ঢাকা, বৃহস্পতিবার, ২৩ জুলাই ২০২৬, ৮ শ্রাবণ ১৪৩৩
যে সমীকরণে বিশ্বকাপের মূল পর্বে খেলতে পারবে বাংলাদেশ
গ্রুপ পর্বের শেষ ম্যাচে টাইগাররা ২১ অক্টোবর মুখোমুখি হবে পাপুয়া নিউগিনির। সুপার টুয়েলভ পর্বে যেতে হলে এই ম্যাচে অবশ্যই জিততে হবে বাংলাদেশকে। তুলনামূলক খর্ব শক্তির দল পাপুয়া নিউগিনির বিপক্ষে জয় তুলে নিতে হয়তো খুব বেশি বেগ পেতে হবে না টাইগারদের। তবে বিপত্তি বাধতে পারে অন্য জায়গায়।
এখন পর্যন্ত বাংলাদেশের সাথে একই গ্রুপে থাকা স্বাগতিক ওমানও বাংলাদেশের সমান দুই ম্যাচ খেলে এক ম্যাচে জয় তুলে নিয়েছে। তাদের নামের পাশেও রয়েছে বাংলাদেশের সমান ২ পয়েন্ট। কিন্তু রানরেটে বাংলাদেশ থেকে বেশ খানিকটা এগিয়ে রয়েছে তারা।
নিজেদের শেষ ম্যাচে ওমান মাঠে নামবে স্কটল্যান্ডের বিপক্ষে। এই ম্যাচে যদি স্কটিশদেরকে হারিয়ে দিতে পারে ওমান এবং বাংলাদেশ যদি পাপুয়া নিউগিনিকে হারিয়ে দিতে পারে তাহলে স্কটল্যান্ড, বাংলাদেশ এবং ওমান এই তিন দলেরই হবে সমান ৪ পয়েন্ট করে। এক্ষেত্রে সুপার টুয়েলভ পর্বে যাবে রানরেটে এগিয়ে থাকা দুই দল।
এদিকে গ্রুপ চ্যাম্পিয়ন হয়েই সুপার টুয়েলভ পর্বে যাওয়ার সম্ভাবনা রয়েছে বাংলাদেশের এমনটা জানিয়েছেন সাকিব আল হাসান। ওমানের বিপক্ষে ম্যাচ শেষে সাকিব বলেন, ‘’আমি জানি না, আমরা হয়তো রান রেটের হিসেবটা দেখলে আরও ভালোভাবে বলতে পারব। তবে আমাদের কম্পিউটার অ্যানালিসিস্টের সঙ্গে কথা হওয়ার পর যেটা বলল যে এখন যে অবস্থায় আছে রান রেট আমরা যদি পাপুয়া নিউ গিনির সঙ্গে মোটামোটি ভালো ব্যাবধানে জিতি যেটা আমরা আশা করি জেতার। যেহেতু ওমান আর স্কটল্যান্ডের ম্যাচ আছে তো একটা দল অবশ্যই হারবে সেখানে।‘’
পাপুয়া নিউগিনিকে হারাতে পারলে রানরেটও অনেকটা বাড়বে বলে মনে করেন সাকিব। তিনি আরও যোগ করেন। ‘’তাতে রান রেটটা পিছিয়ে যাবে আর পাপুয়া নিউ গিনিকে হারালে আমাদের রান রেটটা বাড়বে। এখনও হয়তো আমাদের সম্ভাবনা আছে গ্রুপ চ্যাম্পিয়ন হয়ে যাওয়ার। আর যদি সেটা না হয় আমরা কোয়ালিফাই করার মতো একটা অবস্থানে আছি মনে হয়। যতখানি আমি তথ্য পেয়েছি তবে এটা আসলে না দেখে বলাটা মুশকিল হবে। যে কোন অবস্থায় আছে রান রেটের বিচারে।‘’
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- তৃতীয় স্থান নির্ধারণী ম্যাচের গোলও কি গোল্ডেন বুটের হিসাবের মধ্যে পড়ে?
- গোল্ডেন গ্লাভসের লড়াইয়ে কে এগিয়ে?
- এসএসসি পরীক্ষার ফল কবে প্রকাশ? শিক্ষা বোর্ড চেয়ারম্যান জানালেন সর্বশেষ আপডেট
- আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি মোবাইলে ফ্রিতে সরাসরি দেখুন এখানে, LIVE
- ২০মিনিটের খেলা শেষ, আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি সরাসরি দেখুন এখানে, LIVE
- অপটার ভবিষ্যবাণী : বিশ্বকাপ ফাইনাল ম্যাচের আগেই চ্যাম্পিয়ন দলের নাম ঘোষণা
- ৩০ মিনিটের খেলা শেষ, আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি সরাসরি দেখুন এখানে, LIVE
- মোবাইলে ফ্রিতে আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি সরাসরি দেখুন এখানে, LIVE
- চলছে আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি সরাসরি দেখুন এখানে, LIVE
- শুরু হলো দ্বিতীয়ার্ধের খেলা, মোবাইলে খেলাটি সরাসরি দেখুন এখানে (LIVE)
- বিশ্বকাপের সেরা একাদশ ঘোষণা করল ফিফা, জায়গা পেলেন যারা
- বিশ্বকাপ ফাইনালের আগে জমে উঠেছে গোল্ডেন বুট, বল ও গ্লাভসের লড়াই, এগিয়ে আছেন কারা?
- ম্যাচ শুরুর আগে বড় দু:সংবাদ পেলো আর্জেন্টিনা
- বিশ্বকাপের তৃতীয় স্থান নির্ধারণী ম্যাচ কেন হয়
- প্রিমিয়ার লিগ শুরুর আগেই বড় কেলেঙ্কারি, ফিক্সিং অভিযোগে গ্রেপ্তার সাকিব-তাসকিনের