ঢাকা, বৃহস্পতিবার, ২৩ জুলাই ২০২৬, ৮ শ্রাবণ ১৪৩৩
আন্তর্জাতিক T20-তে ১ রানের জন্য সেঞ্চুরি মিস করেছে এই ৫ ব্যাটার
১) লুক রাইট: ৯৯* রান-: ২০১২ সালে আফগানিস্তানের বিপক্ষে ইংল্যান্ডের হয়ে ৩ নম্বরে ব্যাট করতে নেমে লুক রাইট ৯৯* রানে (৫৫ বল) অপরাজিত থাকেন। তার এই ইনিংসে সাজানো ছিল ৮টি চার ও ৬টি ছক্কা। ইংল্যান্ড দল কুড়ি ওভারে ১৯৬ রান তোলে। জবাবে আফগানরা মাত্র ৮০ রানে অলআউট হয়ে যায়।
২) আলেক্স হেলস: ৯৯ রান-: ২০১২ সালে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ইংল্যান্ডের ওপেনার আলেক্স হেলস মাত্র ১ রানের জন্য সেঞ্চুরি মিস করেন। ক্যারিবিয়ান দল প্রথমে ব্যাট করে নির্ধারিত কুড়ি ওভারে ১৭২ রান তোলে। জবাবে ইংল্যান্ড ম্যাচের দুই বল বাকি থাকতেই প্রয়োজনীয় রান তুলে নেয়। অ্যালেক্স হেলসের ৯৯ রানের (৬৮ বল) ইনিংসটি জয়ের জন্য গুরুত্বপূর্ণ অবদান রাখে।
৩) মোহাম্মদ হাফিজ: ৯৯* রান-: ২০২০ সালে বিপক্ষে একটি টি-টোয়েন্টি ম্যাচে পাকিস্তানের টপ অর্ডারের ব্যাটসম্যানরা ব্যর্থ হলে মোহাম্মদ হাফিজ ৯৯ রানের (৫৭ বল) একটি অপরাজিত ইনিংস খেলে দলকে ১৬৩ রানে নিয়ে যান। জবাবে নিউজিল্যান্ড মাত্র এক উইকেট হারিয়ে প্রয়োজনীয় রান তুলে নেয়।
৪) ডেভিড মালান: ৯৯* রান-: ২০২০ সালে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ইংল্যান্ড দল ১৯২ রানের লক্ষ্যমাত্রা নিয়ে ব্যাট করতে নামে। এরপর তিন নম্বরে ডেভিড মালান মাত্র ৪৭ বলে ৯৯ রানের একটি অপরাজিত ইনিংস খেলে দলকে জেতান। তার এই ইনিংসে সাজানো ছিল ১১টি চার ও ৫টি ছক্কা।
৫) ডেভন কনওয়ে: ৯৯* রান-: ২০২১ সালে অস্ট্রেলিয়ার বিপক্ষে একটি টি-টোয়েন্টি ম্যাচে নিউজিল্যান্ডের দুই ওপেনার ব্যর্থ হলে ৪ নম্বরে ব্যাট করতে নেমে ৯৯ রানে (৫৯ বল) অপরাজিত থাকেন ডেভন কনওয়ে। নির্ধারিত কুড়ি ওভারে কিউই দল ১৮৪ রান তোলে। জবাবে অজিরা ১৩১ রানে গুটিয়ে যায়।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- তৃতীয় স্থান নির্ধারণী ম্যাচের গোলও কি গোল্ডেন বুটের হিসাবের মধ্যে পড়ে?
- গোল্ডেন গ্লাভসের লড়াইয়ে কে এগিয়ে?
- এসএসসি পরীক্ষার ফল কবে প্রকাশ? শিক্ষা বোর্ড চেয়ারম্যান জানালেন সর্বশেষ আপডেট
- আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি মোবাইলে ফ্রিতে সরাসরি দেখুন এখানে, LIVE
- ২০মিনিটের খেলা শেষ, আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি সরাসরি দেখুন এখানে, LIVE
- অপটার ভবিষ্যবাণী : বিশ্বকাপ ফাইনাল ম্যাচের আগেই চ্যাম্পিয়ন দলের নাম ঘোষণা
- ৩০ মিনিটের খেলা শেষ, আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি সরাসরি দেখুন এখানে, LIVE
- মোবাইলে ফ্রিতে আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি সরাসরি দেখুন এখানে, LIVE
- চলছে আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি সরাসরি দেখুন এখানে, LIVE
- শুরু হলো দ্বিতীয়ার্ধের খেলা, মোবাইলে খেলাটি সরাসরি দেখুন এখানে (LIVE)
- বিশ্বকাপ ফাইনালের আগে জমে উঠেছে গোল্ডেন বুট, বল ও গ্লাভসের লড়াই, এগিয়ে আছেন কারা?
- বিশ্বকাপের সেরা একাদশ ঘোষণা করল ফিফা, জায়গা পেলেন যারা
- ম্যাচ শুরুর আগে বড় দু:সংবাদ পেলো আর্জেন্টিনা
- বিশ্বকাপের তৃতীয় স্থান নির্ধারণী ম্যাচ কেন হয়
- প্রিমিয়ার লিগ শুরুর আগেই বড় কেলেঙ্কারি, ফিক্সিং অভিযোগে গ্রেপ্তার সাকিব-তাসকিনের