ঢাকা, বৃহস্পতিবার, ২৩ জুলাই ২০২৬, ৮ শ্রাবণ ১৪৩৩
কলকাতা আইপিএলের ফাইনালে উঠলে যা হবে সাকিবের
কোয়ালিফায়ার ম্যাচটিতে দিল্লিকে হারিয়ে দিলেই আইপিএলের ফাইনালে উঠে যাবে কলকাতা। তখন কী করবেন সাকিব? আগামী ১৫ অক্টোবরের (শুক্রবার) ফাইনাল পর্যন্ত আইপিএলেই থেকে যাবেন তিনি? নাকি আগেই যোগ দেবেন দলের সঙ্গে? এ বিষয়ে এখনও চূড়ান্ত সিদ্ধান্ত নেয়নি বাংলাদেশ ক্রিকেট বোর্ড।
আজকের ম্যাচটি কলকাতা জিতে ফাইনালে চলে গেলে তখন সাকিবের ব্যাপারে নতুন সিদ্ধান্ত নেয়া হবে বলে জানিয়েছেন বিসিবির প্রধান নির্বাহী নিজামউদ্দিন চৌধুরী সুজন। ক্রিকেটভিত্তিক ওয়েবসাইট ক্রিকবাজকে তিনি বলেছেন, ‘সাকিবের দলে ফেরার ব্যাপারে চূড়ান্ত সিদ্ধান্ত নেয়া হবে আইপিএলের দ্বিতীয় কোয়ালিফায়ারের পর।’
আপাতত আইপিএলে থাকায় মঙ্গলবার বাংলাদেশের প্রথম আনুষ্ঠানিক প্রস্তুতি ম্যাচ খেলতে পারেননি সাকিব। একই কারণে বৃহস্পতিবার আয়ারল্যান্ডের বিপক্ষে দ্বিতীয় প্রস্তুতি ম্যাচেও থাকা হবে না তার। বিশ্বকাপের মূল আসরে টাইগারদের প্রথম ম্যাচ ১৭ অক্টোবর। সাকিব যদি আইপিএলের ফাইনাল খেলেন তাহলে মাঝে মাত্র একদিন সময় থাকবে বিশ্বকাপের আগে।
তাই সাকিবের বিষয়ে সিদ্ধান্ত নেয়ার ক্ষেত্রে অনেককিছুই মাথায় রাখতে হচ্ছে বিসিবিকে। প্রধান নির্বাহীর ভাষায়, ‘আমাদের অনেক কিছুই ভাবতে হচ্ছে। তার দল যদি ফাইনালে চলে যায় তাহলে সে কতটুকু বিশ্রাম পাবে। সে যদি ফাইনাল খেলে তাহলে তার বিশ্রামটা যথেষ্ঠ হবে কি না। এসব বিষয় নিয়ে ভাবতে হচ্ছে।’
প্রস্তুতি ম্যাচে সাকিবের না থাকায় কোনো সমস্যা দেখছেন না বিসিবি প্রধান নির্বাহী। এ বিষয়ে তিনি বলেছেন, ‘সাকিব যেহেতু আইপিএলে প্রতিযোগিতামূলক ক্রিকেট খেলছে তাই আমরা এ বিষয়টি মাথায় রাখছি যে, প্রস্তুতি ম্যাচের চেয়ে সেখানে খেলাই বেশি ভালো হচ্ছে।’
কলকাতা ফাইনালে উঠলে একদিনের ব্যবধানে আইপিএলের বায়ো বাবল ছেড়ে বিশ্বকাপের বায়ো বাবলে যোগ দিতে হবে সাকিবকে। এটি তার প্রথম ম্যাচ খেলায় কোনো বাধার সৃষ্টি করবে কি না, তাও খুঁটিয়ে দেখবে বিসিবি। সব দিক বিবেচনা করেই মূলত সাকিবের ব্যাপারে চূড়ান্ত সিদ্ধান্ত নেয়া হবে।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- তৃতীয় স্থান নির্ধারণী ম্যাচের গোলও কি গোল্ডেন বুটের হিসাবের মধ্যে পড়ে?
- গোল্ডেন গ্লাভসের লড়াইয়ে কে এগিয়ে?
- এসএসসি পরীক্ষার ফল কবে প্রকাশ? শিক্ষা বোর্ড চেয়ারম্যান জানালেন সর্বশেষ আপডেট
- আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি মোবাইলে ফ্রিতে সরাসরি দেখুন এখানে, LIVE
- ২০মিনিটের খেলা শেষ, আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি সরাসরি দেখুন এখানে, LIVE
- অপটার ভবিষ্যবাণী : বিশ্বকাপ ফাইনাল ম্যাচের আগেই চ্যাম্পিয়ন দলের নাম ঘোষণা
- ৩০ মিনিটের খেলা শেষ, আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি সরাসরি দেখুন এখানে, LIVE
- মোবাইলে ফ্রিতে আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি সরাসরি দেখুন এখানে, LIVE
- চলছে আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি সরাসরি দেখুন এখানে, LIVE
- শুরু হলো দ্বিতীয়ার্ধের খেলা, মোবাইলে খেলাটি সরাসরি দেখুন এখানে (LIVE)
- বিশ্বকাপ ফাইনালের আগে জমে উঠেছে গোল্ডেন বুট, বল ও গ্লাভসের লড়াই, এগিয়ে আছেন কারা?
- বিশ্বকাপের সেরা একাদশ ঘোষণা করল ফিফা, জায়গা পেলেন যারা
- ম্যাচ শুরুর আগে বড় দু:সংবাদ পেলো আর্জেন্টিনা
- বিশ্বকাপের তৃতীয় স্থান নির্ধারণী ম্যাচ কেন হয়
- প্রিমিয়ার লিগ শুরুর আগেই বড় কেলেঙ্কারি, ফিক্সিং অভিযোগে গ্রেপ্তার সাকিব-তাসকিনের