ঢাকা, বৃহস্পতিবার, ২৩ জুলাই ২০২৬, ৮ শ্রাবণ ১৪৩৩
ভবিষ্যবাণী : মূল পর্ব শুরুর আগেই বিশ্বকাপ জয়ী দলের নাম জানালেন : ব্রেট’লি
২০১০ সালে ফাইনালে উঠলেও ইংল্যান্ডের কাছে হেরে স্বপ্নভঙ্গ হয়েছিল অজিদের। তবে এবার অ্যারন ফিঞ্চ, ডেভিড ওয়ার্নার ও স্টিভ স্মিথদের হাত ধরে অস্ট্রেলিয়ার শিরোপা জেতার সুযোগ দেখছেন ব্রেট লি।
সংযুক্ত আরব আমিরাতে অনুষ্ঠেয় টি-টোয়েন্টি বিশ্বকাপের জন্য ভারসাম্যপূর্ণ স্কোয়াড সাজিয়েছে অস্ট্রেলিয়া। তাই অস্ট্রেলিয়ার এই দলটিকে তাদের ইতিহাসের অন্যতম সেরা দল হিসেবে উল্লেখ করেন লি। তাছাড়া এবারের আসরে ভারতের পক্ষেও বাজি ধরছেন তিনি।এ প্রসঙ্গে ব্রেট লি বলেন, ‘আমি মনে করি এটি সম্ভবত অস্ট্রেলিয়ার সেরা স্কোয়াডগুলোর মধ্যে একটি। ভারত অবশ্যই সেরা ক্রিকেটটাই খেলবে এবং তারা বিশ্বকাপ জিততে পারে। আমি একজন দেশপ্রেমিক, তাই আমি চাই অস্ট্রেলিয়া জিতুক এবং আমি মনে করি তারা জিততে পারে। কিন্তু ভারত অবশ্যই ফাইনালে উঠবে। সেই সঙ্গে আমি মনে করি অস্ট্রেলিয়ারও সেরা সুযোগ আছে।’
এদিকে ইংল্যান্ডের হয়ে এবারের টি-টোয়েন্টি বিশ্বকাপে প্রতিনিধিত্ব করবেন ইয়ন মরগান, জস বাটলার, ডেভিড মালানরা। অভিজ্ঞ এসব ক্রিকেটাররা থাকার কারণে ইংল্যান্ড অন্যান্য দলগুলোর জন্য হুমকি হতে পারেন বলে মনে করেন লি। ইংল্যান্ডের চেয়ে ভারতকেই ঢেড় এগিয়ে রাখছেন তিনি।ভারতের দলে রয়েছেন বিরাট কোহলি, রোহিত শর্মা, হার্দিক পান্ডিয়ার মতো বিশ্বমানের তারকারা। তাছাড়া তরুণ ক্রিকেটারদের আধিক্য থাকায় বতর্মান সময়ে ভারত দুর্দান্ত গতিতে এগিয়ে চলছে বলে জানিয়েছেন লি।
‘ইংল্যান্ডের যে দল রয়েছে এবং তাদের অভিজ্ঞতার কারণে তারা সবসময় একটি বড় হুমকি। কিন্তু আমার কাছে ভারত বেশি ফেভারিট। আপনি সব ফরম্যাটে ভারতের আধিপত্যের কথা ভাবছেন, কিন্তু ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ দিয়ে তরুণ ক্রিকেটার উঠে আসছে। তারা এখন বেশ ভালো গতিতে এগিয়ে যাচ্ছে এবং তাদের টপঅর্ডার বিধ্বংসী হতে পারে।’
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- তৃতীয় স্থান নির্ধারণী ম্যাচের গোলও কি গোল্ডেন বুটের হিসাবের মধ্যে পড়ে?
- গোল্ডেন গ্লাভসের লড়াইয়ে কে এগিয়ে?
- এসএসসি পরীক্ষার ফল কবে প্রকাশ? শিক্ষা বোর্ড চেয়ারম্যান জানালেন সর্বশেষ আপডেট
- আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি মোবাইলে ফ্রিতে সরাসরি দেখুন এখানে, LIVE
- ২০মিনিটের খেলা শেষ, আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি সরাসরি দেখুন এখানে, LIVE
- অপটার ভবিষ্যবাণী : বিশ্বকাপ ফাইনাল ম্যাচের আগেই চ্যাম্পিয়ন দলের নাম ঘোষণা
- ৩০ মিনিটের খেলা শেষ, আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি সরাসরি দেখুন এখানে, LIVE
- মোবাইলে ফ্রিতে আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি সরাসরি দেখুন এখানে, LIVE
- চলছে আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি সরাসরি দেখুন এখানে, LIVE
- শুরু হলো দ্বিতীয়ার্ধের খেলা, মোবাইলে খেলাটি সরাসরি দেখুন এখানে (LIVE)
- বিশ্বকাপের সেরা একাদশ ঘোষণা করল ফিফা, জায়গা পেলেন যারা
- বিশ্বকাপ ফাইনালের আগে জমে উঠেছে গোল্ডেন বুট, বল ও গ্লাভসের লড়াই, এগিয়ে আছেন কারা?
- ম্যাচ শুরুর আগে বড় দু:সংবাদ পেলো আর্জেন্টিনা
- বিশ্বকাপের তৃতীয় স্থান নির্ধারণী ম্যাচ কেন হয়
- প্রিমিয়ার লিগ শুরুর আগেই বড় কেলেঙ্কারি, ফিক্সিং অভিযোগে গ্রেপ্তার সাকিব-তাসকিনের