ঢাকা, বৃহস্পতিবার, ২৩ জুলাই ২০২৬, ৮ শ্রাবণ ১৪৩৩
ব্রেকিং নিউজ: রিজওয়ানকে দেখে ইসলামের প্রতি আকৃষ্ট হয়ে কুরআন পড়ছেন ম্যাথু হেইডেন
তবে শুধু মাঠেই নয়, মাঠের বাইরেও গুরু শিষ্যের সম্পর্ক ছাপিয়ে বাবর-রিজওয়ানদের সাথে বিশেষ সখ্যতা গড়ে উঠেছে ম্যাথু হেইডেনের। ক্রিকেটের বাইরেও অজি ক্রিকেটারের ব্যক্তিজীবনে ‘বিশেষ’ প্রভাব ফেলেছেন পাকিস্তানের উইকেটকিপার ব্যাটার মোহাম্মদ রিজওয়ান।
নিজে খ্রিষ্টধর্মের অনুসারী হলেও ইসলাম ধর্ম সম্পর্কে নতুন করে জানার আগ্রহ তৈরি হয়েছে ম্যাথু হেইডেনের। পাকিস্তানি ওপেনার রিজওয়ানের কাছ থেকে ইসলাম ধর্মের প্রধান ধর্মগ্রন্থ পবিত্র কুরআনের একটি ইংরেজি সংস্করণ উপহার পেয়েছেন তিনি। যা নিয়ে রিজওয়ানের সাথে বসে আলোচনা করেছেন হেইডেন।
অস্ট্রেলিয়ার সংবাদমাধ্যম ‘নিউজ ক্রপ অস্ট্রেলিয়া’ কে দেওয়া সাক্ষাৎকারে ম্যাথু হেইডেন আরও জানান, প্রতিদিন তিনি অল্প অল্প করে পবিত্র কুরআন পড়ছেন। এ প্রসঙ্গে সাবেক অজি ওপেনার বলেন,
“এটি ছিল রিজি (মোহাম্মদ রিজওয়ান) এবং আমাকে বলতে হবে এটি একটি সুন্দর মুহূর্ত ছিল, যা আমি কখনই ভুলব না। আমি খ্রিস্টান হওয়া সত্ত্বেও ইসলাম সম্পর্কে আগ্রহী। একজন খ্রিস্টকে অনুসরণ করে এবং অন্যজন মুহাম্মদকে অনুসরণ করে। তাই এক অর্থে কখনই তাদের মেলানো সম্ভব নয়।”
তিনি আরও যোগ করেন, “তবে সে (রিজওয়ান) আমাকে কুরআনের একটি ইংরেজি সংস্করণ উপহার দিয়েছিলেন। আমরা প্রায় আধা ঘণ্টা মেঝেতে বসে এটি নিয়ে আলোচনাও করেছিলাম। আমি প্রতিদিন একটু একটু করে এটি (কুরআন) পড়ছি। রিজি আমার প্রিয় ব্যক্তিদের একজন, একজন চ্যাম্পিয়ন মানুষ।”
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- তৃতীয় স্থান নির্ধারণী ম্যাচের গোলও কি গোল্ডেন বুটের হিসাবের মধ্যে পড়ে?
- গোল্ডেন গ্লাভসের লড়াইয়ে কে এগিয়ে?
- এসএসসি পরীক্ষার ফল কবে প্রকাশ? শিক্ষা বোর্ড চেয়ারম্যান জানালেন সর্বশেষ আপডেট
- আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি মোবাইলে ফ্রিতে সরাসরি দেখুন এখানে, LIVE
- ২০মিনিটের খেলা শেষ, আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি সরাসরি দেখুন এখানে, LIVE
- অপটার ভবিষ্যবাণী : বিশ্বকাপ ফাইনাল ম্যাচের আগেই চ্যাম্পিয়ন দলের নাম ঘোষণা
- ৩০ মিনিটের খেলা শেষ, আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি সরাসরি দেখুন এখানে, LIVE
- মোবাইলে ফ্রিতে আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি সরাসরি দেখুন এখানে, LIVE
- চলছে আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি সরাসরি দেখুন এখানে, LIVE
- শুরু হলো দ্বিতীয়ার্ধের খেলা, মোবাইলে খেলাটি সরাসরি দেখুন এখানে (LIVE)
- বিশ্বকাপের সেরা একাদশ ঘোষণা করল ফিফা, জায়গা পেলেন যারা
- বিশ্বকাপ ফাইনালের আগে জমে উঠেছে গোল্ডেন বুট, বল ও গ্লাভসের লড়াই, এগিয়ে আছেন কারা?
- ম্যাচ শুরুর আগে বড় দু:সংবাদ পেলো আর্জেন্টিনা
- বিশ্বকাপের তৃতীয় স্থান নির্ধারণী ম্যাচ কেন হয়
- প্রিমিয়ার লিগ শুরুর আগেই বড় কেলেঙ্কারি, ফিক্সিং অভিযোগে গ্রেপ্তার সাকিব-তাসকিনের