ঢাকা, বৃহস্পতিবার, ২৩ জুলাই ২০২৬, ৮ শ্রাবণ ১৪৩৩
মাঠে নামার আগেই বাংলাদেশকে সাবধান করে দিলেন : ওমানের অলরাউন্ডার
তবে প্রতিপক্ষ ওমান জানিয়ে দিল, তাদের হালকাভাবে না নিতে। ২০১৬ সালের ওমান ভেবে মাঠে নামলে সাকিব-মুশফিকরা বড় ভুল করবে সংবাদ সম্মেলনে এই বার্তাই দিলেন দলটির অলরাউন্ডার খাওয়ার আলী।
২০১৬ টি-টোয়েন্টি বিশ্বকাপে বৃষ্টি আঈনে ওমানকে ৫৪ রানে হারিয়ে ছিল বাংলাদেশ। সেই ম্যাচে ২২গজে লাল-সবুজদের পতাকা উড়িয়েছিলেন তামিম ইকবাল। তার ১০৩ রানের ইনিংসটিই বাংলাদেশের জয়ের ভীত গড়ে দেয়। তবে এবার গল্পটা ভিন্ন। এবারের বিশ্বকাপে খেলছেন না তামিম ইকবাল। সেই সঙ্গে স্কটল্যান্ডের কাছে হেরে একটু পিছিয়ে পড়েছে বাংলাদেশ। অন্যদিকে ১০উইকেটের জয়ে ২ পয়েন্ট পাওয়ার সঙ্গে রান রেটেও বড় লাফ দিয়েছে ওমান।
তাই এই পরিস্থিতিতে মঙ্গলবার বাংলাদেশ-ওমান ম্যাচটি দুই দলের কাছেই সমান গুরুত্বপূর্ণ। যদিও খাওয়ার আলি বাংলাদেশকে আগামবার্তা দিয়ে বললেন, ‘দেখুন ২০১৬ কিন্তু পাঁচ বছর আগের কথা। ওই সময় আমরা ভিন্ন দল ছিলাম। কিন্তু এই পাঁচ বছরে আমরা অনেকটা বদলেছি। নিজেদের অন্যভাবে প্রমাণ করেছি। অবশ্যই এখন আমরা অনেকটা প্রমাণিত এবং যে কোন দলের সঙ্গে লড়াই করার মতো উপযুক্ত। আমরা বাংলাদেশ ম্যাচকে অবশ্যই শক্ত হিসেবে নিচ্ছি। এখানে ভাল করতে হবে জানি। কারণ এ ম্যাচে জয় আমাদের মূল পর্বের পথ সহজ করতে পারে।’
এদিকে পাপুয়া নিউ গিনির বিপক্ষে ১০ উইকেট জিতলেও বাংলাদেশের বিপক্ষে পরিকল্পনায় পরিবর্তন আনবে দলটি। ওমানের এই অলরাউন্ডার বলেন, ‘শেষ ম্যাচে আমাদের পরিকল্পনা একরকম ছিল। আমরা আগে বোলিং পেয়ে সুযোগটা ভালভাবে কাজে লাগাই। এবার কিন্তু একই পরিকল্পনা হবে না। আমরা কাল উইকেট দেখবো এরপর সিদ্ধান্ত নেব।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- তৃতীয় স্থান নির্ধারণী ম্যাচের গোলও কি গোল্ডেন বুটের হিসাবের মধ্যে পড়ে?
- গোল্ডেন গ্লাভসের লড়াইয়ে কে এগিয়ে?
- এসএসসি পরীক্ষার ফল কবে প্রকাশ? শিক্ষা বোর্ড চেয়ারম্যান জানালেন সর্বশেষ আপডেট
- আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি মোবাইলে ফ্রিতে সরাসরি দেখুন এখানে, LIVE
- ২০মিনিটের খেলা শেষ, আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি সরাসরি দেখুন এখানে, LIVE
- অপটার ভবিষ্যবাণী : বিশ্বকাপ ফাইনাল ম্যাচের আগেই চ্যাম্পিয়ন দলের নাম ঘোষণা
- ৩০ মিনিটের খেলা শেষ, আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি সরাসরি দেখুন এখানে, LIVE
- মোবাইলে ফ্রিতে আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি সরাসরি দেখুন এখানে, LIVE
- চলছে আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি সরাসরি দেখুন এখানে, LIVE
- শুরু হলো দ্বিতীয়ার্ধের খেলা, মোবাইলে খেলাটি সরাসরি দেখুন এখানে (LIVE)
- বিশ্বকাপের সেরা একাদশ ঘোষণা করল ফিফা, জায়গা পেলেন যারা
- বিশ্বকাপ ফাইনালের আগে জমে উঠেছে গোল্ডেন বুট, বল ও গ্লাভসের লড়াই, এগিয়ে আছেন কারা?
- ম্যাচ শুরুর আগে বড় দু:সংবাদ পেলো আর্জেন্টিনা
- বিশ্বকাপের তৃতীয় স্থান নির্ধারণী ম্যাচ কেন হয়
- প্রিমিয়ার লিগ শুরুর আগেই বড় কেলেঙ্কারি, ফিক্সিং অভিযোগে গ্রেপ্তার সাকিব-তাসকিনের