ঢাকা, বৃহস্পতিবার, ৪ জুন ২০২৬, ২১ জ্যৈষ্ঠ ১৪৩৩
চরম দু;সংবাদ : রোনালদোর একটি ভুলে শেষ হয়ে গেলো সবকিছু
আজ (৫ ফেব্রুয়ারি) রোনালদোর ৩৭তম জন্মদিন। এর আগের রাতে ওল্ড ট্র্যাফোর্ডে এফএ কাপের চতুর্থ রাউন্ডের ম্যাচে দ্বিতীয় বিভাগের দল মিডলসব্রোর মুখোমুখি হয়েছিল রোনালদোর ক্লাব ম্যানচেস্টার ইউনাইটেড। সবার প্রত্যাশা ছিল, সহজ জয়ই পাবে ইংল্যান্ডের ঐতিহ্যবাহী ক্লাবটি।
কিন্তু মাঠে সব হিসেবনিকেশ বদলে দিয়ে ইউনাইটেডের বিদায়ঘণ্টা বাজিয়ে দিয়েছে মিডলসব্রো। নির্ধারিত ৯০ মিনিটে ১-১ গোলে অমীমাংসিত ছিল ম্যাচ। রোনালদো পেনাল্টি মিস না করলে ৯০ মিনিটের ভেতরেই জিতে যেতো ইউনাইটেড। এরপর অতিরিক্ত ত্রিশ মিনিটেও হয়নি কোনো গোল।
যে কারণে ফল নির্ধারণের জন্য দ্বারস্থ হতে হয় টাইব্রেকারের। যেখানে দুই দলই নিজেদের প্রথম সাতটি শটে জালের ঠিকানা খুঁজে নেয়। কিন্তু অষ্টম শটে ব্যর্থ হন ইউনাইটেডের অ্যান্থনি অ্যালাঙ্গা। অন্যদিকে মার্টিন পায়েরো গোল করলে পরের রাউন্ডের টিকিট পেয়ে যায় মিডলসব্রো।
মূল ম্যাচে ২০ মিনিটের মাথায় পেনাল্টি পেয়েছিল ইউনাইটেড। পল পগবাকে ডি-বক্সের ভেতরে ফাউল করা হলে পেনাল্টির বাঁশি বাজান রেফারি। কিন্তু স্পট কিক থেকে গোল করতে ব্যর্থ হন রোনালদো। সঙ্গে সঙ্গে ইউনাইটেডের মাঠে উপস্থিত মিডলসব্রো দর্শকরা উল্লাসে ফেটে পড়েন।
তবে মিনিট পাঁচেক পড়েই লিড পেয়ে যায় স্বাগতিক দলটি। ম্যাচের ২৫ মিনিটের সময় গোল করেন জ্যাডন সাঞ্চো। ব্রুনো ফার্নান্দেসের দূর থেকে এগিয়ে দেওয়া বল ধরে দারুণ এক দৌড়ে ডিফেন্ডারকে কাটিয়ে গোলরক্ষককে পরাস্ত করেন এ তরুণ ইংলিশ তারকা।
এক গোলের লিড যে কখনও নিরাপদ নয় তা আবারও প্রমাণ করে মিডলসব্রো। পিছিয়ে থেকেই বিরতিতে গেলেও, দ্বিতীয়ার্ধেই গোল শোধ করে দেয় তারা। ম্যাচের ৬৪ মিনিটের সময় ম্যাট ক্রুকসের গোলে ফিরে আসে সমতা। যদিও এই গোলটিতে হ্যান্ডবলের আবেদন করেছিল ইউনাইটেডের খেলোয়াড়রা। তবে পাত্তা দেননি রেফারি।
এরপর ম্যাচের বাকি সময়ে আর গোল হয়নি। পরে অতিরিক্ত ত্রিশ মিনিটেও মেলেনি গোলের দেখা। মূল ম্যাচে পেনাল্টি মিস করলেও টাইব্রেকারে গিয়ে আর ভুল হয়নি রোনালদোর। কিন্তু অষ্টম শটে অ্যালাঙ্গা মিস করে বসলেই পরের রাউন্ডের টিকিট নিশ্চিত হয় মিডলসব্রোর।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- একলাফে কমলো তেলের দাম, ২০২০ সালের পর সর্বোচ্চ ধস
- নবম পে স্কেলে বড় চমক
- ৪৮ ঘণ্টার আল্টিমেটাম প্রধানমন্ত্রীর
- বিশ্বকাপে ব্রাজিল-মরক্কো ম্যাচের ফল জানিয়ে দিল হাঙর রিতিনিয়া
- আকাশচুম্বী সোনার দাম: বাংলাদেশে ভরি প্রতি নতুন রেকর্ড ছাড়ালো
- ১ জুলাই থেকে নতুন পে-স্কেল কার্যকর? ২০ গ্রেডের চাকরিজীবীদের জন্য থাকছে যেসব বড় সুবিধা
- ব্রাজিল বনাম মিশর ম্যাচের সময়সূচি জানুন
- বাংলাদেশ-ভারত মহারণসহ ৩১ মে’র জমজমাট খেলার সূচি, রাতে আইপিএল ফাইনাল
- রিয়াদের অবস্থা খুব খারাপ
- আজ রাতে ব্রাজিল বনাম পানামা ম্যাচ: লাইভ দেখার উপায় ও সময়সূচি
- আর্জেন্টিনা বনাম হন্ডুরাস: জেনেনিন মাচের সময়সূচি
- রাতে মাঠে নামছে ব্রাজিল, পানামা ম্যাচটি যেভাবে দেখবেন লাইভ
- টানা তিন দফা কমল সোনার দাম, ২২ ক্যারেট ভরি নেমে এলো
- বাংলাদেশ বনাম ভারত: ৯০ মিনিটের খেলা শেষ, জানুন ফলাফল
- ব্যাপক চমকে শেষ হলো বাংলাদেশ বনাম ভারত ম্যাচ