ঢাকা, বৃহস্পতিবার, ২৩ জুলাই ২০২৬, ৮ শ্রাবণ ১৪৩৩
বাংলাদেশ ও পাকিস্তান সিরিজ: দর্শক মাঠে ঢোকা নিয়ে নতুন সিদ্ধান্ত নিল বিসিবি
করোনা মহামারির পরবর্তী সময়ে প্রথমবার মাঠে বসে খেলা দেখার সুযোগ হচ্ছে বাংলাদেশের ক্রিকেটপ্রেমীরা। বাংলাদেশের ক্রিকেট প্রেমীদের অপেক্ষার পালা শেষ হচ্ছে পাকিস্তান সিরিজে। সবকিছু ঠিকঠাক থাকলে টি-টোয়েন্টি বিশ্বকাপের পর এই তিনটি টি-টোয়েন্টি এবং দুইটি টেস্ট ম্যাচ খেলতে বাংলাদেশ সফরে আসছে পাকিস্তান।
আর এই সিরিজেই দর্শকরা গ্যালারিতে বসে দেখতে পারবেন। বিসিবির পরিকল্পনা অনুযায়ী, ধারণক্ষমতার ৫০ শতাংশ দর্শক মাঠে প্রবেশ করতে পারবেন এই সিরিজে। বড়দের টিকা সনদ দেখিয়ে মাঠে প্রবেশ করতে হবে। বাচ্চারা যেহেতু এখনো টিকা পায়নি, তাদের জন্য এ শর্ত প্রযোজ্য নয়।
সরকারের সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে নিজেদের পরিকল্পনা জানিয়েছে বিসিবি। চূড়ান্ত অনুমোদন এখনো পাওয়া যায়নি। তবে ইতিবাচক সাড়া মিলেছে। পাশাপাশি টিকিট ছাপানোর কাজও শুরু হয়েছে।
বিসিবির পরিচালক ও মিডিয়া কমিটির চেয়ারম্যান জালাল ইউনুস বলেছেন, ‘প্রায় সব দেশেই দর্শকরা এখন মাঠে ঢুকছে। আমরাও প্রাথমিক অবস্থায় ৫০ শতাংশ দর্শককে অনুমোদন দিবো। টিকা নেওয়া আছে এমন দর্শকরাই মাঠে ঢুকতে পারবেন। বাচ্চাদের জন্য অবশ্য এই শর্ত প্রযোজ্য নয়। আমরা ইতিবাচক। সরকারের সংশ্লিষ্ট কর্তৃপক্ষও ইতিবাচক।’
পাকিস্তান ক্রিকেট দল আগামী ১৬ নভেম্বর ঢাকায় পা রাখবে। ১৯, ২০ ও ২২ নভেম্বর দুই দল তিনটি টি-টোয়েন্টি ম্যাচ খেলবে মিরপুরে। এরপর ২৬ নভেম্বর থেকে প্রথম টেস্ট চট্টগ্রামে, ৪ ডিসেম্বর থেকে দ্বিতীয় টেস্ট মিরপুরে।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- তৃতীয় স্থান নির্ধারণী ম্যাচের গোলও কি গোল্ডেন বুটের হিসাবের মধ্যে পড়ে?
- গোল্ডেন গ্লাভসের লড়াইয়ে কে এগিয়ে?
- এসএসসি পরীক্ষার ফল কবে প্রকাশ? শিক্ষা বোর্ড চেয়ারম্যান জানালেন সর্বশেষ আপডেট
- আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি মোবাইলে ফ্রিতে সরাসরি দেখুন এখানে, LIVE
- ২০মিনিটের খেলা শেষ, আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি সরাসরি দেখুন এখানে, LIVE
- অপটার ভবিষ্যবাণী : বিশ্বকাপ ফাইনাল ম্যাচের আগেই চ্যাম্পিয়ন দলের নাম ঘোষণা
- ৩০ মিনিটের খেলা শেষ, আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি সরাসরি দেখুন এখানে, LIVE
- মোবাইলে ফ্রিতে আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি সরাসরি দেখুন এখানে, LIVE
- চলছে আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি সরাসরি দেখুন এখানে, LIVE
- শুরু হলো দ্বিতীয়ার্ধের খেলা, মোবাইলে খেলাটি সরাসরি দেখুন এখানে (LIVE)
- বিশ্বকাপ ফাইনালের আগে জমে উঠেছে গোল্ডেন বুট, বল ও গ্লাভসের লড়াই, এগিয়ে আছেন কারা?
- ম্যাচ শুরুর আগে বড় দু:সংবাদ পেলো আর্জেন্টিনা
- বিশ্বকাপের সেরা একাদশ ঘোষণা করল ফিফা, জায়গা পেলেন যারা
- বিশ্বকাপের তৃতীয় স্থান নির্ধারণী ম্যাচ কেন হয়
- প্রিমিয়ার লিগ শুরুর আগেই বড় কেলেঙ্কারি, ফিক্সিং অভিযোগে গ্রেপ্তার সাকিব-তাসকিনের