ঢাকা, বৃহস্পতিবার, ২৩ জুলাই ২০২৬, ৮ শ্রাবণ ১৪৩৩
বাংলাদেশকে পাঞ্জাব কিংসের সাথে তুলনা করে যে প্রশ্ন ছুড়ে দিলেন আকাশ চোপড়া
মঙ্গলবার স্বাগতিক ওমানকে হারিয়ে মূলপর্বে যাওয়ার আশা বাঁচিয়ে রেখেছে টাইগাররা। এদিন টসে জিতে আগে ব্যাটিং করে ওমানকে ১৫৪ রানের টার্গেট ছুড়ে দেয় বাংলাদেশ দল। জবাবে ওমানের ইনিংস থেমেছে ১২৭ রানে। বাংলাদেশের এই ম্যাচকে ঘিরে মিশ্র প্রতিক্রিয়া জানিয়েছেন ভারতীয় ধারাভাষ্যকার আকাশ চোপড়া। ওমানের বিপক্ষে নিচের দিকে ব্যাটিং করেছেন অধিনায়ক মাহমুদউল্লাহ রিয়াদ ও মুশফিকুর রহিম। বিষয়টি মোটেও ভালোভাবে নিতে পারেননি আকাশ চোপড়া।
বাংলাদেশের ইনিংস চলাকালীন এক টুইটবার্তায় আকাশ প্রশ্ন তুলেন, মাহমুদউল্লাহ কেনো ইনিংসের ১৪তম ওভারেও ব্যাটিংয়ে এলেন না? এরপর আরও একটি টুইটে মজা করে আকাশ বলেন, বুঝতে পেরেছি, মুশফিক এবং মাহমুদউল্লাহ দ্বিতীয় ইনিংসে ব্যাটিং করবে। এখানেই থামেননি আকাশ। আরও এক টুইট বার্তায় এই ধারাভাষ্যকার প্রশ্ন তুলেন, বাংলাদেশ কি এবারের টি-টোয়েন্টি বিশ্বকাপের পাঞ্জাব কিংস? তারই নিচে আকাশ লিখেছেন, ‘বিনোদন নিশ্চিত’।
যদিও আকাশের এই টুইটের বিস্তারিত ব্যাখা দেননি। কিন্তু সমর্থকদের বুঝতে বাকি নেই, ওমানের বিপক্ষে ব্যাটিং অর্ডারের পরিবর্তন ও মুশফিক-মাহমুদউল্লাহকে নিচে ব্যাটিং করানোর বিষয়টি পছন্দ করেননি তিনি।
এদিকে বাংলাদেশের জয়ে ভারতীয় সাবেক ক্রিকেটার রিশি ধাওয়ান এক টুইটবার্তায় লিখেছেন, স্পষ্টভাবেই বাংলাদেশ ওমানের থেকে অনেক ভালো দল। কিন্তু ওমানকে বাহবা দিতেই হয় তারা খুবই ভালো লড়াই করেছে। কিছুটা অভিজ্ঞতার ঘাটতি ছিল কিন্তু তাদের দারুণ আবেগ ছিল ম্যাচটি ঘিরে।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- তৃতীয় স্থান নির্ধারণী ম্যাচের গোলও কি গোল্ডেন বুটের হিসাবের মধ্যে পড়ে?
- গোল্ডেন গ্লাভসের লড়াইয়ে কে এগিয়ে?
- এসএসসি পরীক্ষার ফল কবে প্রকাশ? শিক্ষা বোর্ড চেয়ারম্যান জানালেন সর্বশেষ আপডেট
- আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি মোবাইলে ফ্রিতে সরাসরি দেখুন এখানে, LIVE
- ২০মিনিটের খেলা শেষ, আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি সরাসরি দেখুন এখানে, LIVE
- অপটার ভবিষ্যবাণী : বিশ্বকাপ ফাইনাল ম্যাচের আগেই চ্যাম্পিয়ন দলের নাম ঘোষণা
- ৩০ মিনিটের খেলা শেষ, আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি সরাসরি দেখুন এখানে, LIVE
- মোবাইলে ফ্রিতে আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি সরাসরি দেখুন এখানে, LIVE
- চলছে আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি সরাসরি দেখুন এখানে, LIVE
- শুরু হলো দ্বিতীয়ার্ধের খেলা, মোবাইলে খেলাটি সরাসরি দেখুন এখানে (LIVE)
- বিশ্বকাপের সেরা একাদশ ঘোষণা করল ফিফা, জায়গা পেলেন যারা
- বিশ্বকাপ ফাইনালের আগে জমে উঠেছে গোল্ডেন বুট, বল ও গ্লাভসের লড়াই, এগিয়ে আছেন কারা?
- ম্যাচ শুরুর আগে বড় দু:সংবাদ পেলো আর্জেন্টিনা
- বিশ্বকাপের তৃতীয় স্থান নির্ধারণী ম্যাচ কেন হয়
- প্রিমিয়ার লিগ শুরুর আগেই বড় কেলেঙ্কারি, ফিক্সিং অভিযোগে গ্রেপ্তার সাকিব-তাসকিনের