ঢাকা, শুক্রবার, ৫ জুন ২০২৬, ২২ জ্যৈষ্ঠ ১৪৩৩
টাইগারদের বোলিং তোপে দিশেহারা শ্রীলঙ্কা, দেখেনিন সর্বশেষ স্কোর
টস জিতে ব্যাট করতে নেমে নির্ধারিত ২০ ওভারে ৭ উইকেট হারিয়ে ১৪৭ রান জড়ো করে টাইগাররা। দলের পক্ষে সর্বোচ্চ ৩৪ রান করেন সৌম্য সরকার। ২৬ বলের মোকাবেলায় হাঁকান ১টি চার ও ২টি ছক্কা।
এছাড়া অন্যান্যদের মধ্যে শেখ মেহেদী হাসান অপরাজিত ১৬, লিটন দাস ১৬ ও নুরুল হাসান সোহান ১৫ রান করেন। শ্রীলঙ্কার পক্ষে দুশমন্থ চামিরা শিকার করেন তিনটি উইকেট।
জবাবে ব্যাট করতে নেমে শ্রীলঙ্কা ইতোমধ্যে একটি উইকেট হারিয়েছে। ৮ ওভারে ৩ উইকেট হারিয়ে লঙ্কানদের সংগ্রহ ৫২ রান।
তাসকিন আহমেদের বলে নাঈম শেখের হাতে ক্যাচ তুলে দিয়ে প্রথম ব্যাটার হিসেবে সাজঘরে ফেরেন ওপেনার কুশল পেরেরা। পঞ্চম ওভারের প্রথম বলে নাঈম এলবিডব্লিউর ফাঁদে ফেলেন পাথুম নিসাঙ্কাকে। বিদায়ের আগে ১২ বলে ১৫ রান করেন নিসাঙ্কা।
লঙ্কানদের ব্যাটিং লাইনআপে তৃতীয় আঘাত হানেন সৌম্য সরকার। নিজের প্রথম ওভারেই তিনি শিকার করেছেন অভিজ্ঞ ব্যাটার দীনেশ চান্দিমালকে। ১৫ বলে ১৩ রান করে আউট হয়েছেন তিনি।
একনজরে দুই দলের একাদশ
বাংলাদেশ : লিটন দাস (অধিনায়ক), নাঈম শেখ, সৌম্য সরকার, মুশফিকুর রহিম, আফিফ হোসেন ধ্রুব, নুরুল হাসান সোহান (উইকেটরক্ষক), শামীম হোসেন পাটোয়ারি, তাসকিন আহমেদ, শেখ মেহেদী হাসান, নাসুম আহমেদ ও শরিফুল ইসলাম।
শ্রীলঙ্কা : কুশল পেরেরা (উইকেটরক্ষক), অভিষকা ফার্নান্দো, ভানুকা রাজাপক্ষে, দাসুন শানাকা (অধিনায়ক), ওয়ানিন্দু হাসারাঙ্গা, চামিকা করুনারত্নে, দুশমন্থ চামিরা, মাহিষ থিকশানা, দীনেশ চান্দিমাল, লাহিরু কুমারা, পাথুম নিসাঙ্কা।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- একলাফে কমলো তেলের দাম, ২০২০ সালের পর সর্বোচ্চ ধস
- নবম পে স্কেলে বড় চমক
- ৪৮ ঘণ্টার আল্টিমেটাম প্রধানমন্ত্রীর
- বিশ্বকাপে ব্রাজিল-মরক্কো ম্যাচের ফল জানিয়ে দিল হাঙর রিতিনিয়া
- আকাশচুম্বী সোনার দাম: বাংলাদেশে ভরি প্রতি নতুন রেকর্ড ছাড়ালো
- ১ জুলাই থেকে নতুন পে-স্কেল কার্যকর? ২০ গ্রেডের চাকরিজীবীদের জন্য থাকছে যেসব বড় সুবিধা
- ব্রাজিল বনাম মিশর ম্যাচের সময়সূচি জানুন
- বাংলাদেশ-ভারত মহারণসহ ৩১ মে’র জমজমাট খেলার সূচি, রাতে আইপিএল ফাইনাল
- রিয়াদের অবস্থা খুব খারাপ
- আজ রাতে ব্রাজিল বনাম পানামা ম্যাচ: লাইভ দেখার উপায় ও সময়সূচি
- আর্জেন্টিনা বনাম হন্ডুরাস: জেনেনিন মাচের সময়সূচি
- রাতে মাঠে নামছে ব্রাজিল, পানামা ম্যাচটি যেভাবে দেখবেন লাইভ
- টানা তিন দফা কমল সোনার দাম, ২২ ক্যারেট ভরি নেমে এলো
- বাংলাদেশ বনাম ভারত: ৯০ মিনিটের খেলা শেষ, জানুন ফলাফল
- ব্যাপক চমকে শেষ হলো বাংলাদেশ বনাম ভারত ম্যাচ