ঢাকা, বৃহস্পতিবার, ২৩ জুলাই ২০২৬, ৮ শ্রাবণ ১৪৩৩
ওমানের বিপক্ষে ম্যাচের পর অবিশ্বাস্যভাবে যা বললেন তামিম
গুরুত্বপূর্ণ সময়ে ব্যাট হাতে ২৯ বলে ৪২ রান ও বল হাতে ২৮ রান খরচায় তিন উইকেট নেন সাকিব। স্নায়ুর চাপ নিয়ন্ত্রণ করে ওমানকে ধসিয়ে দিয়ে ম্যাচসেরাও হয়েছেন তিনি। সেই সাকিবের নজর কেড়ে নিলেন মেহেদি।
বিশ্বসেরা অলরাউন্ডার ম্যাচ শেষে বলেন, ‘আমার মনে হয় সাইফউদ্দিন এবং মেহেদি দুজনই বেশ ভালো বোলিং করেছে। ওরাই আজকে আমাদের ম্যাচের টার্নিং পয়েন্ট বলতে পারেন।
দুজনই যেভাবে বোলিং করেছে। দুজনের আট ওভারে, সম্ভবত ৩০ রানও হয়নি। যেখানে আমরা অনেক এগিয়ে ছিলাম (রান খরচের দিক থেকে)। তারা যেভাবে বোলিং করেছে, তাদের কৃতিত্ব দিতেই হয়।’
এদিকে ক্রিকফ্রেঞ্জিতে প্রচারিত নগদ প্রেজেন্টস দ্য তামিম ইকবাল শো’ তে মেহেদির উচ্ছ্বসিত প্রশংসা করেন তামিম ইকবাল। বাংলাদেশের ওয়ানডে অধিনায়কের চোখে মেহেদিই এই ম্যাচের ‘ম্যাচ সেরা’!
তামিম বলেন, ‘আজকে আমরা সবাই সাকিব আর মুস্তাফিজকে নিয়েই কথা বলব। কিন্তু আমার কাছে এই পুরো ম্যাচের ম্যান অব দ্য ম্যাচ মেহেদি হাসান।
পুরো বাংলাদেশকে যদি কেউ খেলায় ফিরিয়ে আনে সেটা একমাত্র মেহেদিই। ম্যাচে ছোটো ছোটো যে অর্জনগুলো কারও থাকে, সেটা নিয়ে আমরা খুব কম কথা বলি।’
তিনি আরও বলেন, ‘চার উইকেট মুস্তাফিজ পেয়েছে। অসাধারণ বোলিং করেছে। সাকিব ব্যাটিং এবং বোলিং দারুণ করেছে। সবাই দেখবেন এটা নিয়েই থাকবে। কিন্তু আজকের ম্যাচ মেহেদি হাসান ঘুরিয়েছে।’
ম্যাচের গুরুত্বপূর্ণ সময়ে বোলিং করতে এসে চার ওভারে ১৪ রান খরচায় এক উইকেট তুলে নিয়েছেন মেহেদি। দিয়েছেন ১২টি ডট বল। মেহেদিকে চার অথবা ছয় হাঁকাতে পারেনি ওমানের কোনো ব্যাটসম্যান।
তামিম আরও বলেন, ‘মেহেদি বোলিংয়ে আসার আগের ওভারেই অনেক রান হয়েছে। চার ওভারে সে খুব সম্ভব ১৪ রান দিয়েছে। এমন পরিস্থিতিতে চার ওভারে ১৪ রান দেয়া অনেক বড় ব্যাপার। আমার জন্যে সে-ই ম্যান অব দ্য ম্যাচ।’
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- তৃতীয় স্থান নির্ধারণী ম্যাচের গোলও কি গোল্ডেন বুটের হিসাবের মধ্যে পড়ে?
- গোল্ডেন গ্লাভসের লড়াইয়ে কে এগিয়ে?
- এসএসসি পরীক্ষার ফল কবে প্রকাশ? শিক্ষা বোর্ড চেয়ারম্যান জানালেন সর্বশেষ আপডেট
- আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি মোবাইলে ফ্রিতে সরাসরি দেখুন এখানে, LIVE
- ২০মিনিটের খেলা শেষ, আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি সরাসরি দেখুন এখানে, LIVE
- অপটার ভবিষ্যবাণী : বিশ্বকাপ ফাইনাল ম্যাচের আগেই চ্যাম্পিয়ন দলের নাম ঘোষণা
- ৩০ মিনিটের খেলা শেষ, আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি সরাসরি দেখুন এখানে, LIVE
- মোবাইলে ফ্রিতে আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি সরাসরি দেখুন এখানে, LIVE
- চলছে আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি সরাসরি দেখুন এখানে, LIVE
- শুরু হলো দ্বিতীয়ার্ধের খেলা, মোবাইলে খেলাটি সরাসরি দেখুন এখানে (LIVE)
- বিশ্বকাপের সেরা একাদশ ঘোষণা করল ফিফা, জায়গা পেলেন যারা
- বিশ্বকাপ ফাইনালের আগে জমে উঠেছে গোল্ডেন বুট, বল ও গ্লাভসের লড়াই, এগিয়ে আছেন কারা?
- ম্যাচ শুরুর আগে বড় দু:সংবাদ পেলো আর্জেন্টিনা
- বিশ্বকাপের তৃতীয় স্থান নির্ধারণী ম্যাচ কেন হয়
- প্রিমিয়ার লিগ শুরুর আগেই বড় কেলেঙ্কারি, ফিক্সিং অভিযোগে গ্রেপ্তার সাকিব-তাসকিনের