ঢাকা, বৃহস্পতিবার, ২৩ জুলাই ২০২৬, ৮ শ্রাবণ ১৪৩৩
ম্যাচ জয়ের পর নামিবিয়ার ড্রেসিং রুমে গিয়ে যে কান্ড করলো পাকিস্তান
চার ম্যাচে চার জয়-পাকিস্তানের জয়রথ ছুটছে। নিশ্চিত হয়ে গেছে চলতি টি-টোয়েন্টি বিশ্বকাপের সেমিফাইনালও। তবে শুধু মাঠের পারফরম্যান্স নয়, এবার মাঠের বাইরের আচরণে কোটি কোটি ক্রিকেটভক্তের মন জিতলেন বাবর আজমরা।
আবুধাবিতে গতকাল নামিবিয়াকে ৪৫ হারিয়ে সেমিফাইনালের টিকিট কেটেছে পাকিস্তান। দুর্দান্ত জয়ের পর প্রতিপক্ষ হলেও নামিবিয়াকে অভিনন্দন জানাতে তাদের ড্রেসিংরুমে চলে যায় গোটা পাকিস্তান দল। সোশ্যাল মিডিয়ায় যে ভিডিও ভাইরাল হয়ে যায় মুহূর্তেই।
ভিডিওতে দেখা যায়, মোহাম্মদ হাফিজ, হাসান আলি, শাহিন শাহ আফ্রিদি, ইমাদ ওয়াসিমরা পিসিবির এক কর্মকর্তাসহ নামিবিয়ার ড্রেসিংরুমে যান। প্রথমবারের মতো বিশ্বকাপের মূল পর্বে ওঠা নামিবিয়া দলকে উদ্দেশ্য করে এরপর পিসিবির ওই কর্তা বলেন, ‘এবারের টি-টোয়েন্টি বিশ্বকাপে জায়গা করে নেয়ার জন্য তোমাদের অভিনন্দন। এই টুর্নামেন্টে তোমরা দুর্দান্ত খেলছো।’
দক্ষিণ আফ্রিকার জাতীয় দলের হয়ে খেলা ডেভিড উইজে এবার নামিবিয়ার জার্সি গায়ে খেলছেন দুর্দান্ত। ছয় ম্যাচে ৬১.৬৬ গড়ে ১৮৫ রান করে টুর্নামেন্টের চতুর্থ সর্বোচ্চ রান সংগ্রাহক তিনি। উইজকে অভিনন্দন জানিয়ে তাকে আলিঙ্গন করেন পিসিবির ওই কর্মকর্তা।
এরপরে পাকিস্তানি খেলোয়াড়রাও নামিবিয়ার খেলোয়াড়দের সঙ্গে কোলাকুলি করেন এবং খোশগল্পে মেতে ওঠেন। নামিবিয়ার ড্রেসিংরুমে তখন এক আনন্দঘন পরিবেশের সৃষ্টি হয়। যা সাড়া ফেলে দিয়েছে কোটি ক্রিকেটভক্তের মাঝে।
ভিডিও দেখুন:
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- তৃতীয় স্থান নির্ধারণী ম্যাচের গোলও কি গোল্ডেন বুটের হিসাবের মধ্যে পড়ে?
- গোল্ডেন গ্লাভসের লড়াইয়ে কে এগিয়ে?
- এসএসসি পরীক্ষার ফল কবে প্রকাশ? শিক্ষা বোর্ড চেয়ারম্যান জানালেন সর্বশেষ আপডেট
- আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি মোবাইলে ফ্রিতে সরাসরি দেখুন এখানে, LIVE
- ২০মিনিটের খেলা শেষ, আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি সরাসরি দেখুন এখানে, LIVE
- অপটার ভবিষ্যবাণী : বিশ্বকাপ ফাইনাল ম্যাচের আগেই চ্যাম্পিয়ন দলের নাম ঘোষণা
- ৩০ মিনিটের খেলা শেষ, আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি সরাসরি দেখুন এখানে, LIVE
- মোবাইলে ফ্রিতে আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি সরাসরি দেখুন এখানে, LIVE
- চলছে আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি সরাসরি দেখুন এখানে, LIVE
- শুরু হলো দ্বিতীয়ার্ধের খেলা, মোবাইলে খেলাটি সরাসরি দেখুন এখানে (LIVE)
- বিশ্বকাপের সেরা একাদশ ঘোষণা করল ফিফা, জায়গা পেলেন যারা
- বিশ্বকাপ ফাইনালের আগে জমে উঠেছে গোল্ডেন বুট, বল ও গ্লাভসের লড়াই, এগিয়ে আছেন কারা?
- ম্যাচ শুরুর আগে বড় দু:সংবাদ পেলো আর্জেন্টিনা
- বিশ্বকাপের তৃতীয় স্থান নির্ধারণী ম্যাচ কেন হয়
- প্রিমিয়ার লিগ শুরুর আগেই বড় কেলেঙ্কারি, ফিক্সিং অভিযোগে গ্রেপ্তার সাকিব-তাসকিনের