ঢাকা, বৃহস্পতিবার, ২৩ জুলাই ২০২৬, ৮ শ্রাবণ ১৪৩৩
বিশ্বকাপে দুর্দান্ত বল করেও চরম দু:সংবাদ পেলো মুস্তাফিজ
দক্ষিণ আফ্রিকার ডেল স্টেইনের রেকর্ড ভেঙে এই রেকর্ড নতুন করে লিখেছিলেন মুস্তাফিজ। স্টেইনের রেকর্ডটি ছিল ৩৫ ম্যাচে। ওমানের বিলাল খানও ৩৫ ম্যাচে ৫০টি উইকেট পান। ৩৬ ম্যাচে ৫০টি উইকেট শিকার করেছিলেন পাকিস্তানের উমর গুল।
আইসিসি টি-টোয়েন্টি বিশ্বকাপ ২০২১ এ শ্রীলঙ্কার বিপক্ষে ম্যাচে মুস্তাফিজের রেকর্ডও ভেঙে গেল। কাটার মাস্টারের রেকর্ড ভাঙলেন ২৫ বছর বয়সী আইরিশ পেসার অ্যাডায়ার। মাত্র ২৮টি আন্তর্জাতিক টি-টোয়েন্টি ম্যাচে ৫০টি উইকেট শিকারের কৃতিত্ব গড়লেন তিনি।
শ্রীলঙ্কার বিপক্ষে ম্যাচে চার ওভারে ৩৫ রান খরচ করে দুইটি উইকেট শিকার করেছেন অ্যাডায়ার। ৪৯তম উইকেট হিসেবে তিনি শিকার করেন ম্যাচটির সেরা খেলোয়াড় ওয়ানিন্দু হাসারাঙ্গাকে। চামিকা করুনারত্নেকে বোল্ড করে রেকর্ড বইয়ে নিজের নাম লেখান অ্যাডায়ার।
প্রসঙ্গত, আবুধাবিতে টস জিতে প্রথমে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নেয় আইরিশরা। নির্ধারিত ২০ ওভারে ৭ উইকেট হারিয়ে শ্রীলঙ্কা সংগ্রহ করে ১৭১ রান। অর্ধশতক হাঁকান ওয়ানিন্দু হাসারাঙ্গা ও ওপেনার পাথুম নিসাঙ্কা।
হাসারাঙ্গা ৪৭ বলের মোকাবেলায় ১০টি চার ও ১টি ছক্কার সাহায্যে ৭১ রান করেন। সমান সংখ্যক বল খেলে ৬১ রান করেন ৬টি চার ও ১টি ছক্কা হাঁকানো নিসাঙ্কা। আয়ারল্যান্ডের পক্ষে জশ লিটল চারটি ও মার্ক অ্যাডায়ার দুটি উইকেট শিকার করেন।
জয়ের লক্ষ্যে খেলতে নেমে দলীয় ৮ রানে প্রথম উইকেট হারানো আয়ারল্যান্ড নিয়মিত বিরতিতে উইকেট হারাতে থাকে।
প্রতিরোধ গড়ার চেষ্টা করেন অধিনায়ক অ্যান্ড্রু বালবির্নি ও কার্টিস ক্যামফার। তবে তাদের সাজঘরে ফিরিয়ে ম্যাচ মুঠোয় ভরে নেয় লঙ্কানরা।
৩৯ বলের মোকাবেলায় বালবির্নি ৪১ রান করেন। ২৮ বলে ২৪ রান করেন ক্যামফার। ১৮.৩ ওভারে অলআউট হওয়ার আগে আয়ারল্যান্ডের সংগ্রহ দাঁড়ায় ১০১ রান।
ফলে শ্রীলঙ্কা জয় পায় ৭০ রানের ব্যবধানে। শ্রীলঙ্কার পক্ষে মাহিষ থিকশানা তিনটি এবং চামিকা করুনারত্নে ও লাহিরু কুমারা দুটি করে উইকেট শিকার করেন।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- তৃতীয় স্থান নির্ধারণী ম্যাচের গোলও কি গোল্ডেন বুটের হিসাবের মধ্যে পড়ে?
- গোল্ডেন গ্লাভসের লড়াইয়ে কে এগিয়ে?
- এসএসসি পরীক্ষার ফল কবে প্রকাশ? শিক্ষা বোর্ড চেয়ারম্যান জানালেন সর্বশেষ আপডেট
- আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি মোবাইলে ফ্রিতে সরাসরি দেখুন এখানে, LIVE
- ২০মিনিটের খেলা শেষ, আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি সরাসরি দেখুন এখানে, LIVE
- অপটার ভবিষ্যবাণী : বিশ্বকাপ ফাইনাল ম্যাচের আগেই চ্যাম্পিয়ন দলের নাম ঘোষণা
- ৩০ মিনিটের খেলা শেষ, আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি সরাসরি দেখুন এখানে, LIVE
- মোবাইলে ফ্রিতে আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি সরাসরি দেখুন এখানে, LIVE
- চলছে আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি সরাসরি দেখুন এখানে, LIVE
- শুরু হলো দ্বিতীয়ার্ধের খেলা, মোবাইলে খেলাটি সরাসরি দেখুন এখানে (LIVE)
- বিশ্বকাপের সেরা একাদশ ঘোষণা করল ফিফা, জায়গা পেলেন যারা
- বিশ্বকাপ ফাইনালের আগে জমে উঠেছে গোল্ডেন বুট, বল ও গ্লাভসের লড়াই, এগিয়ে আছেন কারা?
- ম্যাচ শুরুর আগে বড় দু:সংবাদ পেলো আর্জেন্টিনা
- বিশ্বকাপের তৃতীয় স্থান নির্ধারণী ম্যাচ কেন হয়
- প্রিমিয়ার লিগ শুরুর আগেই বড় কেলেঙ্কারি, ফিক্সিং অভিযোগে গ্রেপ্তার সাকিব-তাসকিনের