ঢাকা, বৃহস্পতিবার, ২৩ জুলাই ২০২৬, ৮ শ্রাবণ ১৪৩৩
হঠাৎ করেই সাকিবকে নিয়ে স্ট্যাটাস দিলো
ওমানের আল আমেরাত স্টেডিয়ামে টস জিতে ব্যাট করতে নেমে মাত্র ২১ রানে দুই উইকেটে হারিয়ে যখন ধুঁকছিল বাংলাদেশ, তখন ক্রিজে নেমে হাল ধরেন সাকিব। নাঈম শেখের সঙ্গে গড়ে তোলেন ৮০ রানের কার্যকরী একটি পার্টনারশিপ। রান আউট হয়ে প্যাভিলিয়নে ফেরার আগে সাকিবের ব্যাট থেকে আসে ২৯ বলে ৪২ রান। স্ট্রাইক রেট ১৪৪.৮৩।
এরপর বোলিংয়ে এসেও দুর্দান্ত সাকিব। ৪ ওভারে মাত্র ২৮ রান খরচায় তুলে নেন ৩টি উইকেট। ব্যাটে-বলে এমন দুর্দান্ত পারফরম্যান্সের পর ম্যাচসেরার পুরস্কার উঠেছে সাকিবের হাতেই। এই নিয়ে আইসিসি ইভেন্টে বাংলাদেশ জিতেছে এমন ম্যাচে টানা পাঁচ বার ম্যাচসেরা হিসেবে মনোনীত হলেন তিনি।
আইসিসির টুর্নামেন্টে সাকিবের ঐ পাঁচ ম্যাচসেরার তিনটিই এসেছে ২০১৯ সালে ইংল্যান্ডে অনুষ্ঠিত ওয়ানডে বিশ্বকাপে। সেবার শক্তিশালী দক্ষিণ আফ্রিকাকে হারিয়ে বিশ্বকাপ মিশন শুরু করে বাংলাদেশ। সেই ম্যাচে ব্যাট হাতে ৭৫ রানের পাশাপাশি বল হাতে ৫০ রান খরচায় ১ উইকেট শিকার করে ম্যাচেসোর পুরস্কার জেতেন সাকিব।
দক্ষিণ আফ্রিকার পর বিশ্বকাপে ওয়েস্ট ইন্ডিজ ও আফগানিস্তানকে ধরাশায়ী করে বাংলাদেশ। উইন্ডিজদের বিপক্ষে দারুণ এক সেঞ্চুরি আসে সাকিবের ব্যাট থেকে। সেদিন বল হাতে ৫৪ রান খরচায় ২ উইকেট শিকারের পর ব্যাট হাতে অপরাজিত ১২৪ রান করে জয় নিয়ে মাঠ ছাড়েন সাকিব।
আর আফগানিস্তানের বিপক্ষে ফিফটির (৫১ রান) পাশাপাশি মাত্র ২৯ রান ব্যয়ে পাঁচ আফগান ব্যাটারকে সাজঘরে পাঠান তিনি। আফগান ও উইন্ডিজদের বিপক্ষে দুই ম্যাচেই সেরা পারফর্মারের পুরস্কার ঘুড়ে ফিরে শোভা পায় সেই সাকিবের হাতেই।
এছাড়া ২০১৭ সালে চ্যাম্পিয়নস ট্রফিতে মাহমুদউল্লাহ রিয়াদকে সঙ্গে নিয়ে নিউজিল্যান্ডের বিপক্ষে সেই ঐতিহাসিক জয়ের ম্যাচসেরা ছিলেন সাকিব। বল হাতে সেদিন উইকেটের দেখা না পেলেও রিয়াদের সঙ্গে গড়া রেকর্ড ২২৪ রানের জুটিতে ১১৪ রানের দুর্দান্ত ইনিংস খেলে ম্যাচসেরা নির্বাচিত হন সর্বকালের অন্যতম সেরা এই অলরাউন্ডার।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- তৃতীয় স্থান নির্ধারণী ম্যাচের গোলও কি গোল্ডেন বুটের হিসাবের মধ্যে পড়ে?
- গোল্ডেন গ্লাভসের লড়াইয়ে কে এগিয়ে?
- এসএসসি পরীক্ষার ফল কবে প্রকাশ? শিক্ষা বোর্ড চেয়ারম্যান জানালেন সর্বশেষ আপডেট
- আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি মোবাইলে ফ্রিতে সরাসরি দেখুন এখানে, LIVE
- ২০মিনিটের খেলা শেষ, আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি সরাসরি দেখুন এখানে, LIVE
- অপটার ভবিষ্যবাণী : বিশ্বকাপ ফাইনাল ম্যাচের আগেই চ্যাম্পিয়ন দলের নাম ঘোষণা
- ৩০ মিনিটের খেলা শেষ, আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি সরাসরি দেখুন এখানে, LIVE
- মোবাইলে ফ্রিতে আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি সরাসরি দেখুন এখানে, LIVE
- চলছে আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি সরাসরি দেখুন এখানে, LIVE
- শুরু হলো দ্বিতীয়ার্ধের খেলা, মোবাইলে খেলাটি সরাসরি দেখুন এখানে (LIVE)
- বিশ্বকাপের সেরা একাদশ ঘোষণা করল ফিফা, জায়গা পেলেন যারা
- বিশ্বকাপ ফাইনালের আগে জমে উঠেছে গোল্ডেন বুট, বল ও গ্লাভসের লড়াই, এগিয়ে আছেন কারা?
- ম্যাচ শুরুর আগে বড় দু:সংবাদ পেলো আর্জেন্টিনা
- বিশ্বকাপের তৃতীয় স্থান নির্ধারণী ম্যাচ কেন হয়
- প্রিমিয়ার লিগ শুরুর আগেই বড় কেলেঙ্কারি, ফিক্সিং অভিযোগে গ্রেপ্তার সাকিব-তাসকিনের