ঢাকা, শুক্রবার, ৫ জুন ২০২৬, ২২ জ্যৈষ্ঠ ১৪৩৩
আগামীকাল মাঠে নামছে টাইগাররা,জেনেনিন সময় ও প্রতিপক্ষর নাম
প্রস্তুতি ম্যাচ শেষ করে আগামী ৯ অক্টোবর সংযুক্ত আরব আমিরাত যাওয়ার কথা ছিল বাংলাদেশের। কিন্তু করোনা পরিস্থিতি বিবেচনা করে আজ বিশেষ বিমান করে আমিরাত যাবে টাইগাররা। সাথে থাকবে ওমান এবং শ্রীলঙ্কা জাতীয় ক্রিকেট দল। ১১ অক্টোবরই দল নামবে অনুশীলনে। এরপর ১২ অক্টোবর শ্রীলংকা ও ১৪ অক্টোবর আয়ারল্যান্ডের বিপক্ষে প্রস্তুতি ম্যাচ খেলবে মাহমুদউল্লাহর দল।
ম্যাচ দুটি অনুষ্ঠিত হবে বাংলাদেশ সময় রাত ৮ টায়। ১৫ অক্টোবর বাংলাদেশ ফিরে যাবে ওমানে। সেখানেই আসল মিশন শুরু তাদের। এবার অবশ্য কোনো কোয়ারেন্টাইন লাগবে না ক্রিকেটারদের। বিশ্বকাপের সুপার টুয়েলভ খেলতে হলে প্রথম পর্ব উতরাতে হবে বাংলাদেশকে। ১৭ অক্টোবর বাংলাদেশের প্রথম ম্যাচে প্রতিপক্ষ স্কটল্যান্ড।
এরপর ১৯ অক্টোবর স্বাগতিক ওমানের মুখোমুখি হবে বাংলাদেশ। ম্যাচ দুইটি শুরু হবে রাত আটটায়। ২১ অক্টোবর বাংলাদেশের লড়বে পাপুয়া নিউ গিনির বিপক্ষে। এই ম্যাচটি অনুষ্ঠিত হবে বিকাল চারটায়।
বাছাইপর্বের বাধা উতরাতে পারলে বাংলাদেশ যাবে সুপার টুয়েলভে। সুপার টুয়েলভে উঠলে ২৫ অক্টোবর শারজাতে বাংলাদেশ-আফগানিস্তান ম্যাচ।
২৭ অক্টোবর বাংলাদেশের প্রতিপক্ষ গ্রুপ ‘এ’-র রানার্সআপ দল। ৩ নভেম্বর দুবাইয়ে বাংলাদেশের প্রতিপক্ষ নিউ জিল্যান্ড। ৫ ও ৭ নভেম্বর খেলবে ভারত ও পাকিস্তানের বিপক্ষে। ম্যাচগুলো হবে দুবাই ও শারজাতে।
বাংলাদেশের টি-টোয়েন্টি বিশ্বকাপ দল: মাহমুদউল্লাহ রিয়াদ (অধিনায়ক), লিটন দাস, নাঈম শেখ, সৌম্য সরকার, সাকিব আল হাসান, মুশফিকুর রহিম, আফিফ হোসেন, নুরুল হাসান সোহান,
শেখ মেহেদী হাসান, শামীম হোসেন পাটোয়ারি, নাসুম আহমেদ, মোহাম্মদ সাইফউদ্দিন, মোস্তাফিজুর রহমান, শরিফুল ইসলাম, তাসকিন আহমেদ। স্ট্যান্ডবাই: রুবেল হোসেন।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- একলাফে কমলো তেলের দাম, ২০২০ সালের পর সর্বোচ্চ ধস
- নবম পে স্কেলে বড় চমক
- ৪৮ ঘণ্টার আল্টিমেটাম প্রধানমন্ত্রীর
- বিশ্বকাপে ব্রাজিল-মরক্কো ম্যাচের ফল জানিয়ে দিল হাঙর রিতিনিয়া
- আকাশচুম্বী সোনার দাম: বাংলাদেশে ভরি প্রতি নতুন রেকর্ড ছাড়ালো
- ১ জুলাই থেকে নতুন পে-স্কেল কার্যকর? ২০ গ্রেডের চাকরিজীবীদের জন্য থাকছে যেসব বড় সুবিধা
- ব্রাজিল বনাম মিশর ম্যাচের সময়সূচি জানুন
- বাংলাদেশ-ভারত মহারণসহ ৩১ মে’র জমজমাট খেলার সূচি, রাতে আইপিএল ফাইনাল
- রিয়াদের অবস্থা খুব খারাপ
- আজ রাতে ব্রাজিল বনাম পানামা ম্যাচ: লাইভ দেখার উপায় ও সময়সূচি
- আর্জেন্টিনা বনাম হন্ডুরাস: জেনেনিন মাচের সময়সূচি
- রাতে মাঠে নামছে ব্রাজিল, পানামা ম্যাচটি যেভাবে দেখবেন লাইভ
- টানা তিন দফা কমল সোনার দাম, ২২ ক্যারেট ভরি নেমে এলো
- বাংলাদেশ বনাম ভারত: ৯০ মিনিটের খেলা শেষ, জানুন ফলাফল
- ব্যাপক চমকে শেষ হলো বাংলাদেশ বনাম ভারত ম্যাচ