ঢাকা, বৃহস্পতিবার, ২৩ জুলাই ২০২৬, ৮ শ্রাবণ ১৪৩৩
মাত্র ১ ম্যাচ খেলেই আইপিএলের ইতিহাস পাল্টে দিলেন মোহাম্মদ নবী
ম্যাচ শেষে নবি জানিয়েছেন, এই রেকর্ডে নিজের নাম লেখাতে পেরে দারুণ আনন্দিত তিনি। এই আফগান অলরাউন্ডার জানালেন ফিল্ডিংয়ে সবসময়ই মনোযোগী থাকেন তিনি।
নবি বলেন, ‘যখন ক্যাচ আসবে নিতেই হবে। সুযোগ লুফে নেয়াটা খুব গুরুত্বপূর্ণ। আমি আমার ফিল্ডিংয়ে খুব মনোযোগী থাকি। আমি আজ পাঁচটি ক্যাচ নিয়েছি এবং প্রত্যেকটিই ভালো ক্যাচ ছিল।’
এই ম্যাচে মুম্বাই অধিনায়ক রোহিত শর্মার ক্যাচ দিয়ে শুরু। এরপর জিমি নিশাম, ক্রুনাল পান্ডিয়া, নাথান কোল্টার নাইল ও সূর্য কুমার যাদবকে ক্যাচ ধরে ফিরিয়েছিলেন নবি।
আইপিএলের আরব আমিরাত পর্বে এটাই ছিল নবির প্রথম ম্যাচ। এই অলরাউন্ডার জানিয়েছেন, নিয়মিত একাদশে না থাকলে পারফর্ম করা খুব কঠিন। আগামী আইপিএলে নিয়মিত একাদশে থাকার ইচ্ছে পোষণ করেছেন তিনি।
নবি বলেন, ‘নিয়মিত যদি একাদশে না থাকি তাহলে পারফর্ম করা কঠিন। এটা খেলারই অংশ। সবসময় আপনি পারফরম্যান্স করতে পারবেন না। ইনশাল্লাহ পরের আইপিএলে চেষ্টা করবো।
অনেকদিন পর সুযোগ পেয়ে সেটাই কাজে লাগানোর চেষ্টায় ছিলেন নবি। তিনি বলেন, ‘এটা আমাদের শেষ ম্যাচ ছিল।
তাই ম্যানেজমেন্ট আমাকে বলেছিল তুমি খেলতে পারো। আমি ইকোনোমিক্যাল বোলিংয়ের চেষ্টা করেছি। মুম্বাই ভালো শুরু পেয়েছিল। আমি সুযোগ পেয়েছি, অনেকদিন পর ম্যাচ খেলা খুব কঠিন কাজ।’
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- তৃতীয় স্থান নির্ধারণী ম্যাচের গোলও কি গোল্ডেন বুটের হিসাবের মধ্যে পড়ে?
- গোল্ডেন গ্লাভসের লড়াইয়ে কে এগিয়ে?
- এসএসসি পরীক্ষার ফল কবে প্রকাশ? শিক্ষা বোর্ড চেয়ারম্যান জানালেন সর্বশেষ আপডেট
- আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি মোবাইলে ফ্রিতে সরাসরি দেখুন এখানে, LIVE
- ২০মিনিটের খেলা শেষ, আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি সরাসরি দেখুন এখানে, LIVE
- অপটার ভবিষ্যবাণী : বিশ্বকাপ ফাইনাল ম্যাচের আগেই চ্যাম্পিয়ন দলের নাম ঘোষণা
- ৩০ মিনিটের খেলা শেষ, আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি সরাসরি দেখুন এখানে, LIVE
- মোবাইলে ফ্রিতে আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি সরাসরি দেখুন এখানে, LIVE
- চলছে আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি সরাসরি দেখুন এখানে, LIVE
- শুরু হলো দ্বিতীয়ার্ধের খেলা, মোবাইলে খেলাটি সরাসরি দেখুন এখানে (LIVE)
- বিশ্বকাপ ফাইনালের আগে জমে উঠেছে গোল্ডেন বুট, বল ও গ্লাভসের লড়াই, এগিয়ে আছেন কারা?
- ম্যাচ শুরুর আগে বড় দু:সংবাদ পেলো আর্জেন্টিনা
- বিশ্বকাপের সেরা একাদশ ঘোষণা করল ফিফা, জায়গা পেলেন যারা
- বিশ্বকাপের তৃতীয় স্থান নির্ধারণী ম্যাচ কেন হয়
- প্রিমিয়ার লিগ শুরুর আগেই বড় কেলেঙ্কারি, ফিক্সিং অভিযোগে গ্রেপ্তার সাকিব-তাসকিনের