ঢাকা, বৃহস্পতিবার, ২৩ জুলাই ২০২৬, ৮ শ্রাবণ ১৪৩৩
প্লে-অফে কলকাতার একাদশে থাকা নিয়ে বিসিবির নিয়মে ফেসে গেলেন সাকিব
কন্ডিশনের চ্যালেঞ্জ জয়ের প্রচেষ্টায় প্রাথমিক ভাবে সাফল্য এসেছে। গত শুক্রবার প্রস্তুতি ম্যাচে ওমান ‘এ’ দলকে ৬০ রানে পরাজিত করেছে বাংলাদেশ দল।
প্রস্তুতি ম্যাচে ব্যাটসম্যানরা রান পেয়েছেন, বোলাররা উইকেট নিয়েছেন। সবমিলিয়ে প্রস্তুতি খুব খারাপ হয়নি। ভালো প্রস্তুতির স্বস্তি নিয়েই আজ সংযুক্ত আরব আমিরাতের আবুধাবিতে যাবে মাহমুদউল্লাহ বাহিনী। আইসিসির নির্ধারিত চার্টার্ড ফ্লাইটে বাংলাদেশ দলের সঙ্গে শ্রীলঙ্কা, ওমান দলও আমিরাতে যাবে। বিশ্বকাপের প্রথম রাউন্ডের আগে প্রস্তুতি ম্যাচ খেলতেই উড়াল দিচ্ছে তিন দল।
কাল রবিবার (১০ অক্টোবর) আবুধাবিতেই বাংলাদেশ দলের সঙ্গে যোগ দিবেন সাকিব আল হাসান ও মুস্তাফিজুর রহমান।
রাজস্থান রয়্যালসের হয়ে আইপিএল মিশন শেষ হয়ে যাওয়ায় মুস্তাফিজ ইতোমধ্যে বাংলাদেশ দলের জন্য নির্ধারিত হোটেলে উঠে পড়েছেন। কলকাতা নাইট রাইডার্সের ম্যাচ বাকি থাকলেও সাকিব টাইগার শিবিরে আজ যুক্ত হচ্ছেন। কারণ দুজনকেই আইপিএল খেলতে ৭ অক্টোবর পর্যন্ত ছাড়পত্র দিয়েছিল বিসিবি। গতকাল বিষয়টি নিশ্চিত করেছেন জাতীয় দলের প্রধান নির্বাচক মিনহাজুল আবেদীন নান্নু।
আবুধাবিতে এসে একদিন কোয়ারেন্টাইনে থাকতে হবে পুরো দলকে। পরে ১২ অক্টোবর শ্রীলঙ্কা ও ১৪ অক্টোবর আয়ারল্যান্ডের বিরুদ্ধে প্রস্তুতি ম্যাচ খেলবে বাংলাদেশ।
১৫ অক্টোবর আবারও ওমানে ফিরে যাবে টাইগাররা। সেখানে ১৭ অক্টোবর থেকে শুরু হবে টি-২০ বিশ্বকাপের প্রথম রাউন্ড।
নিছক প্রস্তুতি ম্যাচ, নিজেদের ঝালিয়ে নেওয়ার সুযোগ। তারপরও ওমানের দ্বিতীয় সারির দলটার বিরুদ্ধে ভালো খেলেছে বাংলাদেশ। মাহমুদউল্লাহকে ছাড়া খেলতে নামা দলটা ৪ উইকেটে ২০৭ রানের বড় স্কোর গড়েছে। নাঈম শেখ ৬৩, লিটন দাস ৫৩ রান করেন। শেষ দিকে নুরুল হাসান সোহান ঝড়ো ব্যাটিং করেছেন। ১৫ বলে ৭টি ছক্কায় অপরাজিত ৪৯ রান করেছেন তিনি।
শামীম হোসেনও অপরাজিত ১৯ রান করেন। জবাবে ৯ উইকেটে ১৪৭ রানের বেশি যেতে পারেনি ওমান ‘এ’ দল। শরীফুল ৩টি, সাইফউদ্দিন ২টি উইকেট পান।
প্রধান নির্বাচকের মতে, প্রস্তুতি খারাপ হয়নি। তবে গুরুত্বপূর্ণ হবে আইসিসি নির্ধারিত শ্রীলঙ্কা, আয়ারল্যান্ডের বিরুদ্ধে ম্যাচ দুটি। সেখানেই প্রথম রাউন্ডের মূল প্রস্তুতি হবে।
মিনহাজুল আবেদীন নান্নু বলেছেন, ‘ওমানে তো ভালোই খেলেছে। গুরুত্বপূর্ণ হবে সামনের দুটি প্রস্তুতি ম্যাচ। টানা ম্যাচ, ভ্রমণে থাকবে দল। সবমিলিয়ে সহজ হবে না। এই দুটি ম্যাচে ভালো করলে আরও আত্মবিশ্বাস বাড়বে।’
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- তৃতীয় স্থান নির্ধারণী ম্যাচের গোলও কি গোল্ডেন বুটের হিসাবের মধ্যে পড়ে?
- গোল্ডেন গ্লাভসের লড়াইয়ে কে এগিয়ে?
- এসএসসি পরীক্ষার ফল কবে প্রকাশ? শিক্ষা বোর্ড চেয়ারম্যান জানালেন সর্বশেষ আপডেট
- আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি মোবাইলে ফ্রিতে সরাসরি দেখুন এখানে, LIVE
- ২০মিনিটের খেলা শেষ, আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি সরাসরি দেখুন এখানে, LIVE
- অপটার ভবিষ্যবাণী : বিশ্বকাপ ফাইনাল ম্যাচের আগেই চ্যাম্পিয়ন দলের নাম ঘোষণা
- ৩০ মিনিটের খেলা শেষ, আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি সরাসরি দেখুন এখানে, LIVE
- মোবাইলে ফ্রিতে আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি সরাসরি দেখুন এখানে, LIVE
- চলছে আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি সরাসরি দেখুন এখানে, LIVE
- শুরু হলো দ্বিতীয়ার্ধের খেলা, মোবাইলে খেলাটি সরাসরি দেখুন এখানে (LIVE)
- বিশ্বকাপ ফাইনালের আগে জমে উঠেছে গোল্ডেন বুট, বল ও গ্লাভসের লড়াই, এগিয়ে আছেন কারা?
- ম্যাচ শুরুর আগে বড় দু:সংবাদ পেলো আর্জেন্টিনা
- বিশ্বকাপের সেরা একাদশ ঘোষণা করল ফিফা, জায়গা পেলেন যারা
- বিশ্বকাপের তৃতীয় স্থান নির্ধারণী ম্যাচ কেন হয়
- প্রিমিয়ার লিগ শুরুর আগেই বড় কেলেঙ্কারি, ফিক্সিং অভিযোগে গ্রেপ্তার সাকিব-তাসকিনের