ঢাকা, বৃহস্পতিবার, ৪ জুন ২০২৬, ২১ জ্যৈষ্ঠ ১৪৩৩
হাড্ডাহাড্ডি লড়াইয়ে শেষ হলো ভারত ও অস্ট্রেলিয়ার ম্যাচ
বিরাট কোহলি নয়, এই ম্যাচে ভারতকে নেতৃত্ব দিয়েছিলেন রোহিত শর্মা। অনেকেই বলে দিচ্ছেন, টি-টোয়েন্টি বিশ্বকাপের পর এই ফরম্যাটে ভারতের দল কেমন দাঁড়াবে, তার একটা আন্দাজ পাওয়া গেল বুধবারই। যদিও কোহলি দলে ছিলেন। এমনকি হাত ঘুরিয়ে কয়েক ওভার বলও করলেন। তবে ব্যাটিং করতে নামেননি। প্রস্তুতি ম্যাচের নিয়ম অনুযায়ী দলে ১৩ জন থাকতে পারবে। তবে ব্যাটিং বা ফিল্ডিংয়ের সময় ১১ জনই মাঠে থাকতে পারবেন। ফলে ভারত ব্যাটিং করার সময় নিজেকে প্রথম একাদশের বাইরে রাখেন কোহলি।
টসে জিতে প্রথম ব্যাটিং নেয় অস্ট্রেলিয়া। কিন্তু শুরুতেই ব্যাটিং বিপর্যয়ের সামনে পড়ে তারা। দ্বিতীয় ওভারেই ডেভিড ওয়ার্নারকে ফিরিয়ে দেন রবিচন্দ্রন অশ্বিন। পরের বলেই মিচেল মার্শকে ফিরিয়ে দেন তিনি। চতুর্থ ওভারের প্রথম বলে অধিনায়ক ফিঞ্চকে ফেরান রবীন্দ্র জাদেজা। ১১ রানে ৩ উইকেট হারিয়ে তখন ধুঁকছে অস্ট্রেলিয়া। সে সময় অজিদের হয়ে হাল ধরেন গ্লেন ম্যাক্সওয়েল এবং স্টিভ স্মিথ।
দু’জনে মিলে চতুর্থ উইকেটে ৬১ রান যোগ করেন। রাহুল চাহারের বলে ম্যাক্সওয়েল ফিরলে স্মিথকে সঙ্গ দিতে আসেন মার্কাস স্টয়নিস। এই দু’জনে পঞ্চম উইকেটে ৭৬ রান যোগ করেন মূলত এই দু’জনের জন্যেই দেড়শোর গন্ডি পেরিয়ে যায় অস্ট্রেলিয়া। স্মিথ (৫৭) অর্ধশতরান করে আউট হন। স্টয়নিস ৪১ রানে অপরাজিত থাকেন।
জবাবে ব্যাট করতে নেমে প্রথম থেকেই অস্ট্রেলিয়ার ব্যাটসম্যানদের উপর চড়াও হয়েছিলেন রোহিত এবং রাহুল। প্রথম উইকেটেই ৬৮ উঠে যায়। আগের দিন কোহলি যা বলেছিলেন তা ফের মিলে গেল আজ। ওপেনিংয়ে নেমে দলকে ভরসা দিলেন রাহুল। অ্যাশটন আগারের বলে ৩৯ রানে ফেরার আগে পর্যন্ত অজি বোলারদের শাসন করেছেন। রোহিতও দাপট দেখিয়ে ৬০ রান করার পর পরের ব্যাটারদের সুযোগ দিতে সাজঘরে ফেরেন। দলকে জিতিয়ে দেন সূর্যকুমার যাদব (অপরাজিত ৩৮) এবং হার্দিক পাণ্ডিয়া (অপরাজিত ১৪)।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- একলাফে কমলো তেলের দাম, ২০২০ সালের পর সর্বোচ্চ ধস
- নবম পে স্কেলে বড় চমক
- ৪৮ ঘণ্টার আল্টিমেটাম প্রধানমন্ত্রীর
- বিশ্বকাপে ব্রাজিল-মরক্কো ম্যাচের ফল জানিয়ে দিল হাঙর রিতিনিয়া
- আকাশচুম্বী সোনার দাম: বাংলাদেশে ভরি প্রতি নতুন রেকর্ড ছাড়ালো
- ১ জুলাই থেকে নতুন পে-স্কেল কার্যকর? ২০ গ্রেডের চাকরিজীবীদের জন্য থাকছে যেসব বড় সুবিধা
- ব্রাজিল বনাম মিশর ম্যাচের সময়সূচি জানুন
- বাংলাদেশ-ভারত মহারণসহ ৩১ মে’র জমজমাট খেলার সূচি, রাতে আইপিএল ফাইনাল
- রিয়াদের অবস্থা খুব খারাপ
- আজ রাতে ব্রাজিল বনাম পানামা ম্যাচ: লাইভ দেখার উপায় ও সময়সূচি
- আর্জেন্টিনা বনাম হন্ডুরাস: জেনেনিন মাচের সময়সূচি
- রাতে মাঠে নামছে ব্রাজিল, পানামা ম্যাচটি যেভাবে দেখবেন লাইভ
- টানা তিন দফা কমল সোনার দাম, ২২ ক্যারেট ভরি নেমে এলো
- বাংলাদেশ বনাম ভারত: ৯০ মিনিটের খেলা শেষ, জানুন ফলাফল
- ব্যাপক চমকে শেষ হলো বাংলাদেশ বনাম ভারত ম্যাচ