ঢাকা, বৃহস্পতিবার, ২৩ জুলাই ২০২৬, ৮ শ্রাবণ ১৪৩৩
সাকিবকে ৮ নাম্বারে ব্যাটিং করানোর আসল কারণ জানালেন মরগান
শারজাহতে আগে ব্যাট করতে নেমে এদিন ৭ উইকেটে ১৩৮ রান সংগ্রহ করে কোহলির দল। জবাবে ব্যাট করতে নেমে ২ বল আগে ৪ উইকেট হাতে রেখে জয় তুলে নেয় কলকাতা।
কলকাতার ৬ উইকেট পতনের পর সাকিব যখন ব্যাটিংয়ে নামেন দলের জয়ের জন্য তখন রান দরকার ছিল ১৪ বলে ১৩। সেই সমীকরণ শেষ ওভারে দাঁড়ায় ৭ রানে। শেষ ওভারের প্রথম বলেই ডেনিয়েল ক্রিস্টিয়ানকে পেছনে স্কুপ করে শর্ট থার্ড ম্যানের মাথার উপর দিয়ে বাউন্ডারি হাঁকান।
এতেই জয়ের সমীকরণ সহজ হয়ে যায়। শেষ পর্যন্ত দুই বল আগেই জিতে যায় নাইটরা। উইনিং রান আসে সাকিবের ব্যাট থেকেই। শেষ পর্যন্ত অপরাজিত থেকে ৬ বলে ৯ রান করেন সাকিব। অধিনায়ক মরগান ৭ বলে ৫ রানে অপরাজিত থাকেন।
এছাড়াও কলকাতার হয়ে এদিন সর্বোচ্চ রান করেন শুভমন গিল। ১৮ বলে ২৯ রান করেন এই ওপেনার। এর আগে এদিন কলকাতার হয়ে বোলিংয়ে কোন উইকেট না পেলেও ৪ ওভারে মাত্র ২৪ রান দেন সাকিব।
বল হাতে নাইটদের হয়ে সবচেয়ে সফল নারাইন। ৪ ওভার বোলিংয়ে ২১ রানে ৪ উইকেট নেন তিনি। ম্যাচ শেষে কলকাতার অধিনায়ক সাকিবের প্রশংসা করেন এবং নিজে ও সাকিব কেনো শেষের দিকে ব্যাটিংয়ে নামেন তার কারণ ব্যাখ্যা করেন।
তিনি বলেন, “উইকেট আজকে যেমন ছিল তা থেকে আমরা বুঝতে পেরেছিলাম আমাদের শেষেও ভাল অভিজ্ঞ ব্যাটার দরকার হবে। প্রথম থেকে শেষ পর্যন্ত আমরা ভাল করতে চেয়ে ছিলাম। উইকেট কেমন আচরন করছে তা বুঝে আমরা খেলতে চেয়েছি। এবং আমরা তাই করেছি।”
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- তৃতীয় স্থান নির্ধারণী ম্যাচের গোলও কি গোল্ডেন বুটের হিসাবের মধ্যে পড়ে?
- গোল্ডেন গ্লাভসের লড়াইয়ে কে এগিয়ে?
- এসএসসি পরীক্ষার ফল কবে প্রকাশ? শিক্ষা বোর্ড চেয়ারম্যান জানালেন সর্বশেষ আপডেট
- আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি মোবাইলে ফ্রিতে সরাসরি দেখুন এখানে, LIVE
- ২০মিনিটের খেলা শেষ, আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি সরাসরি দেখুন এখানে, LIVE
- অপটার ভবিষ্যবাণী : বিশ্বকাপ ফাইনাল ম্যাচের আগেই চ্যাম্পিয়ন দলের নাম ঘোষণা
- ৩০ মিনিটের খেলা শেষ, আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি সরাসরি দেখুন এখানে, LIVE
- মোবাইলে ফ্রিতে আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি সরাসরি দেখুন এখানে, LIVE
- চলছে আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি সরাসরি দেখুন এখানে, LIVE
- শুরু হলো দ্বিতীয়ার্ধের খেলা, মোবাইলে খেলাটি সরাসরি দেখুন এখানে (LIVE)
- বিশ্বকাপ ফাইনালের আগে জমে উঠেছে গোল্ডেন বুট, বল ও গ্লাভসের লড়াই, এগিয়ে আছেন কারা?
- বিশ্বকাপের সেরা একাদশ ঘোষণা করল ফিফা, জায়গা পেলেন যারা
- ম্যাচ শুরুর আগে বড় দু:সংবাদ পেলো আর্জেন্টিনা
- বিশ্বকাপের তৃতীয় স্থান নির্ধারণী ম্যাচ কেন হয়
- প্রিমিয়ার লিগ শুরুর আগেই বড় কেলেঙ্কারি, ফিক্সিং অভিযোগে গ্রেপ্তার সাকিব-তাসকিনের