ঢাকা, বৃহস্পতিবার, ২৩ জুলাই ২০২৬, ৮ শ্রাবণ ১৪৩৩
একনজরে দেখেনিন এবারের আইপিএলে মুস্তাফিজের যত অর্জন
ভিত্তি মূল্যে ১ কোটি রূপিতেই যোগ দিয়েছেন রাজস্থান রয়্যালসে। তবে আইপিএলে তারা ভালো না করলেও মুস্তাফিজ ঠিকই উজ্জ্বল ছিলেন আপন মহিমায়।
এবারের আসরে ম্যাচ খেলেছেন গ্রুপ পর্বের সব কয়টি ম্যাচ। সেখানে ১৪ ম্যাচে তার সংগ্রহ সমান ১৪ টি উইকেট। নামের পাশে যোগ হতে পারতো আরও কিছু উইকেট তবে ফিল্ডারদের ব্যর্থতায় হয়ে ওঠেনি তা। এবারের আইপিএলে উইকেট শিকারির তালিকায় ভারতীয় বোলারদের দাপটে খুব কম বিদেশী বোলাররাই সুযোগ পেয়েছে!
বিদেশীদের মধ্যে সর্বোচ্চ উইকেট শিকারির তালিকায় ৪র্থ স্থানে আছেন তিনি। বিদেশীদের মধ্যে শুধু তার চেয়ে বেশি উইকেট সংগ্রহ করেছে রশিদ খান, জেসন হোল্ডার ও তার সতীর্থ ক্রিস মরিস। ডেথ ওভারে বোলিং করতে এসে সর্বোচ্চ ডট দেয়ার তালিকায় ৪র্থ তে ছিলেন তিনি। তাই বল হাতে যে তাই আসর টা ভাল কেটেছে মুস্তাফিজের সেটা বলাই যায়।
আরও এক অনন্য কীর্তি গড়েছেন মুস্তাফিজুর রহমান। আইপিএলে ব্যাট হাতে নামার সুযোগ টা মেলে না তার। সবসময়ই যে তার জায়গা হয় ১১ নম্বরে। ৩৮ ম্যাচ খেলে ব্যাট হাতে নামতে পেরেছেন মাত্র ৭ বার। এখানে বেশি সুযোগ না পেলেও আন্তর্জাতিক পর্যায়ে বা অন্যান্য ঘরোয়া লীগে সুযোগ মিলেছে অনেকবার।
টি-টোয়েন্টি ক্রিকেটে ১১তম ব্যাটসম্যান হিসেবে সর্বোচ্চ সংখ্যকবার মাঠে নামার রেকর্ড এখন এই কাটার মাস্টারের দখলে। টি-টোয়েন্টি ক্রিকেটে এই পজিশনে ব্যাটিং করেছেন সর্বমোট ৩৩ বার।
আইপিএলের আগে এই তালিকায় শীর্ষে ছিলেন অজি গতি দানব শন টেইট। সর্বোচ্চ ৩১ বার ব্যাট করতে নামেন তিনি। তালিকার ৩য় স্থানে আছে প্রোটিয়া স্পিন জাদুকর ইমরান তাহির, যিনি ব্যাট করেছেন ২৯ বার।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- তৃতীয় স্থান নির্ধারণী ম্যাচের গোলও কি গোল্ডেন বুটের হিসাবের মধ্যে পড়ে?
- গোল্ডেন গ্লাভসের লড়াইয়ে কে এগিয়ে?
- এসএসসি পরীক্ষার ফল কবে প্রকাশ? শিক্ষা বোর্ড চেয়ারম্যান জানালেন সর্বশেষ আপডেট
- আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি মোবাইলে ফ্রিতে সরাসরি দেখুন এখানে, LIVE
- ২০মিনিটের খেলা শেষ, আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি সরাসরি দেখুন এখানে, LIVE
- অপটার ভবিষ্যবাণী : বিশ্বকাপ ফাইনাল ম্যাচের আগেই চ্যাম্পিয়ন দলের নাম ঘোষণা
- ৩০ মিনিটের খেলা শেষ, আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি সরাসরি দেখুন এখানে, LIVE
- মোবাইলে ফ্রিতে আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি সরাসরি দেখুন এখানে, LIVE
- চলছে আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি সরাসরি দেখুন এখানে, LIVE
- শুরু হলো দ্বিতীয়ার্ধের খেলা, মোবাইলে খেলাটি সরাসরি দেখুন এখানে (LIVE)
- বিশ্বকাপ ফাইনালের আগে জমে উঠেছে গোল্ডেন বুট, বল ও গ্লাভসের লড়াই, এগিয়ে আছেন কারা?
- ম্যাচ শুরুর আগে বড় দু:সংবাদ পেলো আর্জেন্টিনা
- বিশ্বকাপের সেরা একাদশ ঘোষণা করল ফিফা, জায়গা পেলেন যারা
- বিশ্বকাপের তৃতীয় স্থান নির্ধারণী ম্যাচ কেন হয়
- প্রিমিয়ার লিগ শুরুর আগেই বড় কেলেঙ্কারি, ফিক্সিং অভিযোগে গ্রেপ্তার সাকিব-তাসকিনের