ঢাকা, বৃহস্পতিবার, ২৩ জুলাই ২০২৬, ৮ শ্রাবণ ১৪৩৩
বুকভরা কষ্ট নিয়ে বাংলাদেশের বিশ্বকাপ দল নিয়ে যা বললেন : আশরাফুল
আজ অফিশিয়াল প্রস্তুতি ম্যাচ খেলতে শ্রীলঙ্কার বিপক্ষে মাঠে নামবে টাইগাররা। বাংলাদেশের বিশ্বকাপ দল নিয়ে খুব বেশি আলোচনা না হলেও মোহাম্মদ আশরাফুল নিজের হতাশা প্রকাশ করেছেন বিশ্বকাপের দল নিয়ে।
সম্প্রতি এক সাক্ষাৎকারে বাংলাদেশের বিশ্বকাপ দল কেমন হয়েছে এমন এক প্রশ্নের জবাবে নিজের হতাশার কথা জানান আশরাফুল। তিনি বলেন, আমি অত্যন্ত দুঃখের সাথে বলতে বাধ্য হচ্ছি, যে দল খেলতে যাচ্ছে তার বাইরেও যে প্লেয়ার থাকতে পারে বা আছে- তা কারো ব্রেনেই ছিল না। কোচ, নির্বাচক কিংবা টিম ম্যানেজমেন্ট কারো ভাবনায়ই ছিলনা যে এর বাইরেও কেউ দলে থাকতে পারে। আর কারো দিকে তাকানো যায়; কিন্তু আসলে আছে। অন্তত জনা দুয়েক বিকল্প পারফরমার আছে। যাদের কথা ভাবা যেত। যাদের বিবেচনায় আনা যেত।
তিনি আরও কয়েকজনের সংযুক্তির কথা বলে্ন। তার মতে, আমার মনে হয় ওপেনিংয়ে রনি তালুকদার আর পেস বোলিংয়ে কামরুল ইসলাম রাব্বিকে বিবেচনায় আনা যেত। রনি তালুকদার এই টি-টোয়েন্টি ফরম্যাটে কয়েক বছর নিয়মিত পারফরম করেছে; কিন্তু কোন ডাক পায়নি। কামরুল ইসলাম রাব্বি গত দুই লিগ ও বিপিএলে দারুন বোলিং করেছে। স্লোয়ার দিচ্ছে খুব ভাল; কিন্তু বিবেচনায় আসেনি। তাদের খুঁটিয়ে দেখা যেত।
তিনি আরও যোগ করেন, যে ২১ জন ক্রিকেটারের মধ্যেই আসলে বিশ্বকাপের সিলেকশন হয়েছে। বর্তমান পারফরমন্সে ধরলে বেশ কয়েকজন অফফর্মের পারফরমার দলে। লিটন দাসের কথা ধরেন, শেষ ৭ ম্যাচে হায়েস্ট মোটে ৩৩। সৌম্য সরকার লাস্ট ৬ ইনিংসে সর্বোচ্চ মাত্র ১৬ রান। মুশফিকুর রহিম শেষ ৫-৬টি টি-টোয়েন্টি ম্যাচেরও গড় স্কোর ১০-১২। আপনি যদি ওইভাবে চিন্তা করেন, তাহলে দলে বেশ কিছু প্লেয়ার আছেন যাদের নাম ডাক বেশি। নাম দিয়ে চিন্তা করলে সলিড দল। এক্সিলেন্ট টিম; কিন্তু কারেন্ট পারফরমেন্স বিবেচেনায় দলে অফফর্মের প্লেয়ার বেশি।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- তৃতীয় স্থান নির্ধারণী ম্যাচের গোলও কি গোল্ডেন বুটের হিসাবের মধ্যে পড়ে?
- গোল্ডেন গ্লাভসের লড়াইয়ে কে এগিয়ে?
- এসএসসি পরীক্ষার ফল কবে প্রকাশ? শিক্ষা বোর্ড চেয়ারম্যান জানালেন সর্বশেষ আপডেট
- আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি মোবাইলে ফ্রিতে সরাসরি দেখুন এখানে, LIVE
- ২০মিনিটের খেলা শেষ, আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি সরাসরি দেখুন এখানে, LIVE
- অপটার ভবিষ্যবাণী : বিশ্বকাপ ফাইনাল ম্যাচের আগেই চ্যাম্পিয়ন দলের নাম ঘোষণা
- ৩০ মিনিটের খেলা শেষ, আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি সরাসরি দেখুন এখানে, LIVE
- মোবাইলে ফ্রিতে আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি সরাসরি দেখুন এখানে, LIVE
- চলছে আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি সরাসরি দেখুন এখানে, LIVE
- শুরু হলো দ্বিতীয়ার্ধের খেলা, মোবাইলে খেলাটি সরাসরি দেখুন এখানে (LIVE)
- বিশ্বকাপ ফাইনালের আগে জমে উঠেছে গোল্ডেন বুট, বল ও গ্লাভসের লড়াই, এগিয়ে আছেন কারা?
- বিশ্বকাপের সেরা একাদশ ঘোষণা করল ফিফা, জায়গা পেলেন যারা
- ম্যাচ শুরুর আগে বড় দু:সংবাদ পেলো আর্জেন্টিনা
- বিশ্বকাপের তৃতীয় স্থান নির্ধারণী ম্যাচ কেন হয়
- প্রিমিয়ার লিগ শুরুর আগেই বড় কেলেঙ্কারি, ফিক্সিং অভিযোগে গ্রেপ্তার সাকিব-তাসকিনের