ঢাকা, বৃহস্পতিবার, ২৩ জুলাই ২০২৬, ৮ শ্রাবণ ১৪৩৩
শেষ ওভারে সাকিবের চার, প্লে অফের ম্যাচ জয়ের কৃতিত্ব যাকে দিলেন মরগান
এদিন প্রথমে ব্যাটিং করতে নামা রয়্যাল চেলেঞ্জার্স বেঙ্গালোর শুরুটা করেছিল দুর্দান্ত। তবে সুনিল নারাইনের বোলিং তোপে পড়ে অধিনায়ক বিরাট কোহলির ৩৩ বলে ৩৯ রানের ইনিংসে নির্ধারিত ২০ ওভারে ৭ উইকেটে হারিয়ে তারা থামে মাত্র ১৩৮ রানে।
জবাবে খেলতে নামা কলকাতা নাইট রাইডার্সও শুরুটা দুর্দান্ত করে শুবম্যান গিল এবং ভেঙ্কেটেশ আইয়ারের ব্যাটে। গিল ২৯ রানে ও আইয়ার ২৬ রানে সাজঘরে ফিরে গেলে ব্যাট হাতে ১৫ বলে ২৬ রানের ঝরো ইনিংস খেলেন সুনিল নারাইন। শেষ ওভারে কলকাতার জয়ের জন্য ৭ রান প্রয়োজন হলে প্রথম বলেই চার হাঁকান সাকিব। এরপর সাকিবের দুটি সিঙ্গেল ও মরগানের একটি সিঙ্গেলে ২ বল হাতে থাকতেই জয় পায় কলকাতা।
বেঙ্গালোরের বিপক্ষে এমন জয়ের পর উচ্ছ্বাস প্রকাশ করেছেন নাইট অধিনায়ক ইয়ন মরগান। বোলারদের দুর্দান্ত বোলিংয়ের কারনেই বেঙ্গালোরকে কম রানে আটকে রেখে সহজ লক্ষ্য নির্ধারণ করা সম্ভব হয়েছে বলে মনে করেন মরগান।
মরগান বলেন, ‘’নারাইন কাজটা সহজ করে দিয়েছে আজকে। অসাধারণ বোলিং করেছে সে। গোটা ইনিংস জুড়েই সে উইকেট নিয়েছিলো। বোলারদের কাছ থেকে ভালো শুরু পাওয়ার পর ব্যাটসম্যানদের কাজটা সহজ হয়ে গেছে।‘’
‘’আমাদের দলে বিশ্বমানের তিনজন স্পিনার রয়েছে। তারা প্রতিনিয়ত ভালো করে যাচ্ছে। শারজায় ফিরে এসে মানিয়ে নেয়াটা চ্যালেঞ্জ ছিলো আমাদের জন্য। আমরা আরব আমিরাতের মাটিতে পা রাখার পরই ভেবেছি যে আমাদের সুযোগ রয়েছে এখনও। আমরা সবাইকে তাক লাগিয়ে দিতে পেরেছি। দলের সবাই পারফর্ম করছে। নারাইন একজন দুর্দান্ত ব্যাটসম্যান ও বোলার।‘’
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- তৃতীয় স্থান নির্ধারণী ম্যাচের গোলও কি গোল্ডেন বুটের হিসাবের মধ্যে পড়ে?
- গোল্ডেন গ্লাভসের লড়াইয়ে কে এগিয়ে?
- এসএসসি পরীক্ষার ফল কবে প্রকাশ? শিক্ষা বোর্ড চেয়ারম্যান জানালেন সর্বশেষ আপডেট
- আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি মোবাইলে ফ্রিতে সরাসরি দেখুন এখানে, LIVE
- ২০মিনিটের খেলা শেষ, আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি সরাসরি দেখুন এখানে, LIVE
- অপটার ভবিষ্যবাণী : বিশ্বকাপ ফাইনাল ম্যাচের আগেই চ্যাম্পিয়ন দলের নাম ঘোষণা
- ৩০ মিনিটের খেলা শেষ, আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি সরাসরি দেখুন এখানে, LIVE
- মোবাইলে ফ্রিতে আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি সরাসরি দেখুন এখানে, LIVE
- চলছে আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি সরাসরি দেখুন এখানে, LIVE
- শুরু হলো দ্বিতীয়ার্ধের খেলা, মোবাইলে খেলাটি সরাসরি দেখুন এখানে (LIVE)
- বিশ্বকাপ ফাইনালের আগে জমে উঠেছে গোল্ডেন বুট, বল ও গ্লাভসের লড়াই, এগিয়ে আছেন কারা?
- বিশ্বকাপের সেরা একাদশ ঘোষণা করল ফিফা, জায়গা পেলেন যারা
- ম্যাচ শুরুর আগে বড় দু:সংবাদ পেলো আর্জেন্টিনা
- বিশ্বকাপের তৃতীয় স্থান নির্ধারণী ম্যাচ কেন হয়
- প্রিমিয়ার লিগ শুরুর আগেই বড় কেলেঙ্কারি, ফিক্সিং অভিযোগে গ্রেপ্তার সাকিব-তাসকিনের