ঢাকা, বৃহস্পতিবার, ২৩ জুলাই ২০২৬, ৮ শ্রাবণ ১৪৩৩
অধিনায়ক মরগানকে বাদ দিয়ে সাকিবকে খেলানোর দাবি
বাঁচা-মরার লড়াইয়ে নামার আগে শনিবার কেকেআরের ফেসবুকে সাকিবের প্রস্তুতির একটি ভিডিও পোস্ট করা হয়। সেই ভিডিওতে প্লে অফের জন্য ইয়ন মরগানের নেতৃত্বাধীন কেকেআরের জন্য অনেকেই শুভ কামনা জানিয়েছেন।
এলিমিনেটর এই ম্যাচে বাংলাদেশ দলের সাবেক অধিনায়ক সাকিব আল হাসানকে খেলানোর দাবি জানিয়েছেন অনেকেই।
এক নেটিজেন বলেছেন- নেটে অনুশীলন করে কী লাভ? মরগানের চেয়েও ১০০ শতাংশ বেশি মূল্যবান সাকিব। ম্যাচে মরগানের ভূমিকা কী? সাকিবের প্রতিভার সঙ্গে অবিচার করছে কেকেআর।
আরেকজন বলেছেন- আইপিএলের এই উপেক্ষার জবাব সাকিব বিশ্বকাপে দেবেন। মরগান যদি আবারো সাকিবকে উপেক্ষা করে তাহলে তোমরা হাড়ে-হাড়ে টের পাবে।
একজন তো কেকেআরের ইংলিশ অধিনায়ক ইয়ন মরগানকে 'জোকার' বলে বয়কটের ডাক দিয়েছেন।
চলতি আইপিএলে কেকেআরের হয়ে প্রথম তিন ম্যাচে সুযোগ পাওয়ার পর বাদ পড়েন সাকিব। তার বাদ পড়ার মধ্য দিয়ে পরাজয়ের বৃত্তে আটকে থাকা কেকেআরের প্লে অফে ওঠার পথেই দুশ্চিন্তায় পড়ে যায়। গ্রুপপর্বে নিজেদের শেষ দুই ম্যাচে জয় না পেলে কেকেআরের বিদায় নিশ্চিত ছিল।
এমন কঠিন পরিস্থিতিতে উপায়ন্তর না দেখে সাকিবকে দলে ফেরান কোচ ব্র্যান্ডন ম্যাককালাম ও অধিনায়ক ইয়ন মরগান। শেষ দুই ম্যাচে সুযোগ পেয়ে প্রত্যাশার চেয়েও ভালো করেন সাকিব। দুই ম্যাচের প্রথমটিতে সানরাইজার্স হায়দরাবাদের বিপক্ষে নিজের প্রথম তিন ওভারে ১০ রানে এক উইকেট শিকার করা সাবিক চতুর্থ ওভারে দেন ১০ রান।
বাঁচা-মরার লড়াইয়ের ম্যাচে মোস্তাফিজদের রাজস্থান রয়েলসের বিপক্ষে মাত্র এক ওভার বোলিং করার সুযোগ পেয়ে সাকিব ১ রানে শিকার করেন ওপেনার ইয়েসভি জসওয়ালের উইকেট। কেকেআরকে প্লে অফে উঠতে সাকিবেরও অবদান রয়েছে।
এবারের আইপিএলে প্রত্যাশিত পারফরম্যান্স করতে পারেননি কেকেআরের অধিনায়ক ইয়ন মরগান। পুরো আইপিএলে ১৪ ম্যাচে ১২.৪ গড়ে মাত্র ১২৪ রান করেছেন মরগান। তার পরিবর্তে অন্য কোনো ক্রিকেটার এমন বাজে ফর্মে থাকলে সব ম্যাচে সুযোগই পেতেন না।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- তৃতীয় স্থান নির্ধারণী ম্যাচের গোলও কি গোল্ডেন বুটের হিসাবের মধ্যে পড়ে?
- গোল্ডেন গ্লাভসের লড়াইয়ে কে এগিয়ে?
- এসএসসি পরীক্ষার ফল কবে প্রকাশ? শিক্ষা বোর্ড চেয়ারম্যান জানালেন সর্বশেষ আপডেট
- আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি মোবাইলে ফ্রিতে সরাসরি দেখুন এখানে, LIVE
- ২০মিনিটের খেলা শেষ, আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি সরাসরি দেখুন এখানে, LIVE
- অপটার ভবিষ্যবাণী : বিশ্বকাপ ফাইনাল ম্যাচের আগেই চ্যাম্পিয়ন দলের নাম ঘোষণা
- ৩০ মিনিটের খেলা শেষ, আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি সরাসরি দেখুন এখানে, LIVE
- মোবাইলে ফ্রিতে আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি সরাসরি দেখুন এখানে, LIVE
- চলছে আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি সরাসরি দেখুন এখানে, LIVE
- শুরু হলো দ্বিতীয়ার্ধের খেলা, মোবাইলে খেলাটি সরাসরি দেখুন এখানে (LIVE)
- বিশ্বকাপ ফাইনালের আগে জমে উঠেছে গোল্ডেন বুট, বল ও গ্লাভসের লড়াই, এগিয়ে আছেন কারা?
- ম্যাচ শুরুর আগে বড় দু:সংবাদ পেলো আর্জেন্টিনা
- বিশ্বকাপের সেরা একাদশ ঘোষণা করল ফিফা, জায়গা পেলেন যারা
- বিশ্বকাপের তৃতীয় স্থান নির্ধারণী ম্যাচ কেন হয়
- প্রিমিয়ার লিগ শুরুর আগেই বড় কেলেঙ্কারি, ফিক্সিং অভিযোগে গ্রেপ্তার সাকিব-তাসকিনের