ঢাকা, বৃহস্পতিবার, ২৩ জুলাই ২০২৬, ৮ শ্রাবণ ১৪৩৩
একরাতেই পাল্টে গেলো সব হিসাব নিকাশ
সুপার টুয়েলভ শুরুর আগে প্রথম রাউন্ডে ‘এ’ গ্রুপে শ্রীলঙ্কা, আয়ারল্যান্ড, নেদারল্যান্ডস ও নামিবিয়া লড়ছে পরস্পরের বিরুদ্ধে। ‘বি’ গ্রুপে বাংলাদেশ ছাড়াও আছে স্কটল্যান্ড, পাপুয়া নিউগিনি ও ওমান।
প্রতি গ্রুপের শীর্ষ দুই দল সুপার টুয়েলভে খেলার সুযোগ পাবে, বাদ পড়বে বাকি দুই দল। আইসিসি জানিয়েছিল, বাংলাদেশ ও শ্রীলঙ্কা নিজ নিজ গ্রুপে চ্যাম্পিয়ন হোক রানার-আপই হোক, সুপার টুয়েলভে টাইগাররা ‘গ্রুপ টু’ এ এবং লঙ্কানরা ‘গ্রুপ ওয়ান’ এ খেলবে।
তবে সেই নিয়মে পরিবর্তন এনে আইসিসি এবার জানিয়েছে, ‘এ’ গ্রুপের চ্যাম্পিয়ন দল ‘গ্রুপ ওয়ান’ এ এবং রানার-আপ দল ‘গ্রুপ টু’ এ খেলবে। অনুরূপভাবে ‘বি’ গ্রুপের চ্যাম্পিয়ন দল ‘গ্রুপ টু’ এবং রানার-আপ দল ‘গ্রুপ ওয়ান’ এ খেলবে।
সেক্ষেত্রে বাংলাদেশের ‘গ্রুপ টু’-তে অংশগ্রহণ নিশ্চিত নয়। ‘বি’ গ্রুপে বাংলাদেশ রানার-আপ হলে সুপার টুয়েলভে খেলতে হবে ‘গ্রুপ ওয়ান’ এ। সেই গ্রুপে আছে ইংল্যান্ড, অস্ট্রেলিয়া, দক্ষিণ আফ্রিকা, ওয়েস্ট ইন্ডিজ। নিয়ম বদলের কারণে সুপার টুয়েলভে একই গ্রুপে পড়তে পারে বাংলাদেশ ও শ্রীলঙ্কা দুই দলই।
এর আগে আইসিসি বাংলাদেশ ‘গ্রুপ টু’-তে খেলবে জানানোয় গণমাধ্যমকর্মীরা সেই অনুযায়ীই নিজেদের কর্মসূচি সাজিয়েছেন। তাদের নতুন করে ম্যাচ বাছাই করার সুযোগ দেওয়ার আশ্বাস দিয়েছে আইসিসি। তবে বাংলাদেশ ‘গ্রুপ ওয়ান’ এ গেলে বিপাকে পড়বেন দর্শকরা। কারণ টাইগারদের খেলা দেখতে অনেকেই ‘গ্রুপ টু’ এর ম্যাচগুলোর টিকিট কেটে রেখেছেন।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- তৃতীয় স্থান নির্ধারণী ম্যাচের গোলও কি গোল্ডেন বুটের হিসাবের মধ্যে পড়ে?
- গোল্ডেন গ্লাভসের লড়াইয়ে কে এগিয়ে?
- এসএসসি পরীক্ষার ফল কবে প্রকাশ? শিক্ষা বোর্ড চেয়ারম্যান জানালেন সর্বশেষ আপডেট
- আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি মোবাইলে ফ্রিতে সরাসরি দেখুন এখানে, LIVE
- ২০মিনিটের খেলা শেষ, আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি সরাসরি দেখুন এখানে, LIVE
- অপটার ভবিষ্যবাণী : বিশ্বকাপ ফাইনাল ম্যাচের আগেই চ্যাম্পিয়ন দলের নাম ঘোষণা
- ৩০ মিনিটের খেলা শেষ, আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি সরাসরি দেখুন এখানে, LIVE
- মোবাইলে ফ্রিতে আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি সরাসরি দেখুন এখানে, LIVE
- চলছে আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি সরাসরি দেখুন এখানে, LIVE
- শুরু হলো দ্বিতীয়ার্ধের খেলা, মোবাইলে খেলাটি সরাসরি দেখুন এখানে (LIVE)
- বিশ্বকাপের সেরা একাদশ ঘোষণা করল ফিফা, জায়গা পেলেন যারা
- বিশ্বকাপ ফাইনালের আগে জমে উঠেছে গোল্ডেন বুট, বল ও গ্লাভসের লড়াই, এগিয়ে আছেন কারা?
- ম্যাচ শুরুর আগে বড় দু:সংবাদ পেলো আর্জেন্টিনা
- বিশ্বকাপের তৃতীয় স্থান নির্ধারণী ম্যাচ কেন হয়
- প্রিমিয়ার লিগ শুরুর আগেই বড় কেলেঙ্কারি, ফিক্সিং অভিযোগে গ্রেপ্তার সাকিব-তাসকিনের