ঢাকা, বৃহস্পতিবার, ২৩ জুলাই ২০২৬, ৮ শ্রাবণ ১৪৩৩
চূড়ান্ত হয়েছে আইপিএলের প্লে অফের চার দল দেখেনিন তালিকা
প্রথম রাউন্ড শেষে প্লে অফ নিশ্চিত হওয়া চার দলের মধ্যে এক ও দুই নম্বরে থাকা দল খেলবে কোয়ালিফায়ার পর্ব। অর্থাৎ টেবিলের শীর্ষে থাকা দল দুটি কোয়ালিফায়ার পর্বে একটি ম্যাচ খেললে যে দল জয়ী হবে তারা চলে যাবে সরাসরি ফাইনালে। তবে যারা হারবে তাদের সামনে থাকবে আরও একটি সুযোগ।
টেবিলের তিন ও চার নম্বরে থাকা দল দুটোর মধ্যে হওয়া এলিমিনেটর ম্যাচে যারা জয়লাভ করবে তাদের বিপক্ষে খেলার সুযোগ পাবে প্রথম কোয়ালিফায়ার পর্বে হারা দল। দ্বিতীয় কোয়ালিফায়ারে যে দল জিতবে তারাই টিকিট কাটবে ফাইনালের।
এবারের আসরে প্লে অফ নিশ্চিত করা চার দল হল দিল্লি ক্যাপিটালস, চেন্নাই সুপার কিংস, রয়্যাল চেলেঞ্জার্স বেঙ্গালোর এবং কলকাতা নাইট রাইডার্স। টেবিলের এক নম্বরে থাকা দিল্লি ক্যাপিটালস প্রথম কোয়ালিফায়ার ম্যাচে আগামীকাল (১০ অক্টোবর) বাংলাদেশ সময় রাত ৮টায় মুখোমুখি হবে চেন্নাই সুপার কিংসের। এই ম্যাচে যারা জিতবে তারাই সরাসরি চলে যাবে ফাইনালে।
অন্যদিকে ১১ অক্টোবর বাংলাদেশ সময় রাত ৮টায় টেবিলের তিন ও চার নম্বরে থাকা দল রয়্যাল চেলেঞ্জার্স বেঙ্গালোর এবং কলকাতা নাইট রাইডার্স মুখোমুখি হবে এলিমিনেটর ম্যাচে। এই দুই দল থেকে যারা হারবে তারা বাদ পড়ে যাবে। আর যারা জিতবে তাদের খেলতে হবে প্রথম কোয়ালিফায়ারে হারা দলের বিপক্ষে।
দ্বিতীয় কোয়ালিফায়ার ম্যাচে যারা জিতবে তারাই টিকিট কাটবে ফাইনালের দ্বিতীয় দল হিসেবে। টুর্নামেন্টের দ্বিতীয় কোয়ালিফায়ার ম্যাচটি অনুষ্ঠিত হবে ১৩ অক্টোবর। এবং চলতি আসরের ফাইনাল ম্যাচটি অনুষ্ঠিত হবে ১৫ অক্টোবর।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- তৃতীয় স্থান নির্ধারণী ম্যাচের গোলও কি গোল্ডেন বুটের হিসাবের মধ্যে পড়ে?
- গোল্ডেন গ্লাভসের লড়াইয়ে কে এগিয়ে?
- এসএসসি পরীক্ষার ফল কবে প্রকাশ? শিক্ষা বোর্ড চেয়ারম্যান জানালেন সর্বশেষ আপডেট
- আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি মোবাইলে ফ্রিতে সরাসরি দেখুন এখানে, LIVE
- ২০মিনিটের খেলা শেষ, আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি সরাসরি দেখুন এখানে, LIVE
- অপটার ভবিষ্যবাণী : বিশ্বকাপ ফাইনাল ম্যাচের আগেই চ্যাম্পিয়ন দলের নাম ঘোষণা
- ৩০ মিনিটের খেলা শেষ, আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি সরাসরি দেখুন এখানে, LIVE
- মোবাইলে ফ্রিতে আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি সরাসরি দেখুন এখানে, LIVE
- চলছে আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি সরাসরি দেখুন এখানে, LIVE
- শুরু হলো দ্বিতীয়ার্ধের খেলা, মোবাইলে খেলাটি সরাসরি দেখুন এখানে (LIVE)
- বিশ্বকাপ ফাইনালের আগে জমে উঠেছে গোল্ডেন বুট, বল ও গ্লাভসের লড়াই, এগিয়ে আছেন কারা?
- ম্যাচ শুরুর আগে বড় দু:সংবাদ পেলো আর্জেন্টিনা
- বিশ্বকাপের সেরা একাদশ ঘোষণা করল ফিফা, জায়গা পেলেন যারা
- বিশ্বকাপের তৃতীয় স্থান নির্ধারণী ম্যাচ কেন হয়
- প্রিমিয়ার লিগ শুরুর আগেই বড় কেলেঙ্কারি, ফিক্সিং অভিযোগে গ্রেপ্তার সাকিব-তাসকিনের