ঢাকা, বৃহস্পতিবার, ২৩ জুলাই ২০২৬, ৮ শ্রাবণ ১৪৩৩
এইমাত্র শেষ হলো বাংলাদেশ ও ওমানের ম্যাচ
ওমানের হয়ে ইনিংস উদ্বোধনে নামেন আকিব ইলিয়াস ও জাতিন্দর সিং। নিজের প্রথম বলেই আকিবকে ফিরিয়ে শুভসূচনা এনে দেন মুস্তাফিজুর রহমান। স্বাগতিক দলের ওপেনার ফেরেন ৬ রানে।
এরপর কাশ্যপ প্রজাপতি ও জাতিন্দর মিলে দ্রুত রান তুলতে থাকেন। পাওয়ার প্লের শেষ ওভারে ম্যাচ নিজেদের হাতে নেয়ার সুযোগ পেয়েছিল বাংলাদেশ। কিন্তু জাতিন্দরের তুলে দেওয়া বল তালুবন্দী করতে পারেননি টাইগার দলপতি রিয়াদ।
হতাশার মাঝে স্বস্তি এনে দেন দ্য ফিজ। একই ওভারে ২১ রান করা প্রজাপতিকে ফেরান তিনি। তবে এতেও ওমানের রান তোলার গতি কমে যায়নি। অধিনায়ক জিসান মাকসুদ ও জাতিন্দর মিলে ম্যাচ অনেকটাই হাতের মুঠোয় নিয়ে আসেন।
১১ ওভার শেষে ওমানের সংগ্রহ ছিল ২ উইকেটে ৮১ রান। এই অবস্থায় আঘাত হানেন মাহেদী হাসান। তখন থেকে আসা যাওয়ার মিছিলে যোগ দেন স্বাগতিক দলের ব্যাটসম্যানরা।
সাজঘরে ফেরার আগে দলের পক্ষে সর্বোচ্চ ৪০ রান করেন জাতিন্দর, জিসান করেন ১২ রান। এরপর আর কেউই দুই অংকের ঘরে রান করতে পারেননি।
এর আগে ওমানের আল আমেরাত ক্রিকেট স্টেডিয়ামে টস জিতে ব্যাট করার সিদ্ধান্ত নেন বাংলাদেশ অধিনায়ক মাহমুদউল্লাহ রিয়াদ। দলের হয়ে ইনিংস উদ্বোধনে নামেন লিটন দাস ও নাঈম শেখ।
দেখে-শুনে শুরুর চেষ্টা করলেও বড় ইনিংস খেলতে ব্যর্থ হন লিটন। ইনিংসের তৃতীয় ওভারে বিলাল খানের বলে লেগ বিফোরের ফাঁদে পড়েন তিনি। এর আগে ৭ বলে মাত্র ৬ রান করেন এই ওপেনার।
ব্যাটিং অর্ডারে প্রমোশন পাওয়া মাহেদি হাসান ব্যাট হাতে কিছু করতে পারেননি। রানের খাতা খোলার আগেই ফায়াজ বাটের বলে তার হাতেই ক্যাচ তুলে দেন তিনি।
২১ রানেই ২ উইকেট হারানোর পর দেখেশুনে ইনিংস এগিয়ে নিতে থাকেন নাঈম ও সাকিব আল হাসান। নাঈম অবশ্য মাঝে দুইবার ক্যাচ তুলে দিলেও জীবন পান। অন্যদিকে সাকিব খেলতে থাকেন নিজের মতো করে।
দুজনের ব্যাটে যখন আধিপত্য বিস্তারের পথে বাংলাদেশ, তখনই রান আউট হয়ে সাজঘরে ফেরেন সাকিব। এর আগে ৪২ রান করেন টাইগার অলরাউন্ডার। একইসঙ্গে ভাঙে দুজনের ৮০ রানের জুটি।
সাকিব ফেরার পরই ব্যাটিং ধসের সম্মুখীন হয় বাংলাদেশ। নুরুল হাসান সোহান ৩ ও আফিফ হোসেন ১ রানে ফেরেন। এর আগে ৪৩ বলে ফিফটি পূরণ করেন নাঈম। পুল করতে গিয়ে তিনি আউট হন ৬৪ রানে।
মুশফিকুর রহিম ও মোহাম্মদ সাইফউদ্দিনও এদিন ব্যাট হাতে ব্যর্থ। শেষ দিকে রিয়াদের ১৭ রানের ক্যামিওতে বড় সংগ্রহ পায় বাংলাদেশ। ওমানের হয়ে তিনটি করে উইকেট নেন ফায়াজ বাট ও বিলাল খান। এছাড়া কালিমুল্লাহ দুটি এবং জিসান মাকসুদ একটি উইকেট শিকার করেন।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- তৃতীয় স্থান নির্ধারণী ম্যাচের গোলও কি গোল্ডেন বুটের হিসাবের মধ্যে পড়ে?
- গোল্ডেন গ্লাভসের লড়াইয়ে কে এগিয়ে?
- এসএসসি পরীক্ষার ফল কবে প্রকাশ? শিক্ষা বোর্ড চেয়ারম্যান জানালেন সর্বশেষ আপডেট
- আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি মোবাইলে ফ্রিতে সরাসরি দেখুন এখানে, LIVE
- ২০মিনিটের খেলা শেষ, আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি সরাসরি দেখুন এখানে, LIVE
- অপটার ভবিষ্যবাণী : বিশ্বকাপ ফাইনাল ম্যাচের আগেই চ্যাম্পিয়ন দলের নাম ঘোষণা
- ৩০ মিনিটের খেলা শেষ, আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি সরাসরি দেখুন এখানে, LIVE
- মোবাইলে ফ্রিতে আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি সরাসরি দেখুন এখানে, LIVE
- চলছে আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি সরাসরি দেখুন এখানে, LIVE
- শুরু হলো দ্বিতীয়ার্ধের খেলা, মোবাইলে খেলাটি সরাসরি দেখুন এখানে (LIVE)
- বিশ্বকাপের সেরা একাদশ ঘোষণা করল ফিফা, জায়গা পেলেন যারা
- বিশ্বকাপ ফাইনালের আগে জমে উঠেছে গোল্ডেন বুট, বল ও গ্লাভসের লড়াই, এগিয়ে আছেন কারা?
- ম্যাচ শুরুর আগে বড় দু:সংবাদ পেলো আর্জেন্টিনা
- বিশ্বকাপের তৃতীয় স্থান নির্ধারণী ম্যাচ কেন হয়
- প্রিমিয়ার লিগ শুরুর আগেই বড় কেলেঙ্কারি, ফিক্সিং অভিযোগে গ্রেপ্তার সাকিব-তাসকিনের