ঢাকা, বৃহস্পতিবার, ২৩ জুলাই ২০২৬, ৮ শ্রাবণ ১৪৩৩
অবাক ক্রিকেট বিশ্ব : মাত্র ১২ রানে অলআউট
আইসিসি নারী টি-২০ বিশ্বকাপের আঞ্চলিক বাছাই পর্বের ম্যাচে আর্জেন্টিনার বিপক্ষে খেলতে নেমেছিল ব্রাজিল। যেখানে তারা জয় পেয়েছে ৮ উইকেটের বিশাল ব্যবধানে।
মঙ্গলবার (১৯ অক্টোবর) মেক্সিকো সিটিতে বাংলাদেশ সময় রাত নয়টায় ম্যাচটি শুরু হয়। নাউকালপানের রিফর্মা অ্যাথলেটিক ক্লাব মাঠে টস জিতে আর্জেন্টিনাকে ব্যাট করতে পাঠায় ব্রাজিল।
ব্যাট হাতে মাঠে নেমে ১১.২ ওভারে মাত্র ১২ রানে গুটিয়ে যায় আর্জেন্টাইন নারীরা। অন্যদিকে ৩.৩ ওভারেই দুই উইকেট হারিয়ে লক্ষ্যে পৌঁছে যায় ব্রাজিলিয়ানরা।
সংক্ষিপ্ত ফরম্যাটের সবচেয়ে কম দলীয় সংগ্রহের তালিকায় আর্জেন্টিনার নারীরা এখন ষষ্ঠ স্থানে। ১২.১ ওভারে ৬ রানে তুলে অল আউট হয়ে এই তালিকার সবার উপরে রয়েছে মালদ্বীপ। ৯ ওভারে ৬ রানে গুটিয়ে দ্বিতীয় স্থানে মালি।
১১.৩ ওভারে ৮ রানে অল আউট হয়ে তৃতীয় স্থানে মালদ্বীপের মেয়েরা। চতুর্থ ও পঞ্চম স্থান মালির দখলে। ১০ ও ১১ রানে অল আউট হয়েছিল তারা। যথাক্রমে ১১.১ ও ১৫.৪ ওভারে এই রান তোলে তারা।
২০২৩ সালে দক্ষিণ আফ্রিকায় বসবে নারী টি-২০ বিশ্বকাপের আসর। দশ দলের এই টুর্নামেন্টে স্বাগতিক হিসেবে আগেই জায়গা করে নিয়েছে দক্ষিণ আফ্রিকা। ২০২১ সালের ৩০ নভেম্বর পর্যন্ত র্যাংকিংয়ের সেরা সাত দল মূল পর্বে চলে যাবে।
২০২২ সালে বাকি দুই দলকে বাছাই পর্ব খেলতে হবে। বিশ্বের পাঁচটি অঞ্চলের ৩৭ দল মূল বাছাই পর্ব খেলতে লড়াই করেছে। মূল বাছাই পর্বের ম্যাচগুলো বসবে ২০২২ সালে।
আগেই ইউরোপ অঞ্চল থেকে স্কটল্যান্ড উঠে এসেছে। মূল বাছাই পর্ব নিশ্চিত করেছে আফ্রিকা থেকে আসা জিম্বাবুয়েও। অন্যদিকে কোভিডের কারণে পূর্ব এশিয়া প্যাসিফিক অঞ্চলের খেলা বাতিল হয়েছে। সেই অঞ্চলে র্যাংকিংয়ে এগিয়ে থাকা দল খেলবে বলে জানিয়েছে আইসিসি।
এশিয়া অঞ্চলের খেলা বাকি রয়েছে এখনও। যেখানে লড়বে নেপাল, ভুটান, মায়ানমার, চীন, হংকং, মালয়েশিয়া, কুয়েত ও সংযুক্ত আরব আমিরাত। ম্যাচগুলো বসবে মালয়েশিয়ায়।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- তৃতীয় স্থান নির্ধারণী ম্যাচের গোলও কি গোল্ডেন বুটের হিসাবের মধ্যে পড়ে?
- গোল্ডেন গ্লাভসের লড়াইয়ে কে এগিয়ে?
- এসএসসি পরীক্ষার ফল কবে প্রকাশ? শিক্ষা বোর্ড চেয়ারম্যান জানালেন সর্বশেষ আপডেট
- আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি মোবাইলে ফ্রিতে সরাসরি দেখুন এখানে, LIVE
- ২০মিনিটের খেলা শেষ, আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি সরাসরি দেখুন এখানে, LIVE
- অপটার ভবিষ্যবাণী : বিশ্বকাপ ফাইনাল ম্যাচের আগেই চ্যাম্পিয়ন দলের নাম ঘোষণা
- ৩০ মিনিটের খেলা শেষ, আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি সরাসরি দেখুন এখানে, LIVE
- মোবাইলে ফ্রিতে আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি সরাসরি দেখুন এখানে, LIVE
- চলছে আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি সরাসরি দেখুন এখানে, LIVE
- শুরু হলো দ্বিতীয়ার্ধের খেলা, মোবাইলে খেলাটি সরাসরি দেখুন এখানে (LIVE)
- বিশ্বকাপের সেরা একাদশ ঘোষণা করল ফিফা, জায়গা পেলেন যারা
- বিশ্বকাপ ফাইনালের আগে জমে উঠেছে গোল্ডেন বুট, বল ও গ্লাভসের লড়াই, এগিয়ে আছেন কারা?
- ম্যাচ শুরুর আগে বড় দু:সংবাদ পেলো আর্জেন্টিনা
- বিশ্বকাপের তৃতীয় স্থান নির্ধারণী ম্যাচ কেন হয়
- প্রিমিয়ার লিগ শুরুর আগেই বড় কেলেঙ্কারি, ফিক্সিং অভিযোগে গ্রেপ্তার সাকিব-তাসকিনের