ঢাকা, বৃহস্পতিবার, ২৩ জুলাই ২০২৬, ৮ শ্রাবণ ১৪৩৩
বিশ্বকাপে বাংলাদেশের ট্রামকার্ডের নাম ঘোষণা
মোস্তাফিজুর রহমান যখন আবুধাবির হোটেল থেকে বেরিয়ে যাচ্ছিলেন তখন তাকে ঘিরে জটলা। ‘বিদায় ফিজ।’ ‘ভালো থেকো।’ ‘যোগাযোগ রেখো।’ ‘তুই গিয়ে ফোন দিস।’… এরকম বিদায়সূচক কথায় হাসিমুখে ফিজ বেরিয়ে আসেন।
আইপিএলের সফল মিশন শেষে এখন বাংলাদেশের জার্সিতে খেলার অপেক্ষায় মোস্তাফিজ। ১৪ ম্যাচে ১৪ উইকেট নিয়ে আইপিএল দারুণ কেটেছে তার। বোলিং-ফিল্ডিং মিলিয়ে টুর্নামেন্টে নিজের উপস্থিতি জানান দিয়েছেন। বিশ্বকাপের ঠিক আগে তার বোলিংয়ে সেই পুরোনো ধার, চেনা ছন্দ। গতিতে বিষ ও বিভ্রান্তিকর স্লোয়ারে ব্যাটসম্যানরা তাকে সামলাতে হিমশিম খেয়েছেন।
আইপিএল শুরু হয়েছিল ভারতে। করোনার কারণে স্থগিত হওয়ার পর সংযুক্ত আমিরাতে তা চলে আসে। সেখানেই প্রতিযোগিতার পর্দা নামবে। বাঁহাতি পেসার দ্বিতীয় অর্ধে বল হাতে বাজিমাত করেছেন। বলার অপেক্ষা রাখে না, বিশ্বকাপে বাংলাদেশের বোলিং আক্রমণের ট্রামকার্ড হবেন এ পেসার। তার ৪ ওভার নিশ্চিতভাবেই প্রতিপক্ষের জন্য বড় হুমকি হয়ে দাঁড়াবে।
আইপিএলে শেষ দুই ম্যাচে একটু খরুচে হলেও পুরো টুর্নামেন্টে তার গড় ও ইকোনমি ছিল দারুণ। নিয়মিত বিরতিতে উইকেট পেয়েছেন। ব্রেকথ্রু দরকার হলে তা আদায় করেছেন। ফিল্ডারার আরেকটু সতেজ হলে মোস্তাফিজের নামের পাশে আরো কয়েকটি উইকেট থাকত। ১৪ ম্যাচে তার বোলিং গড় ছিল ৩১.১৪, ইকোনমি ৮.৪১। সেরা বোলিং ছিল ২০ রানে ৩ উইকেট।
আইপিএলের দ্বিতীয় পর্বে এবার রানের ফোয়ারা ছিল না। স্পিনারদের পাশাপাশি পেসাররাও ছিলেন দারুণ। মোস্তাফিজ নিঃসন্দেহে ভালো করার তালিকায় থাকবেন। আইপিএল খেলে দুবাইয়ের কন্ডিশন সম্পর্কে পরিষ্কার ধারণা নিয়েছেন বাংলাদেশের পেসার। মরুর বুকে ৭ ম্যাচ খেলে পেয়েছেন ৬ উইকেট।
সব মিলিয়ে ৫২ ম্যাচে ৭৬ উইকেট নেওয়া মোস্তাফিজ বাংলাদেশের পেস বোলিংয়ের নেতা। তার হাতেই পেস আক্রমণের মশাল। এবার নিয়ে দ্বিতীয়বারের মতো টি-টোয়েন্টি বিশ্বকাপ খেলবেন তিনি। ২০১৬ সালের টি-টোয়েন্টি বিশ্বকাপে ৩ ম্যাচে পেয়েছিলেন ৯ উইকেট। এবার নিশ্চয়ই প্রত্যাশার ক্যানভাসটা আরো বিশাল বড়।
বলার অপেক্ষা রাখে না, মোস্তাফিজ হাসলে হাসবে বাংলাদেশ।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- তৃতীয় স্থান নির্ধারণী ম্যাচের গোলও কি গোল্ডেন বুটের হিসাবের মধ্যে পড়ে?
- গোল্ডেন গ্লাভসের লড়াইয়ে কে এগিয়ে?
- এসএসসি পরীক্ষার ফল কবে প্রকাশ? শিক্ষা বোর্ড চেয়ারম্যান জানালেন সর্বশেষ আপডেট
- আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি মোবাইলে ফ্রিতে সরাসরি দেখুন এখানে, LIVE
- ২০মিনিটের খেলা শেষ, আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি সরাসরি দেখুন এখানে, LIVE
- অপটার ভবিষ্যবাণী : বিশ্বকাপ ফাইনাল ম্যাচের আগেই চ্যাম্পিয়ন দলের নাম ঘোষণা
- ৩০ মিনিটের খেলা শেষ, আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি সরাসরি দেখুন এখানে, LIVE
- মোবাইলে ফ্রিতে আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি সরাসরি দেখুন এখানে, LIVE
- চলছে আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি সরাসরি দেখুন এখানে, LIVE
- শুরু হলো দ্বিতীয়ার্ধের খেলা, মোবাইলে খেলাটি সরাসরি দেখুন এখানে (LIVE)
- বিশ্বকাপ ফাইনালের আগে জমে উঠেছে গোল্ডেন বুট, বল ও গ্লাভসের লড়াই, এগিয়ে আছেন কারা?
- বিশ্বকাপের সেরা একাদশ ঘোষণা করল ফিফা, জায়গা পেলেন যারা
- ম্যাচ শুরুর আগে বড় দু:সংবাদ পেলো আর্জেন্টিনা
- বিশ্বকাপের তৃতীয় স্থান নির্ধারণী ম্যাচ কেন হয়
- প্রিমিয়ার লিগ শুরুর আগেই বড় কেলেঙ্কারি, ফিক্সিং অভিযোগে গ্রেপ্তার সাকিব-তাসকিনের