ঢাকা, বৃহস্পতিবার, ২৩ জুলাই ২০২৬, ৮ শ্রাবণ ১৪৩৩
বিদায়বেলায় মুস্তাফিজকে অমূল্য ১টি উপহার দিলেন সাঞ্জু স্যামসন
বিশ্বকাপ ব্যস্ততার আগে চতুর্দশ আসরে কেমন ছিল তার পারফরম্যান্স, তাতে চোখ বুলানোর যথার্থ সময়ই তাই এখনই। আইপিএল নিয়ে বাংলাদেশিদের উন্মাদনা কমে যাওয়ার কারণ- এবারের আসরে মুস্তাফিজুর রহমানের পথচলা শেষ হয়ে গেছে।
মুস্তাফিজ লিগ পর্বে নিজের শেষ ম্যাচ খেলে ইতি টেনেছেন এবারের যাত্রার। সাকিবের দল কোয়ালিফায়ার পর্বে খেললেও বিশেষজ্ঞদের মতে রাসেল দলে ফিরলে সাকিব আর কলকাতার একাদশে সুযোগ পাবে না।
এবারই প্রথম মুস্তাফিজ আসরে দলের সবগুলো ম্যাচে খেলেছেন। চোটের কারণে রাজস্থান রয়্যালসের বেশ কয়েকজন তারকা মাঠে অনিয়মিত ছিলেন।
পেস বোলিং আক্রমণের দায়িত্বটা তাই নিতে হয়েছে মুস্তাফিজকেই। তার বিচক্ষণ বোলিং আর মেধা কাজে লাগিয়ে রাজস্থানে অল্পদিনেই পেয়ে যান খ্যাতি ও ভালোবাসা।
দলীয় ব্যর্থতার ছাপ অবশ্য আছে মুস্তাফিজের এ বছরের পারফরম্যান্সের পরিসংখ্যানে। মোট ১৪ ম্যাচ খেলেছেন, তাতে শিকার করেছেন ১৪ উইকেট।
দল আরও ভালো করলে মুস্তাফিজের পরিসংখ্যান আরও উজ্জ্বল থাকত, তা অন্তত তাদের কাছে স্পষ্ট যারা মুস্তাফিজের খেলা উপভোগ করেছেন। স্লগ ওভারে যেভাবে মুন্সিয়ানা দেখিয়েছেন, তাতে গোটা আসরেই মুস্তাফিজের বিচরণ অন্যতম আলোচিত বোলার হিসেবে।
এবার মুস্তাফিজের সেরা বোলিং ফিগার ২০ রানের খরচায় ৩ উইকেট। গড়ে প্রতি ৩১.১৪ রানের খরচায় একটি করে উইকেট শিকার করেছেন তিনি। ওভারপ্রতি রান দিয়েছেন ৮.৪১ করে।
শেষ তিন ম্যাচে ছিলেন খরুচে, তা না হলে ইকোনমি রেট ও গড় আরও ভালো রাখার সুযোগ ছিল। ব্যাট হাতে মুস্তাফিজ নামতেন ব্যাটিং অর্ডারের শেষ প্রান্তে। একটি ম্যাচে ৮ রান করে অপরাজিত ছিলেন। টুর্নামেন্টে মুস্তাফিজের মোট রানও ৮।
এদিকে মুস্তাফিজ যেনো রাজস্থান রয়েলসকে তার নিজের পরিবার বানিয়ে ফেলেছে। তার আচার আচরণে মুগ্ধ রাজস্থান রয়েলসের প্রতিটা খেলোয়ার থেকে টিম স্টাফরা।
তাই তো মুস্তাফিজের বিদায়বেলায় রাজস্থান রয়্যালসের সতীর্থদের ভালবাসায় সিক্ত তিনি। অধিনায়ক সাঞ্জু মুস্তাফিজকে জুরিয়ে ধরে উপহার হিসেবে দিলেন তার সিগনেচার করা অমূল্য জার্সি।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- তৃতীয় স্থান নির্ধারণী ম্যাচের গোলও কি গোল্ডেন বুটের হিসাবের মধ্যে পড়ে?
- গোল্ডেন গ্লাভসের লড়াইয়ে কে এগিয়ে?
- এসএসসি পরীক্ষার ফল কবে প্রকাশ? শিক্ষা বোর্ড চেয়ারম্যান জানালেন সর্বশেষ আপডেট
- আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি মোবাইলে ফ্রিতে সরাসরি দেখুন এখানে, LIVE
- ২০মিনিটের খেলা শেষ, আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি সরাসরি দেখুন এখানে, LIVE
- অপটার ভবিষ্যবাণী : বিশ্বকাপ ফাইনাল ম্যাচের আগেই চ্যাম্পিয়ন দলের নাম ঘোষণা
- ৩০ মিনিটের খেলা শেষ, আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি সরাসরি দেখুন এখানে, LIVE
- মোবাইলে ফ্রিতে আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি সরাসরি দেখুন এখানে, LIVE
- চলছে আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি সরাসরি দেখুন এখানে, LIVE
- শুরু হলো দ্বিতীয়ার্ধের খেলা, মোবাইলে খেলাটি সরাসরি দেখুন এখানে (LIVE)
- বিশ্বকাপ ফাইনালের আগে জমে উঠেছে গোল্ডেন বুট, বল ও গ্লাভসের লড়াই, এগিয়ে আছেন কারা?
- ম্যাচ শুরুর আগে বড় দু:সংবাদ পেলো আর্জেন্টিনা
- বিশ্বকাপের সেরা একাদশ ঘোষণা করল ফিফা, জায়গা পেলেন যারা
- বিশ্বকাপের তৃতীয় স্থান নির্ধারণী ম্যাচ কেন হয়
- প্রিমিয়ার লিগ শুরুর আগেই বড় কেলেঙ্কারি, ফিক্সিং অভিযোগে গ্রেপ্তার সাকিব-তাসকিনের