ঢাকা, বৃহস্পতিবার, ২৩ জুলাই ২০২৬, ৮ শ্রাবণ ১৪৩৩
মেজাজ হারিয়ে ক্ষোভ উগরে দিলেন ম্যাক্সওয়েল
এই হারের জন্য ক্রিশ্চিয়ানের অন্ত্বঃসত্ত্বা স্ত্রী জর্জিয়া ডুনকে ইনস্টাগ্রামে আক্রমণ করেন গুটিকয়েক আরসিবি সমর্থক। সমর্থকদের এমন অভব্য আচরণ মেনে নিতে পারলেন না গ্লেন ম্যাক্সওয়েল । সতীর্থের পাশে দাঁড়িয়ে প্রতিবাদ জানিয়ে পাল্টা ক্ষোভ উগরে দিলেন তিনি। ক্রিশ্চিয়ানও সমর্থকদের একহাত নিয়েছেন।
কিন্তু কেন এমন ঘটনা ঘটল? ঘটনার সূত্রপাত নাইটদের ব্যাটিংয়ের ১২তম ওভারে ক্রিশ্চিয়ানকে তিনটি ছয় মেরেছিলেন সুনীল নারিন । সেই ওভারে মোট ২২ রান দিয়েছিলেন অস্ট্রেলিয়ার এই জোরে বোলার। এমনকি শেষ ওভারে বল করতে এসে সাত রান আটকাতে পারেননি তিনি। আর সেই কারণে এবার আরসিবির সমর্থকদের রোষের মুখে পড়তে হল ক্রিশ্চিয়ানের অন্ত্বঃসত্ত্বা স্ত্রীকে।
ইনস্টাগ্রামে ক্রিশ্চিয়ানের অন্ত্বঃসত্ত্বা স্ত্রীকে চূড়ান্ত গালিগালাজ করতে থাকেন গুটিকয়েক সমর্থক। এরপরই ইনস্টাগ্রামে নিজের ‘স্টোরি’তে গর্জে ওঠেন ক্রিশ্চিয়ান। লিখেছিলেন, ‘এই ইনস্টাগ্রাম পোস্টের কমেন্টগুলি পড়ুন। আজ আমি ভাল খেলতে পারিনি, কিন্তু সেটা তো খেলার অঙ্গ। তাই দয়া করে আমার স্ত্রী-কে এই সবের থেকে দূরে রাখুন।’
ম্যাক্সওয়েলও জোরালো প্রতিবাদ করেছেন। ‘ম্যাড ম্যাক্স’ ট্যুইটারে লিখেছেন, ‘এই মরসুমে আমরা বেশ ভাল পারফরম্যান্স করেছি। তবে দুর্ভাগ্যজনক ভাবে আমরা ফাইনালে যেতে পারলাম না। তবে এতে আমাদের লড়াই অর্থহীন হয়ে যায় না। ইদানিং সোশ্যাল মিডিয়াতে খুবই আবর্জনা ছড়াচ্ছে। আসলে আমরা সবাই প্রতিদিন নিজেদের সেরাটা দিতে চাই। তাই গালিগালাজ না দিয়ে একটু ভালো মানুষ হওয়ার চেষ্টা করুন।’
ম্যাক্সি আরও লিখেছেন, ‘আসল সমর্থকদের ধন্যবাদ। তাঁরা সর্বস্ব দেওয়া ক্রিকেটারদের সবসময় সমর্থন করে যায়! তবে দুর্ভাগ্যজনক ভাবে এমন মানুষ আছেন যারা সোশ্যাল মিডিয়াকে বাজে একটি জায়গা বানিয়ে দিচ্ছে। এটা মেনে নেওয়া যায় না। দয়া করে এমন হবেন না।’
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- তৃতীয় স্থান নির্ধারণী ম্যাচের গোলও কি গোল্ডেন বুটের হিসাবের মধ্যে পড়ে?
- গোল্ডেন গ্লাভসের লড়াইয়ে কে এগিয়ে?
- এসএসসি পরীক্ষার ফল কবে প্রকাশ? শিক্ষা বোর্ড চেয়ারম্যান জানালেন সর্বশেষ আপডেট
- আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি মোবাইলে ফ্রিতে সরাসরি দেখুন এখানে, LIVE
- ২০মিনিটের খেলা শেষ, আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি সরাসরি দেখুন এখানে, LIVE
- অপটার ভবিষ্যবাণী : বিশ্বকাপ ফাইনাল ম্যাচের আগেই চ্যাম্পিয়ন দলের নাম ঘোষণা
- ৩০ মিনিটের খেলা শেষ, আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি সরাসরি দেখুন এখানে, LIVE
- মোবাইলে ফ্রিতে আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি সরাসরি দেখুন এখানে, LIVE
- চলছে আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি সরাসরি দেখুন এখানে, LIVE
- শুরু হলো দ্বিতীয়ার্ধের খেলা, মোবাইলে খেলাটি সরাসরি দেখুন এখানে (LIVE)
- বিশ্বকাপ ফাইনালের আগে জমে উঠেছে গোল্ডেন বুট, বল ও গ্লাভসের লড়াই, এগিয়ে আছেন কারা?
- বিশ্বকাপের সেরা একাদশ ঘোষণা করল ফিফা, জায়গা পেলেন যারা
- ম্যাচ শুরুর আগে বড় দু:সংবাদ পেলো আর্জেন্টিনা
- বিশ্বকাপের তৃতীয় স্থান নির্ধারণী ম্যাচ কেন হয়
- প্রিমিয়ার লিগ শুরুর আগেই বড় কেলেঙ্কারি, ফিক্সিং অভিযোগে গ্রেপ্তার সাকিব-তাসকিনের