ঢাকা, বৃহস্পতিবার, ২৩ জুলাই ২০২৬, ৮ শ্রাবণ ১৪৩৩
এইমাত্র পাওয়া : সেমি ফাইনালে জয়ের লক্ষ্যে যে একাদশ নিয়ে মাঠে নামছে কলকাতা
প্লে অফ রাউন্ডে কলকাতাকে খেলতে হবে এলিমিনেটর ম্যাচে। যেখানে তাদের প্রতিপক্ষ হিসেবে থাকছে বিরাট কোহলির দল রয়্যাল চেলেঞ্জার্স বেঙ্গালোর। এই ম্যাচে কেমন হবে নাইটদের একাদশ সেটা এবার দেখে নেয়া যাক।
প্রথম রাউন্ডের শেষ ম্যাচে রাজস্থান রয়্যালসের বিপক্ষে জয় পেয়েছিল কলকাতা নাইট রাইডার্স। এদিন ওপেনিং জুটিতে দলকে দারুণ শুরু এনে দিয়েছিলেন এভিন লুইসের বদলি হিসেবে ওপেনিং করা শুবম্যান গিল। ইনিংস সর্বোচ্চ ৪৪ বলে ৫৬ রান করেছিলেন তিনি। ফলে বেঙ্গালোরের বিপক্ষে ম্যাচেও ভেঙ্কেটেশ আইয়ারের সাথে ওপেনিং পজিশনে দেখা যেতে পারে গিলকে।
দলে চার বিদেশি ক্রিকেটারের মধ্যে টানা ব্যর্থ হওয়া অধিনায়ক ইয়ন মরগান থাকছেন সেটা নিশ্চিত। বাকি তিন বিদেশি ক্রিকেটারের মধ্যে গত ম্যাচে বল হাতে এক ওভারে এক উইকেট নেয়া সাকিব আল হাসানকে দেখা যেতে পারে একাদশে। তাকে একাদশে রাখার জন্য ইতোমধ্যে দলটির সাবেক অধিনায়ক গৌতম গম্ভীরও মত দিয়েছেন সাকিবের পক্ষেই।
গম্ভীর বলেন, ‘’রাসেল যদি বল না করে তাহলে দলের জন্য পুরোপুরি কার্যকরী হল না। সাকিব দোষটা কোথায়? আমার মতে, রাসেল ফিট থাকলে এবং ব্যাটিং বোলিং দুই-ই করতে পারলে তাকে নেওয়া যায়। তবে সে যদি শুধু ব্যাটিং করে এবং বোলিং করতে না পারে, তাহলে আমি সাকিবকেই বেছে নিব। কারণ ব্যাঙ্গালোরের মত দলের ব্যাটিং লাইনআপের বিরুদ্ধে আপনার ষষ্ঠ বোলারেরও প্রয়োজন আছে।‘’
দলে বাকি দুই বিদেশি ক্রিকেটারের মধ্যে থাকতে পারেন লকি ফার্গুসন এবং ক্যারিবিয়ান অলরাউন্ডার সুনিল নারাইন।
এক নজরে দেখে নেয়া যাক রয়্যাল চেলেঞ্জার্স বেঙ্গালোরের বিপক্ষে কলকাতার সম্ভাব্য সেরা একাদশ
শুবম্যান গিল, ভেঙ্কেটেশ আইয়ার, নিতিশ রানা, রাহুল ত্রিপাঠি, দীনেশ কার্তিক, ইয়ন মরগান, সাকিব আল হাসান, সুনিল নারাইন, লকি ফার্গুসন, শিভাম মাভি, বরুণ চক্রবর্তী।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- তৃতীয় স্থান নির্ধারণী ম্যাচের গোলও কি গোল্ডেন বুটের হিসাবের মধ্যে পড়ে?
- গোল্ডেন গ্লাভসের লড়াইয়ে কে এগিয়ে?
- এসএসসি পরীক্ষার ফল কবে প্রকাশ? শিক্ষা বোর্ড চেয়ারম্যান জানালেন সর্বশেষ আপডেট
- আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি মোবাইলে ফ্রিতে সরাসরি দেখুন এখানে, LIVE
- ২০মিনিটের খেলা শেষ, আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি সরাসরি দেখুন এখানে, LIVE
- অপটার ভবিষ্যবাণী : বিশ্বকাপ ফাইনাল ম্যাচের আগেই চ্যাম্পিয়ন দলের নাম ঘোষণা
- ৩০ মিনিটের খেলা শেষ, আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি সরাসরি দেখুন এখানে, LIVE
- মোবাইলে ফ্রিতে আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি সরাসরি দেখুন এখানে, LIVE
- চলছে আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি সরাসরি দেখুন এখানে, LIVE
- শুরু হলো দ্বিতীয়ার্ধের খেলা, মোবাইলে খেলাটি সরাসরি দেখুন এখানে (LIVE)
- বিশ্বকাপ ফাইনালের আগে জমে উঠেছে গোল্ডেন বুট, বল ও গ্লাভসের লড়াই, এগিয়ে আছেন কারা?
- ম্যাচ শুরুর আগে বড় দু:সংবাদ পেলো আর্জেন্টিনা
- বিশ্বকাপের সেরা একাদশ ঘোষণা করল ফিফা, জায়গা পেলেন যারা
- বিশ্বকাপের তৃতীয় স্থান নির্ধারণী ম্যাচ কেন হয়
- প্রিমিয়ার লিগ শুরুর আগেই বড় কেলেঙ্কারি, ফিক্সিং অভিযোগে গ্রেপ্তার সাকিব-তাসকিনের