ঢাকা, বৃহস্পতিবার, ২৩ জুলাই ২০২৬, ৮ শ্রাবণ ১৪৩৩
প্রস্তুতি ম্যাচে শ্রীলঙ্কার কাছে হারের পর যা বললেন : নান্নু
আবুধাবিতে প্রস্তুতি ম্যাচে বাংলাদেশের ব্যাটাররা আলো ছড়াতে পারেননি। বোলাররা শুরুতে লঙ্কানদের চেপে ধরলেও সপ্তম উইকেট জুটির কাছেই ম্যাচ বিলিয়ে আসেন। তবে নান্নু মনে করছেন, দলের এমন পারফরম্যান্স প্রস্তুতি ম্যাচের ‘পরীক্ষা-নিরীক্ষা’র কারণে।
তিনি বলেন, ‘প্রস্তুতি ম্যাচে উত্থান-পতন থাকবেই। কারণ এই ম্যাচগুলোতে অনেক কিছু পরখ করা দেখা হয়। ব্যাটিং-বোলিং-ফিল্ডিং সবকিছু মিলে সবাইকে মূল্যায়ন করা হয় আরকি। সবাই এখানে প্রস্তুত হচ্ছে। সেই হিসেবে সবাই ভালো একটা সুযোগ পেয়েছে।’
নান্নু সন্তুষ্ট বিশ্বকাপের প্রস্তুতি নিয়েও। কন্ডিশনের সাথে মানিয়ে নিতে ওমানে প্রস্তুতি ক্যাম্প করেছে টাইগাররা। এখন আরব আমিরাতে খেলছে প্রস্তুতি ম্যাচ। সব মিলিয়ে প্রস্তুতি ভালো হচ্ছে, দাবি করলেন প্রধান নির্বাচক।
সাবেক এই অধিনায়ক বলেন, ‘ব্যাক টু ব্যাক অনেকগুলো ম্যাচ খেলছে। সহসা কিন্তু এতগুলো ম্যাচ পাওয়া যায় না। নিজেদেরকে প্রস্তুত করার মতো দারুণ একটা সুযোগ পাওয়া গেছে।’
‘ওমানে আমরা ১০ দিন আগেই গিয়েছি এবং আমাদের প্রস্তুতিও ভালো হচ্ছে। এখন পর্যন্ত আমরা দুটি ম্যাচ খেলে ফেলেছি। আরেকটা ম্যাচ আছে। আমরা যথেষ্ট আত্মবিশ্বাসী, বিশ্বকাপের আগেই দল ভালো একটা শেপের মধ্যে আসবে।’– বলেন নান্নু।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- তৃতীয় স্থান নির্ধারণী ম্যাচের গোলও কি গোল্ডেন বুটের হিসাবের মধ্যে পড়ে?
- গোল্ডেন গ্লাভসের লড়াইয়ে কে এগিয়ে?
- এসএসসি পরীক্ষার ফল কবে প্রকাশ? শিক্ষা বোর্ড চেয়ারম্যান জানালেন সর্বশেষ আপডেট
- আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি মোবাইলে ফ্রিতে সরাসরি দেখুন এখানে, LIVE
- ২০মিনিটের খেলা শেষ, আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি সরাসরি দেখুন এখানে, LIVE
- অপটার ভবিষ্যবাণী : বিশ্বকাপ ফাইনাল ম্যাচের আগেই চ্যাম্পিয়ন দলের নাম ঘোষণা
- ৩০ মিনিটের খেলা শেষ, আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি সরাসরি দেখুন এখানে, LIVE
- মোবাইলে ফ্রিতে আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি সরাসরি দেখুন এখানে, LIVE
- চলছে আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি সরাসরি দেখুন এখানে, LIVE
- শুরু হলো দ্বিতীয়ার্ধের খেলা, মোবাইলে খেলাটি সরাসরি দেখুন এখানে (LIVE)
- বিশ্বকাপ ফাইনালের আগে জমে উঠেছে গোল্ডেন বুট, বল ও গ্লাভসের লড়াই, এগিয়ে আছেন কারা?
- বিশ্বকাপের সেরা একাদশ ঘোষণা করল ফিফা, জায়গা পেলেন যারা
- ম্যাচ শুরুর আগে বড় দু:সংবাদ পেলো আর্জেন্টিনা
- বিশ্বকাপের তৃতীয় স্থান নির্ধারণী ম্যাচ কেন হয়
- প্রিমিয়ার লিগ শুরুর আগেই বড় কেলেঙ্কারি, ফিক্সিং অভিযোগে গ্রেপ্তার সাকিব-তাসকিনের