ঢাকা, বৃহস্পতিবার, ২৩ জুলাই ২০২৬, ৮ শ্রাবণ ১৪৩৩
এক পরিবর্তন নিয়ে পিএনজির বিপক্ষে মাঠে নামছে বাংলাদেশ, দেখেনিন একাদশ
‘বি’ গ্রুপে থাকা চার দলের মধ্যে বাংলাদেশ দল খেলে ফেলেছে নিজেদের দুই ম্যাচ। যেখানে একটি জয় এবং একটি হার নিয়ে টাইগাররা অবস্থান করছে টেবিলের তিন নম্বরে। শেষ ম্যাচে পাপুয়া নিগিনিকে হারাতে টাইগাররা তাই বাড়তি পরিকল্পনা নিয়েই মাঠে নামবে। গ্রুপ পর্বের শেষ ম্যাচে কেমন হতে পারে বাংলাদেশ দলের একাদশ তা এবার দেখে নেয়া যাক।
ব্যাটিং বিভাগে বরাবরের মত ব্যর্থ হওয়া লিটন দাসই থাকতে পারেন ওপেনিং পজিশনে। সফল কোনো বিকল্প ওপেনার না থাকাতে টিম মজ্যানেজমেন্ট অনেকটা বাধ্য হয়েই নাইম শেখের সাথে লিটনকে রাখতে পারে ওপেনিং পজিশনে।ওমানের বিপক্ষে তিন নম্বর পজিশনে সাকিবের পরিবর্তে অধিনায়ক পরীক্ষা চালিয়েছিলেন শেখ মেহেদি হাসানকে নামিয়ে।
তবে রানের খাতা খোলার আগেই বিদায় হওয়া মেহেদির পরিবর্তে তাই আবারও তিন নম্বরেই দেখা যেতে পারে সাকিবকে। অভিজ্ঞ মুশফিকুর রহিম চার নম্বরে থাকলে পরের পজিশনটায় দেখা যেতে পারে মাহমুদউল্লাহ রিয়াদকে। কেননা সোহান কিংবা আফিফরা উপরের সারিতে খুব একটা সুবিধা করতে পারেননি ওমানের বিপক্ষে ম্যাচে। তাই সোহান-আফিফরা থাকতে পারেন নিচের সারিতেই।
বোলিং বিভাগে সাকিব আল হাসানের সাথে নিশ্চিতভাবেই থাকতে পারেন শেখ মেহেদি হাসান। তবে পেস বোলিং বিভাগে আসতে পারে পরিবর্তন। প্রথম ম্যাচে খরুচে তাসকিন আহমেদ দ্বিতীয় ম্যাচেও রান বিলিয়েছেন হাত খুলে। তাই পাপুয়া নিউগিনির বিপক্ষে একাদশে তার বদলি হিসেবে যুক্ত হতে পারেন শরিফুল ইসলাম।
এক নজরে দেখে নেয়া যাক পাপুয়া নিউগিনির বিপক্ষে টাইগারদের সম্ভাব্য সেরা একাদশ: লিটন দাস, নাইম শেখ, সাকিব আল হাসান, মুশফিকুর রহিম, মাহমুদউল্লাহ রিয়াদ, নুরুল হাসান সোহান, আফিফ হোসেন ধ্রুব, শেখ মেহেদি হাসান, মোহাম্মদ সাইফুদ্দিন, শরিফুল ইসলাম এবং মুস্তাফিজুর রহমান।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- তৃতীয় স্থান নির্ধারণী ম্যাচের গোলও কি গোল্ডেন বুটের হিসাবের মধ্যে পড়ে?
- গোল্ডেন গ্লাভসের লড়াইয়ে কে এগিয়ে?
- এসএসসি পরীক্ষার ফল কবে প্রকাশ? শিক্ষা বোর্ড চেয়ারম্যান জানালেন সর্বশেষ আপডেট
- আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি মোবাইলে ফ্রিতে সরাসরি দেখুন এখানে, LIVE
- ২০মিনিটের খেলা শেষ, আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি সরাসরি দেখুন এখানে, LIVE
- অপটার ভবিষ্যবাণী : বিশ্বকাপ ফাইনাল ম্যাচের আগেই চ্যাম্পিয়ন দলের নাম ঘোষণা
- ৩০ মিনিটের খেলা শেষ, আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি সরাসরি দেখুন এখানে, LIVE
- মোবাইলে ফ্রিতে আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি সরাসরি দেখুন এখানে, LIVE
- চলছে আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি সরাসরি দেখুন এখানে, LIVE
- শুরু হলো দ্বিতীয়ার্ধের খেলা, মোবাইলে খেলাটি সরাসরি দেখুন এখানে (LIVE)
- বিশ্বকাপের সেরা একাদশ ঘোষণা করল ফিফা, জায়গা পেলেন যারা
- বিশ্বকাপ ফাইনালের আগে জমে উঠেছে গোল্ডেন বুট, বল ও গ্লাভসের লড়াই, এগিয়ে আছেন কারা?
- ম্যাচ শুরুর আগে বড় দু:সংবাদ পেলো আর্জেন্টিনা
- বিশ্বকাপের তৃতীয় স্থান নির্ধারণী ম্যাচ কেন হয়
- প্রিমিয়ার লিগ শুরুর আগেই বড় কেলেঙ্কারি, ফিক্সিং অভিযোগে গ্রেপ্তার সাকিব-তাসকিনের