ঢাকা, বৃহস্পতিবার, ২৩ জুলাই ২০২৬, ৮ শ্রাবণ ১৪৩৩
মাঝেমাঝে পাপন ভাইয়ের পরামর্শ খারাপ না, ভালো : সাকিব
মূলত অধিনায়ক মাহমুদউল্লাহর পাশাপাশি সাকিব, মুশফিক ও মুস্তাফিজ থাকায় ডেপুটি প্রয়োজন মনে করেনি বিসিবি। ওমানের বিপক্ষে ম্যাচে যেন সেই দৃশ্যের দেখা মিলল। আগের রাতে অনেকটা রাগ নিয়েই মিডিয়ায় বলেছেন সাকিবকে দলের সঙ্গে সম্পৃক্ততা বাড়ানোর জন্য।
ওমানের বিপক্ষে সেই সাকিবকে যেন দেখা গেল। কখনো মাহমুদউল্লাহর ফিল্ডিং পজিশন পরিবর্তন করছেন আবার কখনো মুশফিকের। ম্যাচ শেষে সাকিব বললেন মাঝে মাঝে বিসিবি প্রধানের পরামর্শ নেওয়া ভালো।
“পাপন ভাই খেলার সঙ্গে অনেক যুক্ত থাকেন। স্বাভাবিকভাবেই উনার পরামর্শ সবার সাথে বিনিময় করেন। আমরাও চেষ্টা করি পালন করার। অনেক সময় কাজে আসতে পারে, অনেক সময় কাজে না-ও আসতে পারে। মাঝেমাঝে এমন পরামর্শ খারাপ না আসলে… ভালো।”
স্কটল্যান্ডের বিপক্ষে পরাজয়ের স্বাদ নেওয়ার পর ওমানের বিপক্ষে বাংলাদেশের জন্য ম্যাচটি ছিল ‘ডু অর ডাই’। ওমানের বিপক্ষে আগে টস জিতে নাঈম শেখের ৬৪ এবং সাকিবের ২৯ বলে ৪২ রানে ভর করে ১৫৩ রান সংগ্রহ করে বাংলাদেশ।
জবাবে ব্যাট করতে নেমে নির্ধারিত ২০ ওভারে ৯ উইকেট হারিয়ে ১২৭ রান করে ওমান। এই জয়ের ফলে সুপার টুয়েলভের আশা টিকিয়ে রাখল বাংলাদেশ। তবে শেষ পর্যন্ত কোয়ালিফাই করতে পারে কি না সেটা দেখার বিষয়।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- তৃতীয় স্থান নির্ধারণী ম্যাচের গোলও কি গোল্ডেন বুটের হিসাবের মধ্যে পড়ে?
- গোল্ডেন গ্লাভসের লড়াইয়ে কে এগিয়ে?
- এসএসসি পরীক্ষার ফল কবে প্রকাশ? শিক্ষা বোর্ড চেয়ারম্যান জানালেন সর্বশেষ আপডেট
- আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি মোবাইলে ফ্রিতে সরাসরি দেখুন এখানে, LIVE
- ২০মিনিটের খেলা শেষ, আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি সরাসরি দেখুন এখানে, LIVE
- অপটার ভবিষ্যবাণী : বিশ্বকাপ ফাইনাল ম্যাচের আগেই চ্যাম্পিয়ন দলের নাম ঘোষণা
- ৩০ মিনিটের খেলা শেষ, আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি সরাসরি দেখুন এখানে, LIVE
- মোবাইলে ফ্রিতে আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি সরাসরি দেখুন এখানে, LIVE
- চলছে আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি সরাসরি দেখুন এখানে, LIVE
- শুরু হলো দ্বিতীয়ার্ধের খেলা, মোবাইলে খেলাটি সরাসরি দেখুন এখানে (LIVE)
- বিশ্বকাপের সেরা একাদশ ঘোষণা করল ফিফা, জায়গা পেলেন যারা
- বিশ্বকাপ ফাইনালের আগে জমে উঠেছে গোল্ডেন বুট, বল ও গ্লাভসের লড়াই, এগিয়ে আছেন কারা?
- ম্যাচ শুরুর আগে বড় দু:সংবাদ পেলো আর্জেন্টিনা
- বিশ্বকাপের তৃতীয় স্থান নির্ধারণী ম্যাচ কেন হয়
- প্রিমিয়ার লিগ শুরুর আগেই বড় কেলেঙ্কারি, ফিক্সিং অভিযোগে গ্রেপ্তার সাকিব-তাসকিনের