে আছে তারা।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- একলাফে কমলো তেলের দাম, ২০২০ সালের পর সর্বোচ্চ ধস
- নবম পে স্কেলে বড় চমক
- ৪৮ ঘণ্টার আল্টিমেটাম প্রধানমন্ত্রীর
- বিশ্বকাপে ব্রাজিল-মরক্কো ম্যাচের ফল জানিয়ে দিল হাঙর রিতিনিয়া
- আকাশচুম্বী সোনার দাম: বাংলাদেশে ভরি প্রতি নতুন রেকর্ড ছাড়ালো
- ১ জুলাই থেকে নতুন পে-স্কেল কার্যকর? ২০ গ্রেডের চাকরিজীবীদের জন্য থাকছে যেসব বড় সুবিধা
- ব্রাজিল বনাম মিশর ম্যাচের সময়সূচি জানুন
- বাংলাদেশ-ভারত মহারণসহ ৩১ মে’র জমজমাট খেলার সূচি, রাতে আইপিএল ফাইনাল
- রিয়াদের অবস্থা খুব খারাপ
- আজ রাতে ব্রাজিল বনাম পানামা ম্যাচ: লাইভ দেখার উপায় ও সময়সূচি
- আর্জেন্টিনা বনাম হন্ডুরাস: জেনেনিন মাচের সময়সূচি
- রাতে মাঠে নামছে ব্রাজিল, পানামা ম্যাচটি যেভাবে দেখবেন লাইভ
- টানা তিন দফা কমল সোনার দাম, ২২ ক্যারেট ভরি নেমে এলো
- বাংলাদেশ বনাম ভারত: ৯০ মিনিটের খেলা শেষ, জানুন ফলাফল
- ব্যাপক চমকে শেষ হলো বাংলাদেশ বনাম ভারত ম্যাচ