ঢাকা, বৃহস্পতিবার, ২৩ জুলাই ২০২৬, ৮ শ্রাবণ ১৪৩৩
সাকিবকে নিয়ে বড় তথ্য দিলেন বিসিবির পরিচালক আকরাম খান
বিসিবির পরিচালক আকরাম খান জানিয়েছেন, কলকাতা নাইট রাইডার্সের হয়ে আইপিএল খেলা শেষ করেই টাইগার শিবিরে ফিরবেন সাকিব। তাকে ওই পর্যন্ত আইপিএল খেলার ছুটি দিয়েছে বিসিবি।
গতকাল এলিমিনেটরে ব্যাঙ্গালোরকে হারিয়েছে সাকিবের কেকেআর। ব্যাট হাতে ৬ বলে অপরাজিত ৯ রান করে প্রশংসিত এ অলরাউন্ডার। এই জয়ে দ্বিতীয় কোয়ালিফায়ারে উন্নতি হয়েছে কেকেআর। আগামীকাল দ্বিতীয় কোয়ালিফায়ারে দিল্লির ক্যাপিটালসের বিপক্ষে খেলবে দলটি। এই ম্যাচটাও খেলবেন সাকিব।
সাকিব কখন বাংলাদেশ দলের সঙ্গে যোগ দিবেন জানতে চাইলে সোমবার আকরাম খান বলেন,
‘সে ওখানে খেলছে সেটা আমাদের জন্য ভালো, যখনই খেলা শেষ হবে, তখনই সে দলের সঙ্গে যোগ দেবে। সাকিব আর মুস্তাফিজের বিষয়ে আমরা চিন্তিত নই, যেহেতু ওরা ওখানেই আছে, আর ওখানেই খেলছে। আর বাকিরা অনুশীলনে আছে। ওরা যখনই ফ্রি হবে, চলে আসবে।’ বিশ্বকাপের আগে আইপিএলে সাকিবের ম্যাচ খেলাটা শাপেবর মনে করছেন আকরাম। যা তার প্রস্তুতিতে বড় সাহায্য করবে।
বিসিবির এ পরিচালক বলেছেন, ‘খেলোয়াড়রা বিশ্বকাপের আগে যত ম্যাচ খেলতে পারবে তত ভালো। বিশেষ করে ফরম্যাটটা যখন টি-টোয়েন্টি, এটা ওর (সাকিব) জন্য, দলের জন্যও ভালো।’
আইপিএল খেলতে সাকিব-মুস্তাফিজকে ৭ অক্টোবর পর্যন্ত ছাড়পত্র দিয়েছিল বিসিবি। রাজস্থানের খেলা শেষে মুস্তাফিজ ইতোমধ্যে দলের সঙ্গে যোগ দিয়েছেন।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- তৃতীয় স্থান নির্ধারণী ম্যাচের গোলও কি গোল্ডেন বুটের হিসাবের মধ্যে পড়ে?
- গোল্ডেন গ্লাভসের লড়াইয়ে কে এগিয়ে?
- এসএসসি পরীক্ষার ফল কবে প্রকাশ? শিক্ষা বোর্ড চেয়ারম্যান জানালেন সর্বশেষ আপডেট
- আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি মোবাইলে ফ্রিতে সরাসরি দেখুন এখানে, LIVE
- ২০মিনিটের খেলা শেষ, আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি সরাসরি দেখুন এখানে, LIVE
- অপটার ভবিষ্যবাণী : বিশ্বকাপ ফাইনাল ম্যাচের আগেই চ্যাম্পিয়ন দলের নাম ঘোষণা
- ৩০ মিনিটের খেলা শেষ, আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি সরাসরি দেখুন এখানে, LIVE
- মোবাইলে ফ্রিতে আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি সরাসরি দেখুন এখানে, LIVE
- চলছে আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি সরাসরি দেখুন এখানে, LIVE
- শুরু হলো দ্বিতীয়ার্ধের খেলা, মোবাইলে খেলাটি সরাসরি দেখুন এখানে (LIVE)
- বিশ্বকাপ ফাইনালের আগে জমে উঠেছে গোল্ডেন বুট, বল ও গ্লাভসের লড়াই, এগিয়ে আছেন কারা?
- বিশ্বকাপের সেরা একাদশ ঘোষণা করল ফিফা, জায়গা পেলেন যারা
- ম্যাচ শুরুর আগে বড় দু:সংবাদ পেলো আর্জেন্টিনা
- বিশ্বকাপের তৃতীয় স্থান নির্ধারণী ম্যাচ কেন হয়
- প্রিমিয়ার লিগ শুরুর আগেই বড় কেলেঙ্কারি, ফিক্সিং অভিযোগে গ্রেপ্তার সাকিব-তাসকিনের