ঢাকা, বৃহস্পতিবার, ২৩ জুলাই ২০২৬, ৮ শ্রাবণ ১৪৩৩
সেমিফাইনালে সাকিব না রাসেল আজকের ম্যাচে যাকে খেলাবেন ম্যাককালাম
প্রথম রাউন্ডের বাধা পেরিয়ে চতুর্থ দল হিসেবে প্লে অফ নিশ্চিত করেছিল কলকাতা নাইট রাইডার্স। পয়েন্ট টেবিলের চার নম্বরে থাকায় ফাইনালে যেতে হলে কলকাতাকে জিততে হবে আরও দুইটি ম্যাচ। এলিমিনেটর পর্বের প্রথম বাধায় নাইটদের প্রতিপক্ষ হিসেবে থাকছে রয়্যাল চেলেঞ্জার্স বেঙ্গালোর। কোহলিদের বিপক্ষে কলকাতার একাদশ কেমন হতে পারে সেটা এবার দেখে নেয়া যাক।
কলকাতার ওপেনিং পজিশনে বরাবরের মত আজকের ম্যাচেও ভরসার নাম থকাবেন ভেঙ্কেটেশ আইয়ার। তার সাথে গত ম্যাচে ওপেনিং পজিশনে ৫৬ রানের ইনিংস খেলা শুবম্যান গিল ব্যাট হাতে জ্বলে উঠলে বড় পুঁজি পেতে পারে নাইটরা।
মিডল অর্ডারে দীনেশ কার্তিক, রাহুল ত্রিপাঠির সাথে থাকতে পারেন ইয়ন মরগান কিংবা আন্দ্রে রাসেলরা।
দলে চার বিদেশি ক্রিকেটারের মধ্যে অধিনায়ক ইয়ন মরগান থাকছেন নিশ্চিতভাবেই। ইনজুরির কারনে গত দুই ম্যাচ মিস করা আন্দ্রে রাসেল সুস্থ হয়ে ওঠায় এলিমিনেটর পর্বের এই ম্যাচে একাদশে যুক্ত হতে পারেন ক্যারিবিয়ান এই অলরাউন্ডার।
একাদশে রাসেলের অন্তর্ভুক্তি হলে অবশ্য জায়গা হারাতে পারেন অলরাউন্ডার সাকিব আল হাসান। সেই সাথে দলের বাকি দুই বিদেশি ক্রিকেটার হিসেবে থাকতে পারেন সুনিল নারাইন এবং গত ম্যাচে রাজস্থান রয়্যালসের বিপক্ষে ৩ উইকেট পাওয়া লকি ফার্গুসন।
এক নজরে দেখে নেয়া যাক রয়্যাল চেলেঞ্জার্স বেঙ্গালোরের বিপক্ষে কলকাতার সম্ভাব্য সেরা একাদশ
ভেঙ্কেটেশ আইয়ার, শুবম্যান গিল, নিতিশ রানা, রাহুল ত্রিপাঠি, দীনেশ কার্তিক, আন্দ্রে রাসেল, ইয়ন মরগান, সুনিল নারাইন, লকি ফার্গুসন, শিভাম মাভি, বরুণ চক্রবর্তী।
দুই দলের মধ্যকার ম্যাচটি অনুষ্ঠিত হবে আজ (১১ অক্টোবর) বাংলাদেশ সময় রাত ৮টায়। আজকের এই ম্যাচে যে দল জয়ী হবে ফাইনালে যেতে সেই দল দ্বিতীয় কোয়ালিফায়ারে মুখোমুখি হবে দিল্লি ক্যাপিটালসের বিপক্ষে।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- তৃতীয় স্থান নির্ধারণী ম্যাচের গোলও কি গোল্ডেন বুটের হিসাবের মধ্যে পড়ে?
- গোল্ডেন গ্লাভসের লড়াইয়ে কে এগিয়ে?
- এসএসসি পরীক্ষার ফল কবে প্রকাশ? শিক্ষা বোর্ড চেয়ারম্যান জানালেন সর্বশেষ আপডেট
- আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি মোবাইলে ফ্রিতে সরাসরি দেখুন এখানে, LIVE
- ২০মিনিটের খেলা শেষ, আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি সরাসরি দেখুন এখানে, LIVE
- অপটার ভবিষ্যবাণী : বিশ্বকাপ ফাইনাল ম্যাচের আগেই চ্যাম্পিয়ন দলের নাম ঘোষণা
- ৩০ মিনিটের খেলা শেষ, আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি সরাসরি দেখুন এখানে, LIVE
- মোবাইলে ফ্রিতে আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি সরাসরি দেখুন এখানে, LIVE
- চলছে আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি সরাসরি দেখুন এখানে, LIVE
- শুরু হলো দ্বিতীয়ার্ধের খেলা, মোবাইলে খেলাটি সরাসরি দেখুন এখানে (LIVE)
- বিশ্বকাপ ফাইনালের আগে জমে উঠেছে গোল্ডেন বুট, বল ও গ্লাভসের লড়াই, এগিয়ে আছেন কারা?
- ম্যাচ শুরুর আগে বড় দু:সংবাদ পেলো আর্জেন্টিনা
- বিশ্বকাপের সেরা একাদশ ঘোষণা করল ফিফা, জায়গা পেলেন যারা
- বিশ্বকাপের তৃতীয় স্থান নির্ধারণী ম্যাচ কেন হয়
- প্রিমিয়ার লিগ শুরুর আগেই বড় কেলেঙ্কারি, ফিক্সিং অভিযোগে গ্রেপ্তার সাকিব-তাসকিনের