ঢাকা, বৃহস্পতিবার, ২৩ জুলাই ২০২৬, ৮ শ্রাবণ ১৪৩৩
১৯ ওভার শেষে ৯ উইকেট তুলে নিলো টাইগাররা,সর্বশেষ স্কোর
ওমানের আল আমেরাত ক্রিকেট গ্রাউন্ডে গুরুত্বপূর্ণ ম্যাচে প্রথমে ব্যাট করে নির্ধারিত ২০ ওভারে ৭ উইকেটে হারিয়ে ১৮১ রান সংগ্রহ করে বাংলাদেশ। পিএনজির হয়ে ইনিংস উদ্বোধনে নামেন আসাদ ভালা ওলেগা সিয়াকা।
শুরুতেই আঘাত হানেন সাইফউদ্দিন। লেগ বিফোরের ফাঁদে পরে ৫ রানে বিদায় নেন সিয়াকা। এরপরের ওভারে তাসকিনের আঘাত। নিজেদের দ্বিতীয় ডেলিভারিতেই পিএনজি অধিনায়ক আসাদ ভালাকে সাজঘরে ফেরান এই পেসার।
পঞ্চম ওভারে বোলিংয়ে আসেন সাকিব আল হাসান। এসেই ১ রান করা চার্লস আমিনির উইকেট শিকার করেন তিনি। একই ওভারে রানের খাতা খোলার আগেই ফেরান সাইমন আতাইকে।
এর আগে টস জিতে ব্যাটিং করার সিদ্ধান্ত নেন বাংলাদেশ অধিনায়ক মাহমুদউল্লাহ রিয়াদ। এ ম্যাচে অপরিবর্তিত একাদশ নিয়ে নেমেছে বাংলাদেশ। অর্থাৎ ওমানের বিপক্ষে যারা ছিলেন, তারাই এ ম্যাচেও খেলছেন।
দলের হয়ে যথারীতি ইনিংস উদ্বোধনে নামেন নাইম শেখ ও লিটন দাস। প্রথম বলেই অল্পের জন্য বেঁচে যান নাইম। কিন্তু এ থেকে শিক্ষা নেননি তিনি। পরের বলে উড়িয়ে মারতে গিয়ে সোজা ফিল্ডারের হাতে ক্যাচ তুলে দেন তিনি। ফেরেন শূন্য রানে।
শুরুতেই উইকেট হারানোর পর দলের হাল ধরেন সাকিব আল হাসান ও লিটন। দুজনে মিলে গড়েন ৫০ রানের জুটি। এরপরই সাজঘরে ফেরেন লিটন। বাজে শটে আউট হওয়ার আগে এ ব্যাটসম্যান করেন ২৯ রান।
ব্যাডপ্যাচ থেকে এ ম্যাচেও বেরোতে পারেননি মুশফিকুর রহিম। তিনি ৫ রানে আউট হন। অন্যপ্রান্তে বেশ স্বাচ্ছন্দ্যে খেলছিলেন সাকিব আল হাসান। তবে আসাদ ভালার প্রতি অতি আক্রমণাত্মক হতে গিয়ে সাজঘরে ফেরেন এই অলরাউন্ডার।
সাজঘরে ফেরার আগে ৪৬ রান করেন সাকিব। তার বিদায়ের পর পাল্টা আক্রমণ শুরু করেন রিয়াদ। মাত্র ২৭ বলে ফিফটি পূরণ করেন তিনি। যা বিশ্বকাপের চলতি আসরে দ্রুততম। তবে পরের বলেই আউট হয়ে যান তিনি।
শেষ দিকে আফিফ হোসেনের ২১ ও সাইফউদ্দিনের অপরাজিত ২৫ রানের ক্যামিও ইনিংসে বড় সংগ্রহ পায় বাংলাদেশ। পাপুয়া নিউ গিনির হয়ে দুটি করে উইকেট নেন কাবু মোরিয়া, ড্যামিয়েন রাভু ও আসাদ ভালা।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- তৃতীয় স্থান নির্ধারণী ম্যাচের গোলও কি গোল্ডেন বুটের হিসাবের মধ্যে পড়ে?
- গোল্ডেন গ্লাভসের লড়াইয়ে কে এগিয়ে?
- এসএসসি পরীক্ষার ফল কবে প্রকাশ? শিক্ষা বোর্ড চেয়ারম্যান জানালেন সর্বশেষ আপডেট
- আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি মোবাইলে ফ্রিতে সরাসরি দেখুন এখানে, LIVE
- ২০মিনিটের খেলা শেষ, আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি সরাসরি দেখুন এখানে, LIVE
- অপটার ভবিষ্যবাণী : বিশ্বকাপ ফাইনাল ম্যাচের আগেই চ্যাম্পিয়ন দলের নাম ঘোষণা
- ৩০ মিনিটের খেলা শেষ, আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি সরাসরি দেখুন এখানে, LIVE
- মোবাইলে ফ্রিতে আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি সরাসরি দেখুন এখানে, LIVE
- চলছে আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি সরাসরি দেখুন এখানে, LIVE
- শুরু হলো দ্বিতীয়ার্ধের খেলা, মোবাইলে খেলাটি সরাসরি দেখুন এখানে (LIVE)
- বিশ্বকাপ ফাইনালের আগে জমে উঠেছে গোল্ডেন বুট, বল ও গ্লাভসের লড়াই, এগিয়ে আছেন কারা?
- বিশ্বকাপের সেরা একাদশ ঘোষণা করল ফিফা, জায়গা পেলেন যারা
- ম্যাচ শুরুর আগে বড় দু:সংবাদ পেলো আর্জেন্টিনা
- বিশ্বকাপের তৃতীয় স্থান নির্ধারণী ম্যাচ কেন হয়
- প্রিমিয়ার লিগ শুরুর আগেই বড় কেলেঙ্কারি, ফিক্সিং অভিযোগে গ্রেপ্তার সাকিব-তাসকিনের