ঢাকা, বৃহস্পতিবার, ২৩ জুলাই ২০২৬, ৮ শ্রাবণ ১৪৩৩
লিটনকে বাদ দিয়ে বাংলাদেশের নতুন ওপেনিং জুটি সাজিয়ে দিলো আশরাফুল
আশরাফুল মনে করেন, আফিফের স্বভাবজাত চার-ছয় মারার যোগ্যতা থাকায় প্রথম ছয় ওভারে দারুণ কিছু হতে পারে বাংলাদেশের জন্য, ‘পাপুয়া নিউগিনির পর সুপার টুয়েলভের আগে আমাদের আর কোন ম্যাচ নেই। তাই ওদের বিপক্ষে দলে কিছুটা পরীক্ষা–নিরীক্ষা করা যেতে পারে। আমার মতামত হল, পাপুয়া নিউগিনির বিপক্ষে আফিফকে ওপেনিংয়ে নামানো যেতে পারে। মনে হয় ও সেখানে ভালোই করবে।’
‘আফিফ পেস বল খেলতে পছন্দ করে। তুলে মারার ক্ষমতা আছে। এজন্য পাওয়ার প্লেতে আমাদের যে সমস্যা হচ্ছে সেটা আফিফকে দিয়ে সমাধানের চেষ্টা করা যেতে পারে। তার চেয়ে বড় কথা হল আফিফকে যেখানে নামানো হয় সেখানে তার জন্য ভালো কিছু করা কঠিন হয়ে যায়।’
লিটন কুমার দাসের ওপর অনেক প্রত্যাশা ছিল বাংলাদেশ দলের। কিন্তু প্রথম দুই ম্যাচে চূড়ান্তভাবে ব্যর্থ হয়েছেন রংপুরের এই ওপেনার। আশরাফুল মনে করেন, আত্মবিশ্বাসহীনতার কারণে রান করতে পারছেন না লিটন, ‘আফিফকে ওপেনিংয়ে নামালে অবশ্যই তার সঙ্গী হবে নাঈম শেখ। লিটন দাস একেবারেই ফর্মে নেই। তাকে কিছুদিন বিশ্রাম দেওয়া উচিত বলে আমি মনে করি।’
‘বিশ্রাম ক্রিকেটারদের জন্য ফর্মে ফেরার টনিক হিসেবে কাজ করে। লিটনের সামর্থ্য নিয়ে কোন প্রশ্ন নেই। কিন্তু স্কটল্যান্ড এবং ওমানের বিপক্ষে ম্যাচ দুটি দেখে আমার মনে হয়েছে সে প্রচণ্ড আত্মবিশ্বাসহীনতায় ভুগছে।’ যোগ করেন আশরাফুল।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- তৃতীয় স্থান নির্ধারণী ম্যাচের গোলও কি গোল্ডেন বুটের হিসাবের মধ্যে পড়ে?
- গোল্ডেন গ্লাভসের লড়াইয়ে কে এগিয়ে?
- এসএসসি পরীক্ষার ফল কবে প্রকাশ? শিক্ষা বোর্ড চেয়ারম্যান জানালেন সর্বশেষ আপডেট
- আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি মোবাইলে ফ্রিতে সরাসরি দেখুন এখানে, LIVE
- ২০মিনিটের খেলা শেষ, আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি সরাসরি দেখুন এখানে, LIVE
- অপটার ভবিষ্যবাণী : বিশ্বকাপ ফাইনাল ম্যাচের আগেই চ্যাম্পিয়ন দলের নাম ঘোষণা
- ৩০ মিনিটের খেলা শেষ, আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি সরাসরি দেখুন এখানে, LIVE
- মোবাইলে ফ্রিতে আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি সরাসরি দেখুন এখানে, LIVE
- চলছে আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি সরাসরি দেখুন এখানে, LIVE
- শুরু হলো দ্বিতীয়ার্ধের খেলা, মোবাইলে খেলাটি সরাসরি দেখুন এখানে (LIVE)
- বিশ্বকাপের সেরা একাদশ ঘোষণা করল ফিফা, জায়গা পেলেন যারা
- বিশ্বকাপ ফাইনালের আগে জমে উঠেছে গোল্ডেন বুট, বল ও গ্লাভসের লড়াই, এগিয়ে আছেন কারা?
- ম্যাচ শুরুর আগে বড় দু:সংবাদ পেলো আর্জেন্টিনা
- বিশ্বকাপের তৃতীয় স্থান নির্ধারণী ম্যাচ কেন হয়
- প্রিমিয়ার লিগ শুরুর আগেই বড় কেলেঙ্কারি, ফিক্সিং অভিযোগে গ্রেপ্তার সাকিব-তাসকিনের