ঢাকা, শুক্রবার, ৫ জুন ২০২৬, ২২ জ্যৈষ্ঠ ১৪৩৩
ব্রেকিং নিউজ : টি-১০ লিগে দল পেল জুনায়েদ সিদ্দিকী
একটা সময় বাংলাদেশ দলের নিয়মিত ওপেনার হিসেবে ছিলেন জুনায়েদ সিদ্দিকী। ওয়ানডে ও টেস্ট ফরম্যাটে নিয়মিত খেলে গেলেও টি-টোয়েন্টি ফরম্যাটে জুনায়েদ সিদ্দিকি খুব বেশি ম্যাচ খেলার সুযোগ পাননি জাতীয় দলের জার্সিতে। জাতীয় দলের হয়ে খেলতে না পারলেও ঘরোয়া ক্রিকেটে নিয়মিতই খেলে যাচ্ছেন ৩৩ বছর বয়সী এই ক্রিকেটার। বিপিএলে তিনি মাঠ মাতিয়েছেন রংপুর রাইডার্স, দুরন্ত রাজশাহী কিংবা খুলনা টাইটান্সের মত দলের হয়ে।
ঘরোয়া ক্রিকেটে নিয়মিত পারফর্ম করার সুবাদেই টি-১০ এর সাবেক শিরোপাজয়ী দল মারাঠা অ্যারাবিয়ান্স জুনায়েদ সিদ্দিকিকে দলে ভিড়িয়েছে। তাকে দলে নেয়ার পর মারাঠা অ্যারাবিয়ান্স তাদের সোশ্যাল হ্যান্ডেলে করা একটি পোস্টে তার ছবি সংযুক্ত করে লেখেছে, ‘’বাঁহাতি ব্যাটার জুনায়েদ সিদ্দিকিকে টি-টেন লিগের পঞ্চম আসরের জন্য দলে নিয়েছে মারাঠা অ্যারাবিয়ান্স।‘’
জুনায়েদ সিদ্দিকীর আগে টি-১০ লিগে দল পেয়েছিলেন মোহাম্মদ সাইফুদ্দিন। বাংলা টাইগার্স তাদের দলে নিয়েছিল সাইফুদ্দিনকে। এর আগের আসরে অবশ্য টি-১০ লিগে দল পেয়েছিলেন আফিফ হোসেন ধ্রুব, শেখ মাহাদি হাসান, নাসির হোসাইন, মনির খান এবং মুক্তার আলির মত ক্রিকেটাররা। তবে আসন্ন আসরের জন্য এখন পর্যন্ত টি-১০ লিগে দল পেলেন জুনায়েদ সিদ্দিকি ও সাইফুদ্দিন।
আগামী ১৭ অক্টোবর থেকে শুরু হতে যাওয়া টি-২০ বিশ্বকাপের পর শুরু হতে যাচ্ছে টি-১০ এই টুর্নামেন্ট। বিশ্বের সব তারকা ক্রিকেটারদের নিয়েই দল গড়েছে টুর্নামেন্টে ফ্র্যাঞ্চাইজিগুলো।
উল্লেখ্য, জাতীয় দলের হয়ে জুনায়েদ সিদ্দিকী খেলেছেন ১৯টি টেস্ট ম্যাচ। ৭ ইনিংসে তার রান ৯৬৯। একদিনের ফরম্যাটে বাঁহাতি এই ওপেনারের ওয়ানডেতে ৫৩ ইনিংসে রানসংখ্যা ১১৯৬। এছাড়া ক্রিকেটের সংক্ষিপ্ত ফরম্যাটে জাতীয় দলের জার্সিতে ৭টি ম্যাচ খেলা জুনায়েদ সিদ্দিকী করেছেন ১৫৯ রান। ২২.৭১ গড়ে তার স্ট্রাইকরেট ১৪৭.২২।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- একলাফে কমলো তেলের দাম, ২০২০ সালের পর সর্বোচ্চ ধস
- নবম পে স্কেলে বড় চমক
- ৪৮ ঘণ্টার আল্টিমেটাম প্রধানমন্ত্রীর
- বিশ্বকাপে ব্রাজিল-মরক্কো ম্যাচের ফল জানিয়ে দিল হাঙর রিতিনিয়া
- আকাশচুম্বী সোনার দাম: বাংলাদেশে ভরি প্রতি নতুন রেকর্ড ছাড়ালো
- ১ জুলাই থেকে নতুন পে-স্কেল কার্যকর? ২০ গ্রেডের চাকরিজীবীদের জন্য থাকছে যেসব বড় সুবিধা
- ব্রাজিল বনাম মিশর ম্যাচের সময়সূচি জানুন
- বাংলাদেশ-ভারত মহারণসহ ৩১ মে’র জমজমাট খেলার সূচি, রাতে আইপিএল ফাইনাল
- রিয়াদের অবস্থা খুব খারাপ
- আজ রাতে ব্রাজিল বনাম পানামা ম্যাচ: লাইভ দেখার উপায় ও সময়সূচি
- আর্জেন্টিনা বনাম হন্ডুরাস: জেনেনিন মাচের সময়সূচি
- রাতে মাঠে নামছে ব্রাজিল, পানামা ম্যাচটি যেভাবে দেখবেন লাইভ
- টানা তিন দফা কমল সোনার দাম, ২২ ক্যারেট ভরি নেমে এলো
- বাংলাদেশ বনাম ভারত: ৯০ মিনিটের খেলা শেষ, জানুন ফলাফল
- ব্যাপক চমকে শেষ হলো বাংলাদেশ বনাম ভারত ম্যাচ