ঢাকা, বৃহস্পতিবার, ৪ জুন ২০২৬, ২১ জ্যৈষ্ঠ ১৪৩৩
অবিশ্বাস্য এক ফুটবল খেলা দেখালো মোহম্মাদ সালাহারা,উঠে গেলো ফাইনালে
মিশরের দ্বিতীয় সেরা গোলরক্ষক মোহম্মাদ আবু গাালের অসাধারণ নৈপুণ্যে ৩-১ ব্যবধানে জিতে ফাইনালে পা রাখে রেকর্ড সাতবারের চ্যাম্পিয়নরা। এদিকে ফাইনালে আগে থেকে অপেক্ষা করছে সেনেগাল। আগের দিনি বুরকিনা ফাসোকে হারিয়ে প্রথম দল হিসেবে ফাইনাল নিশ্চিত করে সেনাগাল।
আগামী রবিবার শিরোপা নির্ধারণী ম্যাচে মুখোমুখি হবেন লিভারপুলের দুই সতীর্থ সালাহ ও সাদিও মানে। এদিন টাইব্রেকারে প্রথম শটটিই মিস করেন আবু গাবাল। ভিনসেন্ট আবুবাকারের শটে ডাইভ দেন উল্টো পাশে। কিন্তু এরপর হ্যারল্ড মুকুদি ও জেমস লিয়া সিলিকির শট ঠেকিয়ে দেন তিনি।
মিশরের তিন ফুটবলার জিজু, মোহামেদ আব্দেলমোনেম ও মোহামেদ লাশিন খুঁজে পান জালের দেখা। টাইব্রেকারে হারলেও ঘরের মাঠে ১২০ মিনিট সমানে-সমান লড়াই করে দ্বিতীয় সর্বোচ্চ পাঁচবারের চ্যাম্পিয়ন ক্যামেরুন। আক্রমণ-পাল্টা আক্রমণে গড়া ম্যাচে অষ্টাদশ মিনিটে গোল প্রায় পেয়েই যাচ্ছিল ক্যামেরুন।
ফিরতি বলে ভিনসেন্ট আবুবকরের শট একজনের গায়ে লেগে একটুর জন্য লক্ষ্যে থাকেনি। টানা দ্বিতীয় কর্নারে আবার সুযোগ আসে ক্যামেরুনের সামনে। কিন্তু মাইকেল তাড়াহুড়ায় ঠিক মতো শটই নিতে পারেননি। এদিন ম্যাচের শুরু থেকে রেফারির সিদ্ধান্তে অসন্তোষ জানাচ্ছিলেন কিরোস।
একবার হলুদ কার্ডও দেখেন তিনি। তাতেও শান্ত হননি। অবশেষে ৯০তম মিনিটে আবার কিছু একটা নিয়ে ক্ষিপ্ত প্রতিক্রিয়া দেখিয়ে লাল কার্ড দেখেন মিশর কোচ। তাই ফাইনালে ডাগ আউটে থাকা হচ্ছে না তার। এরপর অতিরিক্ত সময়ে দুই দলই চাইছিল আগে রক্ষণ সামলাতে।
খেলার একশতম মিনিটে ডি-বক্সের মাথা থেকে সালাহর আড়াআড়ি শট একটুর জন্য লক্ষ্যে থাকেনি। ১১৭তম মিনিটে মিশরের রামাদান সোভির ক্রসে পা ছোঁয়াতে পারেননি গোল মুখে থাকা তিন সতীর্থের কেউ। ম্যাচ গড়ায় টাইব্রেকারে।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- একলাফে কমলো তেলের দাম, ২০২০ সালের পর সর্বোচ্চ ধস
- নবম পে স্কেলে বড় চমক
- ৪৮ ঘণ্টার আল্টিমেটাম প্রধানমন্ত্রীর
- বিশ্বকাপে ব্রাজিল-মরক্কো ম্যাচের ফল জানিয়ে দিল হাঙর রিতিনিয়া
- আকাশচুম্বী সোনার দাম: বাংলাদেশে ভরি প্রতি নতুন রেকর্ড ছাড়ালো
- ১ জুলাই থেকে নতুন পে-স্কেল কার্যকর? ২০ গ্রেডের চাকরিজীবীদের জন্য থাকছে যেসব বড় সুবিধা
- ব্রাজিল বনাম মিশর ম্যাচের সময়সূচি জানুন
- বাংলাদেশ-ভারত মহারণসহ ৩১ মে’র জমজমাট খেলার সূচি, রাতে আইপিএল ফাইনাল
- রিয়াদের অবস্থা খুব খারাপ
- আজ রাতে ব্রাজিল বনাম পানামা ম্যাচ: লাইভ দেখার উপায় ও সময়সূচি
- আর্জেন্টিনা বনাম হন্ডুরাস: জেনেনিন মাচের সময়সূচি
- রাতে মাঠে নামছে ব্রাজিল, পানামা ম্যাচটি যেভাবে দেখবেন লাইভ
- টানা তিন দফা কমল সোনার দাম, ২২ ক্যারেট ভরি নেমে এলো
- বাংলাদেশ বনাম ভারত: ৯০ মিনিটের খেলা শেষ, জানুন ফলাফল
- ব্যাপক চমকে শেষ হলো বাংলাদেশ বনাম ভারত ম্যাচ